নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় রোটারি ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পুরাতন আইনজীবী ভবনে ১৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব সাতক্ষীরা ও রোটারি ক্লাব অব ঢাকা মিড সিটি যৌথভাবে এর আয়োজন করে। রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটাঃ মুফতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক রোটাঃ মো. মনিরুজ্জামান টিটু, সাউদার্থ জোন খুলনার ডেপুটি গভর্নর রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব ঢাকা মিড সিটির সাধারণ সম্পাদক রোটাঃ রাশেদ কামাল, রোটাঃ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, রোটাঃ ইঞ্জিনিয়ার সালাউদ্দীন, রোটাঃ এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি, রোটাঃ মো. শরিফুল ইসলাম, রোটাঃ হাসিবুর রহমান রনি প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এনছান বাহার বুলবুল, রোটাঃ ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ শাহিদুর রহমান, রোটাঃ মোশাররফ হোসেন মন্টু, রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক রোটাঃ জি.এম আবুল হোসাইন, শেখ কাইয়ুম রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ প্রফেসর ভুধর সরকার।

টেস্টে এখন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের। সাকিব এই মুহুর্তে ২১০ রানে অপরাজিত আছেন।
চীনে অত্যন্ত ক্ষীণ শরীরের একজন বৃদ্ধাকে শুকরের খোঁয়াড়ের ভেতর বন্দী করে রাখার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।
টঙ্গীর তুরাগতীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫২তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
এ সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত চাকরির বিজ্ঞাপনগুলোর মধ্যে সেরা চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। তবে এ চাকরিগুলোতে আবেদন করা যাবে বিনা অভিজ্ঞতায়।
অনন্য এক মাইলফলকে পৌঁছালেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই তুলে নিয়েছিলেন ১৫০-এর বেশি উইকেট। শুধু প্রয়োজন ছিল ৭১ রানের। শুক্রবার কিউইদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এই রান তুলে নিয়ে বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে বল হাতে ১৫০ উইকেট এবং ব্যাট হাতে ৩০০০ রান করার অনন্য মাইলফলকটি স্পর্শ করেছেন তিনি।
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৬ জানুয়ারি। এ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে যেসব আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন হলেন- র্যাবের চাকরিচ্যুত ও অবসরে পাঠানো সেনা কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এমএম রানা। মূলত এ তিনজনই শুরু থেকে শেষ পর্যন্ত সাত খুনের সঙ্গে জড়িত।
দ্বিতীয় দিনের চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৯১। সাকিব ১২৪, মুশফিক ১২২ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেছেন ২৩১ রান।