তীব্র নিন্দা ও দোষিদের গ্রেপ্তারের দাবি কালিগঞ্জ প্রেসক্লাবের
কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার বাঁশদহ প্রতিনিধি জুলফিকার আলী বাঁশদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোশারাফ হোসেন ও তার সহযোগিদের বিরুদ্ধে দূর্নীতির সংবাদ পত্রিকায় লেখায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক জুলফিকার আলীকে মারপিট ও হাতের নখ উপড়ে গুরুতর আহত এবং লাঞ্চিত করায় কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সাথে সাথে দোষী ইউপি চেয়ারম্যান মোশারাফসহ তার সহযোগিদের গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব ও নারায়ন চন্দ্র চক্রবর্তী রাজিবসহ সকল সদস্যবৃন্দ।
আশাশুনি প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
আশাশুনি ব্যুরো: বাঁশদহা ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক আজকের সাতক্ষীরার প্রতিনিধি জুলফিকর আলীর উপর পৈশাচিক হামলার প্রতিবাদ জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাব নেতৃবন্দ। প্রতিবাদ জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, রমেশ চন্দ্র বসাক, সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি আঃ আলিম, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, প্রকাশনা সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, ক্রীড়া সম্পাদক এস কে হাসান, প্রচার সম্পাদক বাহবুল হাসনাইন, কার্যনির্বাহী সদস্য এস এম আহসান হাবিব, হাবিবুল্লাহ বিলালী, সদস্য গোপাল কুমার মন্ডল, বোরহান উদ্দিন বুলু, হাসান ইকবাল মামুন ও আকাশ হোসেন এবং সাংবাদিক এম এম সাহেব আলি, ফয়জুল কবির, এস এম শাহীন রেজা, শেখ আরাফাত প্রমুখ।
দেবহাটা রিপোর্টাস ক্লাবের নিন্দা
সাতক্ষীরার বাঁশদাহে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেবহাটা রিপোর্টাস ক্লাবের নের্তৃবৃন্দরা। আহত সাংবাদিকের সুস্থতা কামনা এবং জড়িতদের বিচারের দাবিতে বিবৃতি দিয়েছেন দেবহাটা ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি আবু সাঈদ, কেএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, যুগ্ন- সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, অর্থ সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক শরিফুজ্জামান, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, মীর শাহনেওয়াজ আলী সাজু, গোপাল কুমার দাস, তরিকুল ইসলাম লাভলু, আরাফাত হোসেন লিটন, শেখ জাহিদ আলম, মাহমুদুল হাসান, আবুল হাসান প্রমূখ। এদিকে, আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় রিপোর্টাস ক্লাবের উদ্যেগে হামলার প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
ঝাউডাঙ্গা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ঝাউডাঙ্গা ব্যুরো: দৈনিক আজকের সাতক্ষীরা ও অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা’র বাশদহা প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আলীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। আহত সাংবাদিকের সুস্থতা কামনা এবং ইউপি চেয়ারম্যান মোশাররফ সহ সকল হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিবৃতি দিয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক জি.এম আবুল হোসাইন, দৈনিক প্রভাতের ডাক ও কালের চিত্রের নিজস্ব প্রতিবেদক প্রভাষক রাশেদ রেজা তরুন, সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবীর, সাতক্ষীরা টুডের সদর প্রতিনিধি মো. লিয়াকাত আলী, দৈনিক যুগের বার্তা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি প্রভাষক শওকাত আলী, দৈনিক কাফেলা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবুল হোসেন, দৈনিক সত্য পাঠের ঝাউডাঙ্গা প্রতিনিধি প্রভাষক সোহাগ হোসেন, দৈনিক দৃষ্টিপাতের বাশদহা প্রতিনিধি প্রভাষক অহিদুজ্জামান লাভলু, সাতক্ষীরা টুডের ঝাউডাঙ্গা প্রতিনিধি এস.এম আবু রায়হান, সাংবাদিক মো. আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এদিকে ঝাউডাঙ্গা প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি
