সর্বশেষ সংবাদ-
তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার সকাল ১১টায় তাকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করানো হয়। এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড আকবর আলী।

উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর গত ২৫ মে সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। মাগুরা জেলা কারাগার থেকে শনিবার বিএনপি নেতা চাঁদকে সাতক্ষীরা জেলা কারাগারে আনা হয়। সেখান থেকে রবিবার তাকে সাতক্ষীরা আদালতে আনা হয়।

সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামী জেলে থাকায় তার বিরুদ্ধে “প্রোডাকশন ওয়ারেন্ট” জারি করা হয়। আজ শুনানি শেষে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় পুরাতন সাতক্ষীরাস্থ ওয়ার্ড আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাই।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফুল বাবু, পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, আওয়ামীলীগ নেতা হাসান ইমাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

সভায় প্রধান অতিথি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডাকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এ পরিচিতি ও কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত আহŸায়ক কমিটির আহবায়ক অমিত কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী তিলক কুমার গোস্বামী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী রবার্ট নিক্সন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য শ্রী গৌর চন্দ্র দত্ত, শ্রী সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক ১ শ্রী নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ,

সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেভাঃ থীয়ফিল গাজী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্য নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে সম্মেলন করার আহŸান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ও ভেটখালীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর (কাঁচিহারানিয়া) গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী তাহমিনা বেগম(৫০) এবং ছোট ভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩৫)।

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে অসুস্থ্য ভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় তাহমিনা বেগম। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শুক্রবার দুপুরে নিজ ঘরে টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তরিকুল ইসলামের।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার ভোর রাত ২টার দিকে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা।

আটক দুই জেলে হলেন, খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শুক্রবার ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত দুই জেলেকে তারা আটক করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
নিয়ম বর্হিভূতভাবে সাতক্ষীরা পৌর ৬নং আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

গতকাল ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন মন্ডলসহ ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থি। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে ইচ্ছামত উক্ত কমিটি গঠন করেছেন। এ নিয়ে ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ওয়ার্ডের নেতাকর্মীরা মনে করেন তারা সু-সংগঠিত। সেখানে সম্মেলন করার জন্য সম্মেলন প্রস্তুত কমিটির কোন প্রয়োজন নেই। একটি মহল দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে অপতৎরতার অংশ হিসেবে এটি করেছে। এবিষয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামী সাবেক সাংসদ খালেক মন্ডল মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা জেলা কারাগারের পিজন সেলে মৃত্যুবরণ করেন।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত চানমন্ডলের পুত্র। এছাড়া তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর এবং সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে জবাই ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনে জামায়াতের সাবেক সাংসদ আব্দুল খালেক মন্ডলসহ নয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ জুলাই মামলা দায়ের হয়। মামলা করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় বৈঠকের সময় খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় সাবেক এই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার দেখানো হয়।

এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যুদ্ধাপরাধীদের বিষয়ে জানতে ২০১৫ সালের ৭ অগাস্ট তদন্তে নামে, যা চলে ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, শহরের পলাশপোল এলাকার খান রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সেখানে মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়েছিল, যাদের মধ্যে ১৭ জনের সাক্ষ্য শুনে ট্রাইব্যুনাল ২০২২ সালের ২৪ মার্চ তাদের ফাঁসির দ- দেন। ফাঁসির দ- পাওয়াদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা ইতোমধ্যে মারা গেছেন। বৃহস্পতিবার মারা গেলেন খালেক মন্ডল। শুধুমাত্র খান রোকনুজ্জামান বেঁচে থাকলেও পলাতক রয়েছেন।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : লহ্মীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় শোক র‌্যালি করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড় ৪টায় শহরের আমতলা মোড় এলাকা থেকে এই শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে শোক র‌্যালি বের করার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল আলিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বিনা বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিচার করতেই হবে। লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন হত্যার সঠিক বিচার চাই।

আওয়ামী লীগ সরকার বর্তমানে বহির্বিশ্বের চাপে আছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই সরকারের পিঠ বাঁচবে।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা জুলফিকার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দীন লিটন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা মৎস্যজীবীদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, জেলা জাসাস’র সদস্য সচিব ফারুক হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অর্ঘ্য সহ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest