সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি :
আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার ৬০ জন কাঁকড়া চাষিদের কারিগরি প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ১৬ ও ১৭ জানুয়ারি আশাশুনি উপজেলার ৩০ জন এবং কালিগঞ্জ উপজেলার ৩০ জনসহ মোট ৬০ জন কাঁকড়া চাষিদের নিয়ে স্ব স্ব উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাঁষের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

গত ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে বেসরকারি সংস্থা আশা’র নিজস্ব অর্থায়নে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের সহকারি পরিচালক (মৎস্য) সবুজ কুমার চৌধুরী।

সভাপতিত্ব করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম। উক্ত দুটি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান এবং সংশ্লিষ্ট উপজেলা দুটির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার ও মোঃ নাজমুল হুদা ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক সনজিত বিশ^াস ও হাবিবুর রহমানসহ শাখা ব্যবস্থাপক ও সহকারি শাখা ব্যবস্থাপকবৃন্দ।

প্রশিক্ষণে কাঁকড়া চাষের অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনা, কিশোর কাঁকড়া চাষ এবং মোটাতাজাকরণসহ প্রচলিত চাষ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরবর্তী কাঁকড়া চাষিরা আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ করে অধিক লাভবান হতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৬ জানুয়ারি ২০২৩ পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি আব্দুল্লাহ হোসেন নাইস সহ-সভাপতি মাসুদুর রহমান নিশান রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুজন হোসেন সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান সভাপতি সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় নব নির্মিত এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পেেরর আওতায় চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা, জেলা সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জায়েদ, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলি, অধ্যাপক এমএ কালাম, আফজাল হোসেন হাবিল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাপস দাস,

জেলা শিক্ষক সমিতির সভাপতি আমান উল্লাহ আমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর শফিকুল আলম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : যখন সারা দেশে অর্থনৈতিক মন্দা চলছে। সংসার চালাতে গিয়ে হাফিয়ে উঠছে সাধারন মানুষ। মিতব্যায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ঠিক সে সময় জনগনের পকেট কেটে নিজেদের পকেট ভারী করতে মরিয়া সাতক্ষীরার একটি স্বার্থান্বেষী মহল।
আর এর সাথে মেলার অনুমোদন দেয়া কর্তৃপক্ষের বড় অংকের আর্থিক যোগসাজস রয়েছে বলে অভিমত সচেতন মহলের। তা না হলে প্রশাসনের নাকের ডগায় সারাদিন ধরে কিভাবে জেলাব্যাপী মাইকিং করে লটারির টিকিট বিক্রি করা সম্ভব?
অভিযোগ রয়েছে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ম্যানেজ করেই সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সামাদ স্মৃতি সংঘের মাঠে বিজয় মেলা উপলক্ষে চলছে “ওঠাও বাচ্চা” জমজমাট লটারীর আসর। মেলার মুল ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে নামমাত্র পুরষ্কার দিয়ে প্রতিদিন লুটপাট করা হচ্ছে প্রায় ২০ লক্ষাধিক টাকা।

প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগরের বিভিন্ন এলাকা বিজয় দিবস- ২০২২ উপলক্ষ্যে লোভনীয় পুরষ্কারের ঘোষণা দিয়ে চলছে লটারীর মাইকিং। লটারীর প্রতিদিনের টিকিট মূল্য ২০ টাকা। অথচ প্রচার ইজিবাইকের পিছনে লেখা আছে প্রবেশের টিকিটের উপর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।

আকর্ষণ হিসেবে ৬১টি পুরষ্কারের মধ্যে প্রথম পুরষ্কার সুজুকী গ্লাক্সীর ১৫৫সিসি মটর সাইকেল, ৩১তম ও শেষ পুরষ্কার হিসেবে একটি করে ৮০ সিসি রানার মটর সাইকেল একজোড়া করে দুজনের সোনার কানের দুল ও ১০টি মোবাইল সেট পুরষ্কার হিসেবে প্রচার করা হচ্ছে। মেলা শুরুর প্রথম আট দিনে একটি লটারী টিকিটের মূল্য ১০ টাকা ও তারপর থেকে লটারী টিকিটের মূল্য ২০ টাকা ধার্য করা হয়েছে।

টিকিট ফেলার জন্য ৭৬টি বক্স ও প্রচারণার জন্য ২৮টি ইজিবাইকের এর ব্যবস্থা করেছেন “ ওঠাও বাচ্চা” লটারীর পরিচালক। কালিগঞ্জ উপজেলার মধ্যে প্রচারনার জন্য একজন ইজিবাইক চালককে দেওয়া হচ্ছে এক হাজার টাকা। উপজেলার বাইরে গেলে দেড় হাজার। এক একজন প্রচারকারি পাচ্ছেন ৭০০ থেকে এক হাজার টাকা। যারা বিভিন্ন স্থানে বসে টিকিট বিক্রি করছেন তারা প্রতিদিন পাচ্ছেন পাঁশত থেকে সাতশত টাকা। রাত ১০টার পরপরই লটারী শুরুতেই দর্শণার্থী এক বাচ্চাকে মঞ্চে ডেকে নিয়ে তার চোখে কালো কাপড় বেঁধে চারকোনায় চারজনকে দাঁড় করিয়ে কাপড় টানিয়ে ঢালা হয় বিক্রিত টিকিটের মুড়ি বা ছোট অংশ। এরপর ওই বাচ্চা একএক করে নির্ধারিত পুরষ্কারের আলোকে সেই কয়টি লটারীর টিকিটের মুড়ি অংশ তুলে ধরে সকলের সামনে। পরে ওই লটারীর নাম্বার মাইকে ঘোষণা দেওয়া হয়।

