সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালিদেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্তবেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়াসাংবাদিক সুমন ফেসিয়াল ভাইরাসে আক্রান্ত : সুস্থতা কামনায় বিবৃতিদৈনিক প্রবাহ অফিসে হামলা: সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দাবল্লীতে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা: থানায় অভিযোগদেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক : থানায় মামলাআন্তর্জাতিক নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেলেন  আসাদুল ইসলামশ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ছফুরুন্নেছা মহিলা কলেজ সাতক্ষীরা এর হলরুমে সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ,মুন্সিগঞ্জ কলেজ, অধ্যক্ষ মোঃ মোবাশ্বেরুল হক জ্যোতি, ভালুকা চাঁদ পুর আদর্শ কলেজ, অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব, রাজবাড়ী কাটুনিয়া কলেজ, অধ্যক্ষ এ কে এম জাফরুল্লাহ, রোকেয়া মুনছুর মহিলা কলেজ, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, ছফুরুন্নেছা মহিলা কলেজ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অ ধ্যক্ষ মোঃ শহিদুল আলম,কাজির হাট কলেজ অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান,দেবহাটা কল অধ্যাপক মোঃ ইউনুস আলী খান,অধ্যাপক মোঃ আবুল খায়ের, অধ্যাপক সফিউল ইসলাম, অধ্যাপক নন্দী বাবু,অধ্যাপক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। সভায় প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ “দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে” বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ায়ম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সর্বসম্মতভাবে নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যত তাড়াতাড়ি এই পরিস্থিতি সৃষ্টি করতে পারবো তত তাড়াতাড়ি দেশের এই ভয়াবহ রাজনৈতিক সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শক্রবার বিকালে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের নিরিবিলি কমিউনিটি সেন্টারে “গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফা দাবী আদায়ের লক্ষ্যে” অনুষ্ঠত বিএনপি’র জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সংকট নিরসনে বর্তমান প্রধান মন্ত্রী এবং সরকারের পদত্যাগ ছাড়া কোন বিকল্প নাই। কেউ যদি মনে করে প্রধান মন্ত্রী ক্ষতায় থেকেও বিকল্প উপায়ে এই সংকট নিরসন করা যাবে, তা ভাবার কোন সুযোগ নাই। কারণ, এক সময় বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজেই কেয়ারটেকার সরকারের জন্য লড়াই করেছেন। এমন কোন কান্ড নাই এমন কোন ঘটনা নাই শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ করে নাই। তখন তো আমরা বিরোধীতা করি নাই। তাহলে আপনারা কেন বিরোধীতা করছেন। বেগম জিয়া আপনাদের কথা শুনেই কেয়ারটেকার সরকার আইন পাশ করেছেন। তিনি এসময় আরও বলেন, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর গ্রেফতারের ভয় পায় না। এখন আমাদের একমাত্র লক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার করে জনগনের ভোটাধিকার নিশ্চিত করা। শামসুজ্জামান দুদু এ সময় সাতক্ষীরাসহ সারাদেশে মিথ্যা মামলায় জেলে থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তির জোর দাবী জানান।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও ডা. শহীদুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায় প্রমুখ। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫’শ নেতাকর্মী অংশ নেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচন এবং শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬মে) দুপুরে বেসরকারি সংস্থা  উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতাভুক্ত পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। এরপর সংস্থার পটারী (টেরাকোটা) উপ-প্রকল্পের আওতায় নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে  মৃৎশিল্প উন্নয়নে নির্মিত এই কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম  এবং ডেইরী ফার্ম উপ-প্রকল্পের আওতাভুক্ত ভার্মি-কম্পোষ্ট উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ, এস, এম মুজিবুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এসইপি- পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পদ্বয় বাস্তবায়ন করছে উন্নয়ন প্রচেষ্টা। পিকেএসএফ এর উপ মহা ব্যবস্হাপক জহির উদ্দিন আহমেদ উক্ত প্রকল্পটি সমন্বয় করছেন এবং কারিগরি সহায়তা করছেন প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান মিশু শাহ ও সহকারী প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম। উক্ত প্রকল্পেদ্বয়ের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ১০০০ গাভী পালনকারী ও ৪০০ জন মৃৎশিল্পীকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবসা পরিচালনায় আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর জাঁকজমকপূর্ন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার
ব্যবস্থাপনায় এবং লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর খেলায় তুফান স্পোর্টিং ক্লাব বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্র এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট
করতে নেমে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেম ১৯.৫ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ২উইকেটে জয়লাভ করে ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইয়ং
বলাকা ক্রীড়া চক্রের বিল্লাল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় তুফান স্পোর্টিং ক্লাব এর মুরাদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান
আশু, লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম সেলিম রেজা সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ , দুই দলের কোচ ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest

সদ্য প্রয়াত কামরুল ইসলামের স্মরণে সাতক্ষীরায় কামরুল স্মৃতি সংসদ গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মকবুল হোসেন।

সভায় সদ্য প্রয়াত আওয়ামীলীগ কর্মী কামরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার স্মৃতি প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সদা হাস্যেজ্জ্বল কামরুল ইসলাম এমন মৃত্যু সকলেই ব্যথিত করে। তার স্মৃতি ধরে রাখতে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মকবুল হোসেন কে আহবায়ক এবং কামরুজ্জামানকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিস্ট কামরুল স্মৃতি সংসদ এর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রবিউল ইসলাম,ছাদিকুর রহমান, শারিকুল ইসলাম ছোটলু, আজিজ হাসান টুকু, আনারুল ইসলাম ছোট, প্রদীপ কুমার খোকন, হারুন উর রশিদ, নাছিমুল হক, কাজী আক্তার হোসেন, আনারুল ইসলাম রনি, গোলাম রসুল, মিন্টু, মনু, ইকবাল কবির জাহিদ, মীর মোস্তাক আলী, মহসীন, সেলিম রেজা সবুজ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আদালতের বারান্দায় উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষকে জখম করেছে মামলার বাদি। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্্েরট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
জখমীর নাম শুকুর আলী সরদার (৪২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ইছ্পাুর গ্রামের হোসেন আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা আদালত চত্বরে শুকুর আলী জানান, গত ৫ মার্চ কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ৬৭ শতক জমি কেনেন তিনি। বর্তমানে ওই জমিতে তার ঘরবাড়ি রয়েছে। ওই জমির অর্ধেক নিজের দাবি করে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আসাদুল গাজীর ছেলে আবু সাঈদ সোহেল জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতকায় গত ১৫ মে আবু সাঈদ সোহেল তার বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন ১০৩৯/২৩ নং মামলা দায়ের করেন। পুলিশ পরদিন উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে।
একইভাবে আবু সাঈদ সোহেল গত ২১ মে ওই জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া ও জমিতে বিবাদীপক্ষের না যাওয়া সংক্রান্ত একটি আদেশ একই আদালত থেকে অনুমোদন করান। নিরুপায় হয়ে তিনি ও তার আইনজীবী সহকারি বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে আদালতে হাজির হওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মূল ফটকে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ আবু সাঈদ পিছন দিক থেকে এলোপাতাড়ি তার পিঠে ছুরি দিয়ে কুপিয়ে ঘাড় থেকে কোমর পর্যন্ত জখম করে পালিয়ে যান। বিচারপ্রার্থীরা বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল ২১ মে শুকুর আলীর ঘরবাড়ি সরিয়ে নেওয়া ও জমিতে ঢুকতে না দেওয়া সংক্রান্ত আদেশ প্রত্যাহার করে আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, হামলাকারি আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চলছে মামলার প্রস্তুতি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরুন প্লাজার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সকলের ঐক্যমতে ৪১ সদস্য বিশিস্ট সাতক্ষীরা জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, চেয়ারম্যান আসাদুল হক, কার্যকরী সভাপতি ডা: মুনছুর আহমেদ, সহ-সভাপতি কাজী আক্তার হোসেন, জাহিদুল ইসলাম, মীর আহাছানুল হক, আদিত্য মল্লিক, শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রসুল রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন যাদু, আনারুল ইসলাম রনি, মীর হাসিবুর রহমান উজ্জল, আনছার আলী শামীম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ গাজী, রাশেদুজ্জামান রাশি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক কামরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী সরদার, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মকবুল হোসেন,প্রচার সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তানভীর কবির, তথ্য ও যোগাযোগ সম্পাদক শেখ আবু আলমসহ মোট ৪১ সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ওয়ার্ড ভিত্তিক জনগণের চাহিদা (নারী, শিশু ও প্রতিবন্ধী ) অনুযায়ী বাজেটে অর্ন্তভূক্ত করা।

অংশগ্রহণমূলক বিপদাপন্নতা বিশ্লেষণের মাধ্যমে বাজেটে বরাদ্দ রাখা। উম্মুক্ত বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে নিজের মতামত প্রকাশ করার সুযোগ থাকা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: ফারুক হোসেন, ইউপি সদস্যবৃন্দ, যুব সংঘের যুব সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের সাধারণ জনগন।

বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো: ফারুক হোসেন, বক্তব্য রাখেন ঐক্য যুব সংঘের সদস্য ঐশী সরদার ও কপোতাক্ষ যুব সংঘের সদস্যা দিপা বিশ^াস। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest