সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালিদেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্তবেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইমুর মেসেজের সূত্র ধরে এক অপহরণকারীসহ অপহৃতা(১৭)কে উদ্ধার করেছে পুলিশ। ২ জুন ঢাকার যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও এলাকার একটি পরিত্যাক্ত ভবন থেকে অপহরণকারীকে আটক করা হয়। অপহকরণকারী মুন্না(২৭) যাত্রাবাড়ী থানা শেখদি গ্রামে জাহাঙ্গীর আলমের পুত্র। ওই ভবন থেকে অসুস্থ্য অবস্থায় অপহৃতাকে উদ্ধার করা হয়।

শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পুলিশের সভাকক্ষে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আমিনুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল সাতক্ষীরা পৌর এলাকার সরদারপাড়া গ্রামে নূর মোহাম্মাদ জাহাঙ্গীরের কন্যা বাড়ি থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার পথে তাকে অপহরণ করে মুন্না। এরপর থেকে তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজা করেও কোন সন্ধান না পেয়ে গত ১৯ মে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন অপহৃতার পিতা। মামলা নং-৪০। মামলার পর থেকে পুলিশ তৎপরতা শুরু করে। এদিকে অপহরনের ১০দিন পর অপহৃতা অপহরণকারীর মোবাইল কৌশলে খুলে তার চাচার ইমু নাম্বারে “চাচা আমাকে বাঁচাও, আমি এখান থেকে বের হতে পারছি না, কিছু দেখতে পারছি না” মর্মে একটি ম্যাসেজ দেয়। এর সুত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও এলাকার একটি পরিত্যাক্ত ভবন থেকে অপহৃতাসহ অপহরণকারীকে আটক করা হয়। আটকের পর অপহরণকারী মুন্না রোমালের সাথে ক্যামিকাল মিশিয়ে তাকে অপহরণের বিষয়টি স্বীকার করেন এবং ওই পরিত্যাক্ত ভবনে তাকে শারিরীক নির্যাতন করত প্রাথমিকভাবে জানিয়েছে। বর্তমানে ভুক্তভোগী মেয়েটি চিকিৎসাধীন আছেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়ছাল ইবনে আজিজসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ফ্রান্স প্রবাসী সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৮মে না ফেরার দেশে পাড়ি জমান। শুক্রবার সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তার পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেন এবং বেলা ১টা ১০ মিনিটে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বড়খামার গ্রামে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
তার নামাজে জানাজা জুম্মার নামাজের পর ব্রহ্মরাজপুর ডি,বি,ইউনাইটেড হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক এম আর মিঠু ২০০১ সালে সাংবাদিকতা শুরু করেন। এরপর সাপ্তাহিক ঝড়,দৈনিক সাতক্ষীরা চিত্র ,দৈনিক দৃষ্টিপাত, দৈনিক কালের চিত্র, দৈনিক রাজপথের দাবি, দৈনিক জন্মভূমি ও দৈনিক সাতনদী সহ বিভিন্ন পত্রপত্রিকায় বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
শুক্রবার জুম্মার নামাজ বাদ ব্রহ্মরাজপুর ডি,বি ইউনাইটেড হাই স্কুল মাঠের আম বাগানে অনুষ্ঠিত তার নামাজে জানাজায় উপস্থিত হন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালী,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স,ম শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু সানা, ডি,বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, মনিরুল ইসলাম মিনি, মোজাফ্ফার হোসেন ,এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এস এম রেজাউল ইসলাম,ফয়জুল হক বাবুসহ সাতক্ষীরা প্রেসক্লাব ও বিডিএফ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। তার নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা আশরাফুজ্জামান খোকন। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনরগর প্রতিনিধি :
সাতক্ষীরায় বিএনপির নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীন(৪০)কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি মৎস্যঘের থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিন কাটিয়া গ্রামের মৃত. মোশারফ হোসেনের পুত্র। এছাড়া তিনি সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক।

শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের মাছুম বিল্লাহ শাহীনকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার গোপালপুর গ্রামে হাফিজুর রহমানের মাছের ঘেরের সামনে রাস্তার উপর থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস,এম জাহাঙ্গীর আলম তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান সহ দুই রাউন্ড তাজা গুলি জব্দ করে পুলিশ।

শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল বলেন, ভোরের দিকে অস্ত্র বিক্রির খবর পুলিশ গোপনে জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ ওই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। এঘটনায় অস্ত্র আইনে উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া দাস। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা গ্রামের পাচু গোপাল দাসের কন্যা। বর্তমানে ঐ মেয়েকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ দিয়েছেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন। তবে মেয়ের পিতা পাচু গোপাল দাস পলাতক রয়েছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, বেশ কিছুদিন ধরে চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া দাস বিয়ে দিতে মরিয়া তার বাবা। ইতোপূর্বে দুই বার ছেলে পক্ষ তাকে দেখে গেছে।

