দেবহাটা প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সহ সদরের ভোমরা ইউনিয়ন নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (তালা প্রতিক) ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গনসংযোগকালে প্রত্যেকটি ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের সাথে নির্বাচনি প্রচারনা ও মতবিনিময়সহ লিফলেট বিতরনের মধ্য দিয়ে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। গতকাল সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে গণসংযোগ করেছেন তিনি। এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ইউপি সদস্য আকবর আলী, মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, নির্মল কুমার মন্ডল, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, হাফিজুর রহমান হাফিজ, আবুল হোসেন, মোনাজাত আলী, রেহেনা ইসলাম, আল্ফাতুন্নেছা, আরতী রানী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক: উচ্চতর প্রশিক্ষণের জন্য ভিয়েতনামে গেছেন শিক্ষক চায়না ব্যানার্জী। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালিন্দ এয়ারলাইন্সে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
অনলাইন ডেস্ক: আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালাতে তারা চারটি বিশেষ পুলিশ ব্যাটালিয়ন তৈরি করবে।
বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সকে উড়িয়ে দিলো মাশরাফি বিন মুর্তজার দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নর্থ সিডনি ওভালে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
অনলাইন ডেস্ক: কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভের জন্য কিভাবে গর্ভধারণ করতে হবে তার উপায় বাতলে দিয়ে ভারতের একটি পত্রিকা কিছু পরামর্শ দিয়েছে।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।