সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জুন, সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
সভায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার ওসি (তদন্ত) নূর সালাম ছিদ্দিক,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ,  উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
পরে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান প্রধানমন্ত্রীর ঈদুল আযহা উপলক্ষ্যে বিভিন্ন মসজিদে ও মন্দিরে উপহার চাউল বিতরণের উদ্বোধন করেন। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাকজমকপূর্ন আয়োজনের মাধ্যমে বৈকারি ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি সদর উপজেলায় ১৪ ইউনিয়নে কর্মসুচি অনুযায়ী ২৬ জুন কাথনদা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বৈকারি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অহিদুজ্জামান।প্রধান অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন,প্রধান বক্তা হিসেবে উপ্সথিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।বিশেষ অতিথি হিসেবে উপ্সথিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক শাখায়াতুল করিম পিটুল,যুব সংহতির সভাপতি, সাধারণ সম্পাদক আবু তাহের,জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ।

সভায় বক্তারা বলেন গত ৩৩ বছরে দেশে কেউ সুশান এনে দিতে পারে নাই।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন তখন এদেশের অবকাঠামো উন্নয়ন সহ অসংখ্য উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী নির্বাচনকে সামনে রেখে জি এম কাদেরের হাতকে শক্তিশালী করার লক্ষে কর্মীদেরকে সুসংগঠিত হওয়ার নির্দেশ দেন।  প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম, দেবহাটা :  কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ঐতিহ্য ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ২৯ জুন ঈদুল আযহা উপলক্ষ্যে পশু কোরবানি করবেন সারাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদকে কেন্দ্র করে সারাদেশের মত সাতক্ষীরার দেবহাটা পারুলিয়া পশুরহাটে ব্যাপক গরু-ছাগল কেনাবেচা হয় প্রতিবছর।সপ্তাহের প্রতি রবিবার এখানে হাট বসে।
সেই হিসেবে রবিবার ২৫ জুন ছিল ঈদের আগে শেষ হাট। এবছর গো খাদ্যের দাম বেশি হওয়ায় খরচের তুলনায় দাম না পাওয়ার কথা জানিয়েছেন খামারিরা। তাছাড়া সাম্প্রতিক লাম্পিং স্কিন ডিজিজ এ আক্রান্ত হয়ে অনেক গবাদীপশু মারা গেছে। এতে অনেকটাই পশু সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পারুলিয়া পশুরহাট সরেজমিনে ঘুরে দেখা গেছে, চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় চড়াও দাম হাকাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা।
রবিবার বাজারে বড় গরু না থাকলেও ছোট ও মাঝারি গরুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবছর অধিকাংশ মধ্যবিত্তরা এবার ঝুঁকছেন ছোট বা মাঝারি সাইজের পশু কোরবানিতে। অন্যদিকে গো-খাদ্যের মূল্যবৃদ্ধি ও বছর জুড়ে গরু পালন এবং পরিচর্চায় খরচ বেশি হওয়া স্বত্বেও কাঙ্খিত দাম না পেয়ে কম দামে গরু বিক্রি করছেন অনেকে। ঈদের আগ মূহুর্তে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানী না হলে কিছুটা ক্ষতি পোষাতে পারবেন বলেও জানিয়েছেন খামারীরা।
এদিকে রবিবার সরেজমিনে পারুলিয়া পশুহাটে গিয়ে অন্যান্য বারের মতো বিশালাকৃতির সারি সারি গরুর দেখা মেলেনি। হাতে গোনা ২ থেকে ৩টি বড় সাইজের গরু হাটে তুললেও ঘন্টার পর ঘন্টা রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে বিক্রেতা গরুর দাম চাহিদানুযায়ী চাচ্ছে না। পাশাপাশি দুইটি বড় ছাগল উঠেছিল। যার দাম ছিল ৬০ হাজার টাকা। আনুমানিক তার গায়ে মাংস আছে ৪০ থেকে ৪৫ কেজির মতো। হাটে সবচেয়ে বড় সাইজের গরুর দাম ছিল ৪ লাখ টাকা। মাংসের পরিমান ছিল আনুমানিক দশ মন।খরচের তুলনায় দাম না পেয়ে রীতিমত হতাশার কথা জানিয়েছেন গরু বিক্রেতারা। তবে ক্রেতাদের ভাষ্যনুযায়ী, গত বছরের তুলনায় এবছর পশুর দাম বেশি। যার কারনে সক্ষমতা না থাকায় অনেকেই পশু কিনতে পারছেননা। সবদিক মিলিয়ে ছোট পশু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পারুলিয়া পশু হাটের ইজারা গ্রহিতা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বনজীবি মন্টু গাজী অপহরণ মামলায় গ্রেপ্তারকৃত সাংবাদিক মিজানুর রহমানের এক দিনের রিমা- মঞ্জুর করা হয়েছে। সোমবার সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আরিফুর রহমান ফারাজির সাত দিনের রিমা- আবেদন শুনানী শেষে  সাংবাদিক মিজানুর রহমানকে এ দিনের রিমা- মঞ্জুর করেন।
রিমা- আবেদন শুনানীকালে আসাসামী রুহুল আমিন ও মিজানুর রহমানের পক্ষে আইনজীবী অ্যাড. আতাউর রহমান ও অ্যাড. খায়রুল বদিউজ্জামান বলেন, পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনি স্টেশন থকে পাস (অনুমতি) নিয়ে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মন্টু গাজীসহ নয়জন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান।