শুক্রবার (২ জুন) তাদের বাড়িতে ছেলে পক্ষ আসার কথা ছিল। অথচ মেয়েটি কোনভাবে বিবাহ করতে  রাজি না। সে পড়াশুনা চালিয়ে যেতে চায়। শুক্রবার সকালে জয়া দাসের বিয়ের খবর জানতে পেরে তিনি স্থানীয় কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শেফালি দাসকে ওই বাড়িতে পাঠান।

এ সময় মেয়েটি ভয়ে ঐ শিক্ষকের সাথে তাদের বাড়িতে চলে আসে। পরে বিষয়টি তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুককে অবহিত করা হয়।

এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আপাতাত ঐ মেয়েকে মহিলা বিষয়ক কর্মকর্তার হেফাজতে রাখার পরামর্শ প্রদান করেন।

তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বিরুদ্ধে জেলে-বাওয়ালীদের মাঝে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি এই সময়েও জেলে বাওয়ালীদের কাছ থেকে জন প্রতি ২শ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা উপস্থিত থেকে ইউপি সদস্যদের উপস্থিতিতে চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

সরকারের পক্ষ থেকে তিন মাস সুন্দরবন জেলেদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এতে জেলেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাথাপিছু ৫৬ কেজি চাউল বরাদ্দ করে সরকার। যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাধ্যমে বিতরণ করা চলছে।

জেলে বাওয়ালীরা অভিযোগ বলেন, সুন্দরবনে মাছ মধু ও কাঁকড়া ধরেই জীবিকা নির্বাহ করি আমরা। কিন্তু জুন- আগস্ট তিন মাস আমাদের সরকারি ভাবে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই তিন মাস আমাদের জীবিকা নির্বাহের জন্য সরকারের নির্ধারিত ৫৬ কেজি চাউল বিতরণ না করে বালতির মাধ্যমে হাতে কেটে ২৬ থেকে ৩০ কেজি চাউল বিতরণ করছেন বলে অভিযোগ করেছে চাউল নিতে আসা ভুক্তভোগীরা।

মুন্সিগঞ্জ ইউপির ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজল সরদার জানান, আমার ওয়ার্ডে ২ শ’ জন জেলে চাউল পাবে। পরে আবার ৭৫ জন বেশি করে ২৭৫ জন করা হয়েছে। জেলেদের কাছ থেকে আপনারা চরম দুর্দিনের সময় টাকা নিয়েছেন জানতে চাইলে বলেন, চেয়ারম্যান সাহেবের বাইরে আমরা কথা বলতে পারি? তিনি আমাদের যদি টাকা নিতে না বলেন তাহলে আমরা কেন টাকা নিতে যাব।
তিনি কাদের সাথে সমন্বয় করে এভাবে চাউল দিচ্ছে আমার জানা নেই। দেখেন আমরা তো চাউল বাড়ি নিয়ে যাচ্ছি না ভেঙে ভেঙে দিলেও তো দিচ্ছি সবাইকে।
২ নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম পল্টু বলেন, আমাদের কাছে না শুনে আপনি চেয়ারম্যান সাহেবের কাছে শুনেন তিনি কিভাবে দিচ্ছেন, রশিদ দিয়ে কিভাবে টাকা নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও ২ ইউপি সদস্য বলেন ভাই আমাদের উপরে যে জুলুম চালায় সেটা তো আর আপনাকে বুঝিয়ে বলতে পারবোনা তিনি পুরনো চেয়ারম্যান বলেন আমি যা বলছি তাই কর বাকিটা আমি দেখব।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার জানান, মুন্সিগঞ্জ ইউনিয়নের চাউল পাবে ১১৯৩ জন জেলে। ওখানে জেলে আছে ৩৩ শ’ জন, প্রতিজন জেলে চাউল পাবে ৫৬ কেজি, চেয়ারম্যান বাবুর সাথে আমার কথা হয়েছে, তিনি জানালেন অনেক জেলে দুজন তিনজনরে ভাগ করে করে দিচ্ছে, আমি বলেছি এমনটা নিয়ম নেই, আপনি নিয়ম মেনে দেওয়ার চেষ্টা করেন।
মুন্সিগঞ্জ ইউনিয়নের ট্যাগ অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, আমি ছুটিতে আছি ছুটির মাঝে চাউল বিতরণ করলে আমার কিছু করার নাই। আমাকে ফোন দিয়েছিল আমি চেয়ারম্যান কে বলে দিয়েছি চাল যেন কম না দেওয়া হয়। ফেয়ার প্রাইজের যে ডিলার আছে ওটাতে আমি সই করি, ভিজিএফ, ভিজিডি কাগজপত্র চেয়ারম্যান কখনো আমার কাছে আনে নাই, মেম্বারও আমার কাছে আনে নাই স্বাক্ষরের জন্য। বরং চেয়ারম্যানের যেখানে হাত দেওয়ার এখতিয়া নাই । ট্যাগ অফিসারদের স্বাক্ষরে মনে করেন যে ফেয়ার প্রাইসের সেখানে তাকে কার্ড দেখাতে হয় সিগনেচার নিতে হয় যেখানে এখতিয়ার নাই। যেখানে সুযোগ নাই হাত দেওয়ার সেখানে হাত বসায়। যেখানে সুযোগ আছে সেখানে তো বসাবেই।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার মৃধা মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিকের পরিচয় শুনে বলেন, আমি নিয়ম মেয়ে চাউল দিচ্ছি বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের টিশার্ট উম্মোচণ করা হয়েছে। আমাদের টিম পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার ১ জুন, ২৩ ইং সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে টিশার্টের শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন  ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হকসহ আমাদের টিম পরিবারের সদস্যরা। পরবর্তীতে “আমাদের টিম” মানবিক পরিবার দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ বাবুল আক্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং টিশার্ট প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন “আমাদের টিম” মানবিক পরিবারের প্রতিষ্ঠা সভাপতি শেখ মনিরুল ইসলাম (মনি), ২ নং পারুলিয়া ইউনিয়ন প্রতিনিধি মাসুম বিল্লাহ্, তারেক মনোয়ার, ৩ নং সখিপুর ইউনিয়ন প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন প্রতিনিধি মনির হোসেন এবং মোস্তাকিম বিল্লাহ্সহ সংগঠনে সকল সদস্য এবং পুরো অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন “আমাদের টিম” এর অন্যতম কর্ণধার মারুফ বিল্লাহ্, সফিউল আজম এবং ইয়াছিন খান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গত ২৮ মে রবিবার বিকাল ৫টা ৪৪ মিনিটে ডা: সুব্রত ঘোষ নামক একটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন ও সাহিত্য সম্পাদক অসীম কুমার দাস সোনাকে উদ্দেশ্য করে সামাজিকভাবে জনসম্মুখে তাহাদের হেয় প্রতিপন্ন করিবার জন্য কুরুচিপূর্ণ বিতর্কিত ও অশালিন পোস্ট করা হয়েছে। উক্ত বিষয়টি সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ও সাহিত্য সম্পাদকসহ জেলা মন্দির সমিতির ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হওয়ায় সাতক্ষীরা জেলা মন্দির সমিতির কর্মকর্তাবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সহ-সভাপতি গোষ্ঠবিহারী মন্ডল, দীলিপ কুমার চ্যাটার্জী, স্বপন কুমার শীল,