প্রেসবিজ্ঞপ্তি: গত রবিবার রাতে বাঁশদহ ইনিয়নের দুর্নীতিবাজ চেয়ারম্যান মোশাররফসহ তার সন্ত্রাসীর কর্তৃক বাহিনীরা সাতক্ষীরা প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বাঁশদহা প্রতিনিধি জুলফিকারে উপর হামলা ও নির্মামভাবে তাকে নির্যাতন করার ঘটনায় সদর উপজেলা কদমতলা আঞ্চলিক রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ইউপি চেয়ারম্যান মোশাররফ সহ তার সন্ত্রাসী বাহিনীদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এস এম শহিদুল ইসলাম, এস এম রেজাউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, এম.বেলাল হোসেন, ক্লাবের সভাপতি শওকত আলি, সহ-সভাপতি শেখ রফিকুর রহমান মিন্টু ,সাধারণ সম্পাদক সেলিম হোসেন,সাংগঠনিক সম্পাদক শেখ শাহাজান আলি ,জাহিদ হোসাইন,শাহিনুর,আঃ সালাম,গোলাম মোস্তফা, জাকির হোসেন, আশিকুর রহমান,মামুন ,সোহাগ, মোমিন প্রমূখ।


দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলার স্বাধীনতা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠন।
অনলাইন ডেস্ক: বিখ্যাত চকোলেট নির্মাতা সংস্থা ক্যাডবেরি তাদের সংস্থার চকোলেট সায়েন্টিস্ট হেইলি কার্টিসের জিভের ১ মিলিয়ন পাউন্ডের বিমা করিয়েছে। সেই বিমার অর্থ টাকার হিসেবে প্রায় ৮ কোটি।
স্পোর্টস ডেস্ক: বছরের শুরুটাই হলো হার দিয়ে। আসলে ওয়ানডে খারাপ করার কারণে এই দলটার ওপর একটা প্রভাব পড়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের ওপর। কিছু ব্যাটসম্যান রান পাচ্ছেন সত্য; কিন্তু ধারাবাহিকতা নেই তাদের। শুরুতে দ্রুত তিনটা উইকেট পড়ে যাওয়াতে আমরা ব্যাকফুটে চলে যাই। যদি আরও ১৫-২০ রান বেশি করতে পারতাম, তাহলে অবশ্যই ভালো একটা পর্যায়ে যেতে পারতাম। কথাগুলো দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের খোলা কলামে লিখেছেন আকরাম খান।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড নামের একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরনীর হাসিনা ভিলায় তাদের ভাড়াকৃত অফিসে যেয়েকোন কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে গ্রাহকরা সর্বশান্ত হয়ে বিক্ষোভ করতে থাকেন। ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ডিভিশনাল কোঅর্ডিনেটর রেহেনা পারভীন জানান, মাসিক ২০ হাজার চার’শ বেতন দেয়ার কথা বলে আমাকে এখানে চাকুরি দেন এই কোম্পানীর এমডি আব্দুল ওহাব দুলাল। একইসাথে আমাকে দিয়ে নগদ ২৪ হাজার টাকার একটি পলিসিও খুলে নেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জীবনের বেকারত্ব ঘোচাতে অনেক কষ্ট করে সেখানে টাকা ইনভেষ্ট করি। একমাস চাকুরীও করেছি। কিন্তু কোন বেতনও পাই নাই। সকালে এসে দেখি এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই জেলার বাইরে থেকে যারা এখানে চাকুরী করতেন তারা সবাই পালিয়ে গেছেন। গ্রাহকরা কাউকে না পেয়ে এ সময় বিক্ষোভ করতে থাকেন। এ সময় অনেক গ্রাহকরা অফিসের চেয়ার, টেবিলসহ বিভিন্ন ফার্নিচার নিয়ে চলে যান। গ্রাহকরা এ সময় এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই অর্থ আতœসাতের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের শাস্তির দাবি জানান। এ ব্যাপারে জানার জন্য ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এমডি আব্দুল ওহাব দুলালের কাছে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সাতক্ষীরার সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালা উপজেলায় জেঠুয়ায় কপোতাক্ষ নদী কাটা মেশিনবহনকারী একটি ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বুধবার ভোর চারটায় এই দুর্ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় আহত সাংবাদিক জুলফিকার((২৪)এর বাবা রাহাতুল্ল সরদার বাদি হয়ে ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে ১০ জনের নামে গত সোমবার সাতক্ষীরা সদর থানায় মামলা করেছে। মামলা নং ০৪। মামলা সত্বেও প্রকাশ্যে মহড়া দিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী মোশাররফ বাহিনী। বিভিন্ন নম্বর থেকে বাদিকে হুমকি-ধামকিও দিয়ে যাচ্ছে তার লোকজন।