একইসাথে যাওয়া নয়জনের মধ্যে মন্টু গাজী ফিরে আসেননি এবং তাকে তালপট্টি এলাকা থেকে বাঘে ধরে নিয়ে গেছে বলে এলাকায় ফিরে অন্য আটজন মন্টুর স্ত্রী ছবুরন্নেছাসহ পরিবারের সদস্যদের জানায়। একপর্যায়ে ২৪ এপ্রিল ডুমুরিয়া এলাকা থেকে মন্টু গাজী নিখোঁজ হয়েছেন মর্মে তার বিমাতা ভাই আবুল হাসান ১০ মে শ্যামনগর থানায় ৫৬৭ নং সাধারণ ডায়েরী করেছেন। আবার তিনিই ডুমরিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ির পাশে নদী থেকে ট্রলারযোগে মন্টু গাজীকে অপহরণ করা হয়েছে মর্মে ১৮ জুন আদালতে মামলা করেছেন। মামলায় প্রতিপক্ষ নির্বাচিত ইউপি সদস্য আবিয়ার রহমান, তার কাছের লোক বলে পরিচিত সাংবাদিক মিজানুর রহমান, খুলনার বটিয়াঘাটা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান, দাকোপের কুমারেশ রায়সহ ১১জনকে আসামী করা হয়েছে। আবুল হাসান মন্টু গাজীর বিমাতা ভাই হলেও আপন ভাই বলে উল্লেখ করেছেন। এ ছাড়া তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা শহরের মধুমল্লারডাঙি হলেও গ্রাম গাবুরা এলাকায় দেখানো হয়েছে। তাছাড়া রিমা- নেওয়ার আগে মন্টু গাজী বুড়িগোয়ালিনি থেকে পাস নিয়ে গিয়েছিলেন কিনা (সিল সহি মারা কপি দেখানো হয়) তা যাচাই করতে সুন্তরবনের সহকারি বণসংরক্ষক এর কাছে প্রতিবেদন চাওয়ার জন্য আবেদন করা হয়।
তবে মামলার তদন্তকারি কর্মকর্তা আরিফুল ইসলাম ফারাজী ও আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ভিকটিম উদ্ধারে রিমা- প্রয়োজন বলে দাবি করেন।

মামলার বিবরনে জানা যায় গত ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে শ্যামনগরের ডুমুরিয়া গ্রামের সাবুত আলী গাজীর ছেলে মন্টু গাজীকে(৫২) ডুমুরিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বিমাতা ভাই আবুল হাসান গত ১০ মে শ্যামনগর থানায় ৫৬৭ নং সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে স্ত্রী ছবিরুন্নেছা মামলা করতে অনীহা প্রকাশ করলে আবুল হাসান বাদি হয়ে গত ১৮ জুন সাতক্ষীরার ৫নং আমলী আদালতে অপহরণ মামলা করেন। মামলায় রুহুল আমিন, ইউপি সদস্য আবিয়ার গাজী, সাংবাদিক মিজানুর রহমানসহ ১১জনের নাম উল্লেখ করা হয়। ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্তি মুখ্য বিচারিক হাকিম মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। গত ২০ জুন শ্যামনগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় উপপরিদর্শক আরিফুর রহমান ফারাজীর উপর ন্যস্ত হয়। ২০ জুন নিজ নিজ বাড়ি থেকে নৌকার মাঝি রুহুল আমীন গাজী ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে মিজানুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার বিকেলে ডুমুরিয়া গ্রামবাসি প্রতিবাদ সমাবেশ করে মিজানুর রহমানকে নিঃশর্ত মুক্তির দাবি করে।

মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক আরিফুর রহমান ফারাজী জানান, সোমবার আদালত থেকে মিজানুরকে রিমা-ে থানায় নিয়ে যাবেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন আবার তাকে আদালতে পাঠাবেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ ও ২০২৩-২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ১৩০০ কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এম আব্দুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধি :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে ঈদের দিন, পূর্ববর্তী ও পরবর্তী দিনসহ মোট তিন দিন ঈদ মোবারক খঁচিত ব্যানার দ্বারা শহরের প্রধান প্রধান সড়ক সজ্জিতকরণ ও তোরণ নির্মাণ, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেয়া হয়েছে।

ঈদের দিন শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় (প্রথম জামাত), ৮টায় (দ্বিতীয় জামাত) পবিত্র ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া ঈদের আগে সুবিধামত সময়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা ও ঈদের পরে সুবিধামত সময়ে শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের ঈদ পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিবেদক :

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল এর চাচা কুলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নানের ভাই মুক্তিযুদ্ধে শহীদ মরহুম আব্দুস শহীদ সরদারের চতুর্থ পুত্র আনারুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার বেলা আড়াইটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।
তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। রোববার রাত সাড়ে নয়টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাযা নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক,  রাজনীতিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি : সাতক্ষীরার তালায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা সম্মননা পেলেন ৬ উদ্যোক্তা। সম্মননা পাওয়া ব্যক্তিরা হলেন- কৃষি খাতে গ্রীষ্মকালীন টমেটো চাষে মো. হামিদুর রহমান, মো. মাসুদ হোসেন, মৎস্য খাতে কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণে মো. ফরিদুল ইসলাম , আব্দুল হাদী, প্রাণিসম্পদ খাতে মাচা পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণে রাজু আহমেদ, মতিয়ার রহমান।

এসময় অতিথিরা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও দুই হাজার টাকার চেক তুলে দেন। রবিবার (২৫ জুন) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় ও পল¬ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায়  কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষিবিদ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারমান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সনজয় সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ,

উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএস এম মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া কৃষকরা তাদের বণার্ঢ্য কৃষি কর্মের কথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুশতাধিক কৃষকের মাঝে তুলে ধরেন। এসময় উন্নয় প্রচেষ্টার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest