তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে ‘কৃষকের অ্যাপ’-এর লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, কৃষি স¤প্রসারণ কর্মকর্তাআফরোজ আক্তার রুমা প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ১৫৫৭ মেট্রিক টন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান জানান,ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ২০৪০ জন কৃষক আবেদন করেছিলেন। এরমধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন।
নিজস্ব প্রতিনিধি :
টেবিলের উপর থরে থরে সাজানো তিনশ প্রকারের খাবার। শিক্ষার্থী থেকে অতিথি সকলেই সারিবদ্ধভাবে পছন্দ মত খাবার সংগ্রহ করে খাচ্ছেন। এ যেন এক অনন্য আয়োজন। মধু মাস উৎযাপদন উপলক্ষে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ মঙ্গলবার এ আয়োজন করে।
সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের উদ্বোধন করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ কামাল উদ্দীন ফারুকী, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, বাহাউদ্দীন ফারুকীসহ স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
মধু মাস উৎযাপনের আয়োজনে পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আম,জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলের ডালি সাজানো হয়। এছাড়া ছিলো নুডুলুস, কেক, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, মাংসসহ প্রায় তিনশ প্রকারের খাবারের সমন্বয়। ব্যতিক্রমী এ আয়োজনে অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ও সদর যুবলীগ।
গতকাল সোমবার বিকালে জেলা যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে যুবলীগ নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হেসেন, গোলাম কিবরিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইনজা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আজমির হোসেন বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লাল্টু, যুবলীগ নেতা ফয়সাল ও শাহিনসহ শতাধিক যুবলীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে যুবলীগ নেতাকর্মীরা সাতক্ষীরা পিএন স্কুলে জেলা আ’লীগের প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।
গত ১৯ মে শুক্রবার রাজশাহী বিএনপি’র সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সোমবার সকাল ১১টায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বাস টার্মিনালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরের সামনে অত্র সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের নেতা শেখ রবিউল ইসলাম রবি, কাজী আখতারুজ্জামান মহব্বত, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক হাসান ইমাম, শেখ মকছুর রহমান, গাউস আলী, বাবুল হোসেন, শিমুল হোসেন, সাইফুল ইসলাম,আবুল হোসেন, আনিসুর রহমান, কামরুল ইসলাম, আকাশ হোসেন, মোতাহার হোসেন, ডাবলু প্রমুখ। সমাবেশে জামাত বিএনপি’র সকল ষড়যন্ত্র চক্রান্ত অপ তৎপরতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা রাজপথে থেকে মোকাবেলা করার ঘোষণা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সদস্য- সচিব মাহমুদুল আলম বিবিসি। প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এর নির্দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন। বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান।
আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মেহেদী হাসান, সহসভাপতি জাকারিয়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন। উক্ত বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
কালিগঞ্জ প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়াম লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আওয়ামীলীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এসে সমবেত হয়।
পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট-এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুবলীগ নেতা সাইফুল ইসলাম,
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল, আওয়ামীলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপি‘র আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ায় প্রশাসন ইতিমধ্যে তাকে প্রেফতার করেছে। শুধু প্রেফতার করলে চলবেনা উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনের লক্ষ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে ত্রৈমাসিক…
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। যেকোনো মুহূর্তে ভেঙে দেওয়া হতে পারে…
অনলাইন ডেস্ক : পেরুর বিখ্যাত ‘নাজকা লাইন’ দেখার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১১…