গত ৩০ ডিসেম্বর রাত সাতটায় কালিগঞ্জে এক মাস সাত দিনব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে গত বছরের ২৭ ডিসেম্বর এক মাস সাত দিনের এ মেলার চালানোর অনুমতি দেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) বাপ্পি দত্ত রণি।

৩০ ডিসেম্বর থেকে অনুমোদন পাওয়া মেলায় যাত্রাপালায় নগ্ন নৃত্য, লটারী, জুয়া ও হাউজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অথচ কালিগঞ্জসহ সাতক্ষীরার ক্ষমতাসীন দল ও তার অঙ্গ সংগঠণের নেতা, কয়েকজন বড় মাপের জনপ্রতিনিধি কালিগঞ্জের তিনটি সাংবাদিক প্রতিষ্ঠান ও প্রশাসনকে ম্যানেজ করেই প্রতিদিন চলছে মানুষের পকেট ফাকা করার পায়তারা। গত এক সপ্তাহের পুরষ্কারের হিসাবে প্রতিদিন গড়ে তিন থেকে চার লাখ টাকার পুরষ্কার দেওয়া হয়। অথচ প্রতিদিন ২২ থেকে ২৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়। সেক্ষেত্রে এক মাস সাত দিন মেলা চললে প্রথম ৮ দিনের ১০ টাকা টিকিট ও পরবর্তী একমাসের বিক্রিত টিকিট মূল্য থেকে পুরষ্কার মূল্য, ইজিবাইক, প্রচারকারি, ডেকরেটরসহ আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে মোট ৬০ কোটি টাকার বাণিজ্য হবে আয়োজক কমিটির।

শ্যামনগর উপজেলার অহিদুজ্জামান পেশায় দ্বীন মজুর। সারা দিন পর উপার্জনের পুরো টাকা দিয়ে প্রতিদিনি ২০ টি টিকিট কিনেছেন। এ পর্যন্ত ১৬ দিনে একটিও পুরষ্কার পাননি। অথচ বাড়িতে চাল ও বাজার না করার প্রতিবাদ করতে যেয়ে স্ত্রী লাকি খাতুনকে পিটিয়ে কোমরের হাড় খেঙে দেওয়া হয়েছে।

ভ্যান চালক আব্দুল কাদের বলেন, প্রতিদিন যে আয় হয় তাতে ১০টি করে টিকিট কেনেন। কিন্তু পুরষ্কারের ভাগ্য খোলেনি তার।

কাঁকশিয়ালী গ্রামের ইমান আলীর ছেলে নজরুল ইসলাম নজু পুরষ্কারের লোভে প্রতিদিন ১০০ থেকে দেড়শত টিকিটি কিনেছেন। বিক্রি করেছেন একটি গাভী ও কয়েকটি হাঁস মুরগি। গত ১৫ দিনে লটারীর পিছনে খরচ করেছেন ৭০ হাজার টাকা। প্রতিবাদ করে লাভ না হওয়ায় শনিবার সকালে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিয়েছেন।

লটারী কিনে পুরষ্কারের লোভে পূর্ব নলতার আজগার আলী, কুশুলিয়ার রাজিব, শ্যামনগরের বাধঘাটার রুহুল আমিন, সখীপুরের আবুল বাসারসহ অনেকে এ পর্যন্ত ৪০ থেকে ৫০ হাজার টাকার টিকিট কিনেও তাদের কপাল বড় হয়নি।
এ ব্যাপারে কালিগঞ্জ শহীদ আব্দুস সামাদ স্মৃতি সংঘের মাঠে বিজয় মেলা উপলক্ষে লটারীর ব্যবস্থাপনা পরিচালক মানিক শিকদার বলেন, লটারী না হলে মেলা চলে না। দেখা করার অনুরোধ জানান তিনি।

মেলার দায়িত্বে থাকা কালিগঞ্জ সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি ও সামাদ স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, মেলা চলছে ঠিকই তবে অনুমোদন বিহীন লটারী চলছে না একথা বলা যাবে না। তবে এটি একটি আনন্দের বিষয় বলে সেখানে যাওয়ার আহবান জানান তারা।

কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট জানান, মেলায় প্রবেশের টিকিট দিয়ে লটারী করা হয় বলে তিনি জানেন। তবে প্রকাশ্যে লটারী বিক্রির কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তাকে অবহিত করলে তিনি বিষয়টি মানিক শিকদারকে ডেকে সতর্ক করেছিলেন। তবে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠণের কোন নেতা লটারী নিয়ে অনিয়মের সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন রহমান বলেন, অনুমতি ছাড়াই লটারী চলছে। তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। যে কোন সময় লটারী বন্ধ করে দেওয়া হবে।

এ বাপারে মেলার অনুমতিপত্রে সাক্ষরকারি নেজারত শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পি দত্ত রণি বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের ২৬জন জমির মালিকদের পক্ষে মো: মোকছেদুর রহমানের ছেলে জিএম গোলাম মোস্তফা। লিখিত অভিযোগে তিনি বলেন আমরা কালিগঞ্জের তেলেখালী মৌজায় এস এ খতিয়ান নং ৭৬, বি এস খতিয়ান ৬৭৯, ৬৮১, ২৩৪, এস এ দাগ ৪৬৫, ৪৬৬, ৪৬৭, বি এস ১৪৫৯, মোট জমি ৭৫ শতক। এস এ ৭৬, ২১০, ৪৬০, ১১১, বি এস খতিয়ান ৬৮১, ৬২৯, ৬৭৯, ৬২৯, বি এস ১/১ – ৬২৯, এস এ ৪৭৭, ৪৭৫, ৪৭৪, ৪৭৬ ও ৪৯৬, বি এস দাগ ১৪৭১, ১৪৬১, ১৪৬২, ১৪৬০ ও ১৪৬৭। ৪টি খতিয়ানে ৩.৪০ একর সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা ২৬ জন সম্পত্তির মালিক দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড খাস জমি চিহ্নিত করা ছাড়াই উদ্দেশ্য মূলকভাবে আমার সম্পত্তির উপর দিয়ে খাল খনন শুরু করে।

এ নিয়ে আমরা সাতক্ষীরা সহকারী জজ কালিগঞ্জ আদালতে ২১ নভেম্বর‘২২ তারিখে দেওয়ানি ৪৭৪/২২ নং মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী পক্ষের শুনানী না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাদেশ দেন। কিন্তু বিবাদী পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ওই সম্পত্তির উপর দিয়ে খাল খনন অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন উক্ত সম্পত্তিতে আমার মৎস্যচাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। ঐ সম্পত্তির উপর দিয়ে খাল করা হলে আমার ২৬ জন জমির মালিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবো। এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করলেও তারা আদালতের তোয়াক্কা না করে উল্টো আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমরা ভুক্তভোগী জমির মালিকগণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।

উক্ত সম্পত্তিতে যদি খাস জমি থাকে তা ছেড়ে দিতে প্রস্তুত আছি কিন্তু রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে কেন অন্যায়ভাবে খাল খনন করে আমাদের ক্ষতিগ্রস্থ করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : সারাদেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ১৬ জানুয়ারী, ২৩ ইং তারিখ সকাল সাড়ে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে নতুন মসজিদ ভবনের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরার এডিশনাল এসপি সজিব খাঁন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে দেবহাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রহিমা সুলতানা বুশরা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম,

সাতক্ষীরা গনপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ইসলামী ফাউন্ডেশনের সাতক্ষীরার উপ-পরিচালক আবুল কালাম আজাদ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পা,

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম. রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,

জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন মসজিদের ইমামগন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫৬৪টি মডেল মসজিদ সরকার নির্মান করছে। এর আগে প্রধানমন্ত্রী ৫০টি মসজিদ উদ্বোধন করেছিলেন আর সোমবার আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআই ওয়ান জাহিদ বিন আলম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, আজকে যারা খেলায় অংশ নিয়েছে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। তরুন খেলোয়াড়দের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন, খেলা মাদক থেকে দূরে রাখে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলা করে দেশের সম্মান সারা বিশ্বে ছড়িয় দিচ্ছে। উদ্বোধনী খেলায় বাগেরহাট বনাম খুলনা জেলা অংশ নেয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

একরামুজামান জনি : সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে রবিবার বিকালে ইটাগাছা বাঙ্গালের মোড়ে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পদক মুজাহিদুর রহমান অন্তু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু,জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক শাহাঙ্গীর হোসেন শাহিন, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু,যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, সাবেক সেচ্ছাসেবক নেতা এ্যাড সাইদুরজামান জিকো, যুগ্ন আহবায়ক ইউসুফ সুলতান মিলন, ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রনি, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাহুল ইসলাম সাগর, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলামিন সরদার, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন ,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তরা বলেন,আগামী দিনের লড়াই সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাতক্ষীরা পৌর যুবলীগ ঐক্যবদ্ধ ভাবে জামাত,বিএনপি কে রুখে দিবে।আগামী নির্বাচনে জামাত, বিএনপির সকল নাশকতা ও ষড়যন্ত্রের কঠোর প্রতিরোধে যুবলীগ একাই রাজ পথে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest