ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৪ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়। হাজার হাজার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ মাটির সাথে মিশে যায়।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পূর্ব নুগ্রহো বলেন, এখন পর্যন্ত ৮৩ হাজার ৮শ’ বেশি মানুষ ঘরছাড়া হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি আরো বলেন, বাসিন্দারা এখন আফটারশক হওয়ার ব্যাপার নিয়ে উদ্বিগ্ন ও ভীত রয়েছে। তারা সাময়িক আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে বেশি আগ্রহ বোধ করছেন।

ডেস্ক: রাশিয়ার ঘনিষ্ঠ তেল ব্যবসায়ী রেক্স ডব্লিউ টিলারসনকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের বিভিন্ন সূত্রের কথা উল্লেখ করে খবরটি জানিয়েছে সিএনএন ও ওয়াশিংটন পোস্ট।
ডেস্ক: জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অ্যান্টনিও গুটেরেস। সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশন হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
দূর থেকে মনে হয়, হলদে সোনালি রঙের আয়তাকার বড়সড় একটি বাক্স পড়ে আছে পদ্মা নদীর তীরে। কাছে গেলে বোঝা যায়, আসলে সেটি কত বিশাল। কাগজপত্রে এর নাম ‘স্টিল ট্রাস’। যা দৈর্ঘ্যে ফুটবল মাঠের চেয়েও বড়, ১৫০ মিটার। আর উচ্চতা প্রায় ৪০ ফুট। এটি চারতলা ভবনের সমান। প্রস্থে তা আরও বেশি। আসলে এই ‘লোহার বাক্স’ই স্বপ্নের বাক্স! কারণ এটিই যে পদ্মা সেতুর প্রথম স্প্যান। নদীর বুকে পোঁতা পিলারগুলোর ওপর এমন ৪১টি স্প্যানকে ঘিরেই দেখা দেবে মূল সেতুটি। এসব ‘বাক্সের’ ভেতর দিয়ে চলবে ট্রেন আর ওপরে বসানো কংক্রিটের সড়কে চলবে গাড়ি। নির্মাণসংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী মাস থেকে এসব স্প্যান স্থাপনের কাজ শুরু করা যাবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা। তাই কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে এটি যেন ব্যবহৃত না হয়, সেই প্রস্তাব নির্বাচন কমিশনকে (ইসি) দেবেন সর্বোচ্চ আদালত।
অনলাইন ডেস্ক: শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি আমাদের এই রাজধানীতে। তবে বাতাস কিন্তু শীতের পরশ ঠিকই বুলিয়ে যেতে শুরু করেছে। আগুনমাখা সূর্যটাও আগের মতো আগুন ছড়ায় না। সেইসঙ্গে আরেকটি জিনিস কি খেয়াল করেছেন? আমাদের চারপাশে যে বাদামী-ধূসর প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে মনে সুখে।
অনলাইন ডেস্ক: সব সেবা এক ছাতার নিচে নিয়ে এসে একটি জাতীয় সাইট খুলেছে সরকার। বাংলাদেশ সম্পর্কিত যত তথ্য, সরকারি ই সেবা, সেবা খাত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, আইন-বিধি, অর্জন, জেলা বাতায়ন, সেবাকুঞ্জ বা যত ফরম-তার সবই এই সাইটেই পাওয়া যাবে। এই সাইটের ঠিকানা http://bangladesh.gov.bd।
স্বাস্থ্য ও জীবন: মিষ্টি খেলেই শরীরে রোগ বাসা বাঁধবে এই ভয়ে মিষ্টিজাতীয় খাবার খেতে পারছেন না? জেনে অবাক হবেন, চিনির বিকল্প হিসেবে নিশ্চিন্তে খেতে পারবেন গুড়! আখের রস ও খেজুরের রস থেকে তৈরি গুড়ে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা সুস্থ থাকতে সাহায্য করে।