সর্বশেষ সংবাদ-
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

ooooজি.এম আবুল হোসাইন : সদর উপজেলার পঙ্কজ সাহিত্য মজলিস, ঝাউডাঙ্গা’র উদ্যোগে ৪৫তম মহান বিজয় উপলক্ষে সাহিত্য স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝাউডাঙ্গা জাগরণী ক্লাবের ২য় তলায় গণকেন্দ্র পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও পঙ্কজ সাহিত্য মজলিস’র সভাপতি প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কে.সি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কথা সাহিত্যিক ড. ইবাইস আমান। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকা- থেকে বিরত রাখতে সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, সাহিত্যের প্রতি প্রতিটি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে পারলে তারা মাদক ও নেশা থেকে দূরে থাকবে। এজন্য যুব সমাজকে সাহিত্যের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জঙ্গি বিরোধী কর্মকা- থেকে দূরে রাখতে সকলকে আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন, পঙ্কজ সাহিত্য মজলিসের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর বদরুজ্জামান হাছান, যুগ্ম সম্পাদক ডা. ফজলুল কবির, মাধবকাটি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জি.এম আবুল হোসাইন, তরুন কবি মাগফুর রহমান, মনোয়ারুল বসির (মনু), অহিদুল ইসলাম, সাংবাদিক এস.এম আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঙ্কজ সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক আসমত চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

rererrttআশাশুনি ব্যুরো: প্রধান অতিথি তার ভাষণে বলেন, ছাত্রছাত্রীদের বিদ্যুৎ সাশ্রয়ী ও সচেতন করে গড়ে তুলতে, বিকল্প জ্বালানী, সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাসসহ অন্যান্য উৎস থেকে প্রাপ্ত বিদ্যুৎ ব্যবহার করতে স্কাউটস বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের লক্ষ্য। সুস্থ শরীর, সুন্দর মন, সুশৃংখল জীবন ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস একটি গৌরান্বিত সংগঠন। আশাশুনিতে ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প- ২০১৬ এর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি উপজেলতে গত ২০ ডিসেম্বর ক্যাম্প শুরু হয় এবং উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা শুভ উদ্বোধন করেন। উপজেলার ১২ টি হাই স্কুল ও ১২ টি মাদরাসার ৫০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। আশাশুনি মাদরাসার সুপার আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স লিডার হাফিজুর রহমান, জেলা স্কাউটস এর সহ-সভাপতি আঃ মান্নান, শিক্ষক নীলকোমল মন্ডল ও প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা উপস্থিত ছিলেন। ক্যাম্পে কোয়াটার মাষ্টারের দায়িত্বে ছিলেন বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাজ উদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

হাসানুজ্জামান: সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে নামে রাস্তার নামকরণ করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় পলাশপোল ৯ নং ওয়ার্ডের চৌরঙ্গী মোড়ে রোজ কিন্টার গার্ডেনের সামনে রাস্তা নামকরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা মোশাররফ হোসেন (মশু)। সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক-উল দৌলা সাগর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা আবু বকর সিদ্দিকী, সদর উপজেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা মোঃ হাসানুর ইসলাম, অতিরিক্ত পিপি জেলা জর্জ কোট এড. প্রশান্ত কুমার সরকার মহিলা কমিশনার ফারহা দিবা খান সাথী, এ সময় উপস্থিত ছিলেন স্বর্গীয় দিলীপ কুমার দে (বীর মুক্তিযোদ্ধা) এর ছেলে বিপ্লব কুমার দে স্বর্গীয় দিলীপ কুমার দে (বীর মুক্তিযোদ্ধা) এর ভাই স্বপন দে, শ্যামল দে, সুকুমার দে, সঞ্চালক ছিলেন অরুণ কান্তিসানা। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন সাতক্ষীরা পৌরসভার সব কয়টি সড়ক বা রাস্তা সব মুক্তিযোদ্ধার নামে করা হবে। তিনি আর ও বলেন বীর মুক্তিযোদ্ধার দিলীপ কুমার দে এর নামে যে রাস্তা নাম করণ করা হয়েছে এ রাস্তায় যদি একটি পাথর ও উঠে যায় তাহলে পৌর কাউন্সিলর তার নিজ দায়িত্বে করে দেবেন। সাতক্ষীরা পৌরসভার পলাশপোল ৯ নং ওয়ার্ডে চৌরঙ্গী মোড় থেকে কাটিয়া ব্রিজ পর্যন্ত রাস্তাটির নাম করণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamedপাটকেলঘাটা প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাটকেলঘাটায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় পাটকেলঘাটাস্থ উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় চত্বরে উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমারত শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও জাতীয় কৃষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক, আব্দুল ওয়াদুদ, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ, কনস্ট্রাকশান শ্রমিক ইউনিয়নের সভাপতি আফসার আলী, সম্পাদক শাহাদাত আলী মোড়ল, নির্মাণ শ্রমজীবি ইউনিয়নের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশফিকুল, পাটকেলঘাটা শ্রমিকলীগের সভাপতি শহিদুল বিশ্বাস, থানা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি বাবলূর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম, হ্যান্ডেল শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল গণি সহ প্রশান্ত কুমার, মোবারক আলী, আনিসুজ্জামান, নুর ইসলাম নুরু, নুর ইসলাম খোকা, মোদাচ্ছের আলী, আজিজুল ইসলাম, গফফার বিশ্বাস, রাজ্জাক মোড়ল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় কৃষক সমিতির উপজেলা সাংগঠনিক সম্পাদক সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

retretrtআশাশুনি ব্যুরো: শুক্রবার বিকালে বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বতাপূর্ণ এই খেলায়,আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট- ২০১৬ এর ২য় সেমি ফাইনালে গাজীরহাট প্রগতি সংঘ ট্রাইব্রেকারে জয়লাভ উপজেলার বাঁকড়া ইউনাইটেড ক্লাব টুর্নামেন্টের গতকালের খেলা উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব এস এম বশির আহম্মেদ। সমাজ সেবক রাজ্যেশ্বর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউনিয়ন আ,লীগের সভাপতি ্ও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান, ডিআইবি যশোর অফিসের কর্মকর্তা মোফাক্কুরুজ্জমান, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, আঃ সবুর সরদার, কামাল হোসেন খোকা প্রমুখ। এসময় ক্লাবের উপদেষ্টা জি এম গাওছুল আজম, মোস্তফা রহমান চিলুক, ২ জানুয়ারী-২০১৭ ফাইনালে গাজীরহাট মুখোমুখি হবে তালা ফুটবল একাদশের। খেলা পরিচালনা করেন অহেদুর রহমান বাবলু এবং সহযোগি ছিলেন ফারুক ও আছাদুজ্জামান। ধারাভাষ্যে ছিলেন আছাদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

কালিগঞ্জ ব্যুরো: দক্ষিণ জনপদের নারী শিক্ষার মান উন্নয়নের গুরুত্ব বিবেচনা করে কালিগঞ্জ উপজেলায় ধলবাড়িয়া ইউনিয়নের গাঁন্ধুলিয়া গ্রামে বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও ফলক উম্মোচন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধকালিন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। গাঁন্ধুলিয়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় এবং টিএন বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নওশের আলীর সভাপতিত্বে ফলক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম আহম্মাদ আলী, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, সাংবাদিক সামছুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আবু বক্কার গাইন, তাইজুল ইসলাম তাজুল, ইউপি সদস্য আব্দুল কাদের, রোকেয়া খাতুন বেবী, সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুধি ও সাংবাদিকবৃন্দ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hhhhhhকলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাঈন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহসান হাববীব অয়ন স্বাক্ষরীত দলীয় প্যাডে শেখ ইমরান হোসেনকে সভাপতি ও ইলিয়াস হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হল সহ-সভাপতি আবু সাঈদ, হাফিজুর রহমান মিন্টু, জাহিদুর রহমান তুষার, মাসুম রাজীব, আলী ইমতেয়াজ শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল খান জর্জ, আহাদুজ্জামান সুমন, সবুজ হোসেন, শেখ সাদি (রাফি), সাংগঠনিক সম্পাদক শেখ আবু বক্কর সিদ্দিক জনি, শেখ শাহিন, জি এম তুষার, আব্দুর রাজ্জাক নাহিদ, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ এরশাদুল হক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক কৌশিক বসু, ক্রীড়া বিষয়ক সম্পাদক শামীমুজ্জামান টিপু, অর্থ বিষয়ক সম্পাদক রিপন হোসেন, আইন বিষয়ক সম্পাদক কাজী রিপন,আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন নয়ন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ লাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী নেওয়াজ, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ সোহেল রানা, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ডেইজী পারভীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামছুজ্জামান টিটু,পাঠাগার বিষয়ক সম্পাদক তুষার,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বাপ্পী,ধর্ম বিষয়ক সম্পাদক নূর ইসলাম বাপ্পা, সহ-সম্পাদক শেখ আরিফ হোসেন, বাবু, রুবেল, ইয়াছিন আরাফাত, লাল্টু, বাপ্পী খান, ইকবাল হোসেন, টিপু সুলতান, মেহেদী হাসান মিলন, তৌহিদ হোসেন, জনি, প্রিন্স, আহাদ হোসেন, শেখ নূরুল আম্বিয়া, আসাদুজ্জামান এছাড়া সাধারণ সদস্যরা হল- মৃনময় জ্যোতি, রাশেদ আহম্মেদ, মেহেদী হাসান শাওন, মিঠুন, মিলন কুমার, শরিফ হোসেন, শেখ আল মামুন, কাজী আরোজ,মোজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর, রিপন, শেখ আলি রেজা, সবুজ হোসেন, বিপু, আশিকুর রহমান, বাপ্পা ইসলাম, শুভ, আশিক হোসেন, খালিদ হোসেন, শেখ সোহান, শেখ বাপ্পী, কাজী রাব্বী, মহবুবুর রহমান,সামছুজ্জামান টিটু, আবু সাঈদ সুমন ও শেখ সাকিব প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ffffffffffপাটকেলঘাটা প্রতিনিধি: চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রে দিনব্যাপী সনদপত্র বিতরণ, গুনীজন সংবর্ধনা ও সাস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের লিখিত, মৌখিক পরীক্ষা ও ফলাফল দেওয়া হয়। দুপুরের পরে নারায়ন চন্দ্র সাধু’র সভাপতিত্বে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি শেখ আব্দুস সালাম, বাংলাদেশ বেতার খুলনা, বিশেষ অতিথি ছিলেন, অশোক কুমার দে খুলনা বেতারের গীতিকার ও সংগীত পরিচালক, ইয়াছীন হোসেন বিশিষ্ট সংগীত শিক্ষক, পূণ্য চন্দ্র সরকার, খুলনা বেতার, স্বপন কুমার শীল, সংগীত শিক্ষক, থানা শিক্ষা অফিসার সঞ্জয় মন্ডল, প্রশান্ত রায় সহকারী অধ্যাপক কুমিরা মহিলা ডিগ্রী কলেজ, বাবলুর রহমান, প্রধান শিক্ষক আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, আশরাফ হোসেন সাংবাদিক প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক নাজমুল হক, পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রে বিদ্যাপীঠের অধ্যক্ষ কৃষ্ণপদ ঘোষ, দিলীপ ভট্টাচার্য্য, সুভাস কর্মকার, নীলা বিশ্বাস, উদায়ন বিট, উমাপদ মন্ডল, টুম্পা বিট, অনুপমা বিশ্বাস, বিথিকা ঘোষ, অমিত ঘোষ, নির্মল দাশ শান্তা পাল। সভায় সফল চিকিৎসা সেবা, মানব সেবক ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য অশোক কুমার বিশ্বাস কে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ৮৪জন শিক্ষার্থীকে সনদ পত্র বিতারণ ও ১০ জন শিক্ষার্থীতে পুরস্কৃত করা হয়। এছাড়া লোকনাথ নার্সিং হোমের উদ্যোগে সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে বিশ্বজিৎ দাশ। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন চক্রবাক সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ডাঃ সুমন কুমার দাশ (নির্মল) ও বেতার শিল্পী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest