মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করা রাজাকারদের তালিকা করা হচ্ছে। আগামী ১ জুলাই থেকে তালিকা তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, চলমান মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ শেষ হলেই রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু হবে।
কীভাবে এই তালিকা তৈরি করা হবে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক বলেন, এ জন্য ইউনিয়ন পর্যায়ে সার্চ কমিটি গঠন করে দেওয়া হবে। এই কমিটিতে থাকবেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিরা। তাঁরাই স্থানীয় রাজাকারদের খুঁজে বের করবেন।
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজাকারদের শাস্তি দেওয়া হবে কি না -এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ‘ইতিহাস সংরক্ষণ করাটাই হচ্ছে মূল বিষয়।’ যুদ্ধাপরাধের বিচার চলমান আছে জানিয়ে তিনি বলেন, ‘অপরাধের মাত্রা বিবেচনা করে রাজাকারদের শাস্তি দেওয়া হবে। তবে যাঁরা লঘু অপরাধী, তাঁদের কী করা হবে বা কী প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হবে, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এদের সামাজিকভাবে প্রত্যাখ্যানের ডাক দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেই জন্যই তালিকা করা। লোকজন তাঁদের অপরাধ সম্পর্কে জানবে। পরবর্তী প্রজন্ম এটা কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।’
মন্ত্রী আরো বলেন, “এখন আমরা যেমন ‘কুকুর হইতে সাবধান’ বলি, তখন হয়তো পরবর্তী প্রজন্ম বলবে ‘রাজাকার হইতে সাবধান থাকুন’।”
‘আমার দায়িত্ব তালিকা করে দেওয়া। এরপর নেক্সট জেনারেশন কীভাবে নেবে সেটা তারাই ভালো জানে,’ বলেন মন্ত্রী।

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের জয় আবারও নিশ্চিত হয়েছে। তিনি উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনাতেও জয় পেয়েছেন। এমনকি পুনর্গণনার পর আগের চেয়ে ১৬২টি ভোট বেশি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারালেন ট্রাম্প।
ডেস্ক: সুন্দরী হতে হলে রোগা হতে হবে এমন প্রচলিত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নিলেন ১২০ কেজির মডেল এস্টেফানিয়া কোরিয়া।
মাহফিজুল ইসলাম আককাজ: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলাম। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
দে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কাফেলা’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহমান। তার নিকটতম প্রার্থী দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন পেয়েছেন ৬ ভোট।