দাস সোনাতন চন্দ্র, এ্যাড, তারক কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সহ-সম্পাদক সঞ্জীব কুমার ব্যানার্জী, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাশ, সাংস্কৃতিক সম্পাদক পলাশ দেবনাথ, অডিটর বলাই দে, প্রচার সম্পাদক কার্ত্তিক চন্দ্র বিশ^াস, দপ্তর সম্পাদক করুনাময় ঘোষ করুসহ সকল কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ডা: সুব্রত ঘোষ নামক ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় সনাতন ধর্মীয় বর্ণ, গোত্র, জাতির মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে উস্কানিকমূলক পোস্ট দেয় যেটা অত্যন্ত কুরুচিসম্পন্ন, ব্যক্তিত্বহীন ও মুর্খতার পরিচয় বহন করে। ডা: সুব্রত ঘোষ নামে ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তির এধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রাকটিক্যাল ফি’র নামে অবৈধভাবে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নিজেদের ইচ্ছানুযায়ী বিনা রশিদে এ অর্থ আদায়ের অভিযোগ পাওযা গেছে। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী টাকা না দিলে প্রাকটিক্যাল পরীক্ষায় নম্বর কম দেয়ার ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের একাধিক পরীক্ষার্থী জানান, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ২৯ জনের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হয়েছে। স্কুলের শিক্ষক আব্দুল করিমের নির্দেশে আমাদের ব্যাচমেট আশিক এ টাকা সংগ্রহ করে। এখন আমাদের প্রাকটিক্যাল খাতাও দিতে হচ্ছে, আবার টাকাও নিয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবী করছি।

পরীক্ষার্থীদের অভিভাবকরা অবৈধ অর্থ আদায়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুলের শিক্ষক আব্দুল করিমের মুঠো ফোনে যোগাযোগ করা হবে তিনি এ প্রতিনিধিকে বলেন, ৫০০ টাকা নেওয়ার ব্যাপারে আমার জানা নেই। তবে শিক্ষার্থীরা আনন্দ করে টাকা তুলে খাওয়া দাওয়া করে। এবিষয়ে আমি কিছু জানি না।

এব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার এ প্রতিনিধিকে বলেন, যে শিক্ষক অবৈধভাবে টাকা নিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest