সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বাঁশদহায় চা বিক্রেতা ভাইয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদরের হাওয়ালখালী গ্রামের মৃত সাহাদাত সরদারের পুত্র আব্দুস ছবুর। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি চা বিক্রয় করে জীবিকা নির্বাহ করি। আমার স্বত্বদখলীয় পৈত্রিক সম্পত্তি ভাই ভাই এওয়াজ দখলে নিয়ে পিতার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলাম। কিন্তু হটাৎ করে আমার আপন ৩ ভাই এবং ৯জন চাচাভাই পরিকল্পিতভাবে আমার উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়।

এমনকি গত ৬ সেপ্টেম্বর‘২২ তারিখে পাকা ঘর নির্মাণের হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এঘটনায় আমি উপায়ন্ত হয়ে ৮সেপ্টেম্বর‘২২ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার নং-১৮৬৪/২২। উক্ত মামলা আমলে নিয়ে বিজ্ঞ আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সদর থানাকে নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার প্রয়াত চাচা মাওলা বক্সের পুত্র আব্দুল লতিফ, নাছির, আ: জব্বার, নূর ইসলাম ওরফে ঘেনা, রফিকুল ইসলাম, মোতালেব, আরেক চাচা প্রয়াত রমজান আলী সরদারের পুত্র রুহুল আমিন, কুদ্দুস, রবিউল ইসলাম, আপন ভাই জিয়াউর রহমান, মজিদ, ইয়াদ আলী, সর্ব পিতা মৃত. সাহাদত সরদার, মৃত হযরত সরদারের পুত্র কাবুল হোসেন, আবুল হোসেন, ফজর আলী সরদারের পুত্র আ: সাত্তার ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় উক্ত সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করে। এবিষয়ে আমি সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা আমাকে ১৮৮ ধারায় আদালতে মামলা দাখিলের পরামর্শ দেন। ১৮৮ ধারায় মামলা দাখিলেও পর কোন সহযোগিতা পায়নি।

উল্টো তারা সেখানে পাকা স্থাপনা নির্মান করে দখলে নেওয়ার হুমকি দিচ্ছে। ঐ সম্পত্তি আমার দখলে ছিলো এবং জোরপূর্বক তারা সেখানে লিংটন পর্যন্ত ইমারত নির্মাণ করেছে মর্মে গত ১২ ডিসেম্বর‘২২ তারিখে বাঁশদহা ইউনিয়ন ভূমি অফিস এর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মহসীন আলী সদর সহকারী কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হলে সেসব দপ্তরে কাগজপত্র নিয়ে উল্লেখিত ব্যক্তিদের হাজির হওয়ার নির্দেশ দিলেও কোন দপ্তরে তারা হাজির হয়নি। কাগজপত্র না থাকলেও শুধুমাত্র অবৈধ টাকা এবং প্রভাব খাটিয়ে আমার সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমি গরিব চা বিক্রেতা হওয়ায় ন্যয় বিচার পেতে আমাকে বেগ পেতে হচ্ছে। তারা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হুমকি ধামকিও প্রদর্শন করে যাচ্ছে। তিনি ওই ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক ন্যায় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

উদ্দীপন সংস্থা যশোর জোনের আওতাধীন সাতক্ষীরা অঞ্চলের সাতক্ষীরা সদর শাখার’ নিজস্ব অর্থয়ানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের রসুলপুর জেলা পরিষদ মোড়স্থ উদ্দীপন এনজিও সাতক্ষীরা সদর শাখার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন উদ্দীনপন এনজিও সাতক্ষীরা অঞ্চলের’ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান ও সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদুল ইসলাম।

এসময় উদ্দীপন এনজিও সাতক্ষীরা অঞ্চলিক কর্মকর্তা আতিকুর রহমান বলেন, উদ্যোক্তা উন্নয়নের শ্লোগান-কে সামনে রেখে উদ্দীপন এনজিও বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে সমাজে অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উদ্যোক্তা উন্নয়নের লক্ষে বিনামূল্যে ছাগল পালন প্রশিক্ষন, মুরগী পালন প্রশিক্ষন, হেলথকেয়ার প্রশিক্ষন, ফার্মেসী প্রশিক্ষনসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক সেলিম হোসেনসহ উদ্দীপন এনজিও সাতক্ষীরা সদর শাখার কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ টিসিবির পণ্য বিতরনে স্ব স্ব দায়িত্ব সঠিক ভাবে পালনের সরকারি নির্দেশনা উল্লেখ করে বলেছেন, সাধারন জনগনের হক যদি কেউ মেরে দেয়ার চেষ্টা করে, তার জন্য জাহান্নামের রাস্তা নিশ্চিত হয়ে গেল।

জাতির পিতাবঙ্গবন্ধুর হাতে গড়া (ট্রেডিং করপরেশন অব বাংলাদেশ) টিসিবির পন্য যা প্রতিদিন লাগে, প্রতি মাসে এক কোটি পরিবারের কাছে তিনটা পন্য ডাল চিনি তেল স্বল্প মূল্যে বিক্রির ব্যবস্থ করা হচ্ছে। বৈশি^ক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষ্ঠ ভাবে বিতরন করে যাচ্ছে, আগামীতে আরো সুষ্ঠ ভাবে বিতরণ করা হবে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নিধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সাতক্ষীরায় টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ১৪ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলা ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে টিসিবির পণ্যাদি বিক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় ঘটনা ঘটে।

মারা যাওয়া মটর সাইকেল চালক আব্দুল্লাহ শেখ(২৮) তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের পুত্র।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ বাইপাস সড়কের ইটাগাছাস্থ এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সামনের ডাম্পার ট্রাকের (যার নং-খুলনা মেট্টো-শ ১১০৪৭৯) পিছনে চাকায় ঢুকে যান। এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়। এঘটনায় দুমড়ে মুচড়ে যায় তার মটরসাইকেলটি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের পিতাকে মুদি দোকান করে দিলেন পুনাকের সাবেক সভানেত্রী।

গত ১৬ ডিসেম্বর রাতের কোনো এক সময় সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবা রজব আলীর মোটর ভ্যানটি চুরি হয়ে গেছে। মাস খানেক আগে মাসুরা সাফ গেমসে বাংলাদেশ জয়ী হওয়ার পর বাড়ি ফিরে মাসুরা তার বাবা রজব আলীকে এই ভ্যানটি কিনে দেন।

রজব আলী জানান, আমি আগে ভ্যানে করে সবজি ও ফল-ফলাদি বিক্রি করতাম। কয়েক বছর যাবত আমি অসুস্থ্য হয়ে পড়ায় ব্যবসা করতে পারিনি।

সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হয়ে উঠায় মাসুরা আমাকে ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। এই ভ্যানে করে আমি ৮/১০ হাজার টাকার সবজি বিক্রি করি। ভ্যানটি আমি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। রাতের কোনো এক সময়ে বাড়ির গেটের তালা ভেঙে ভ্যানটি নিয়ে চলে যায়। এতে আমি খুব বিপাকে পড়েছি। চুরির ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও ভ্যানটি উদ্ধার হয়নি। এতে জাতীয় নারী দলের ডিফেন্ডার মাসুরা ও তার পরিবার নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজ।

মাসুরার মা ফাতেমা বেগম জানান, মাসুরার সাফজয়ের পর বাবাকে নতুন ভ্যানটি চুরি হওয়ার পর থেকে মাসুরার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

মাসুরার বাবার ভ্যান চুরি হওয়ার সংবাদটি পত্রপত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পান বাংলাদেশ পুনাকের (পুলিশ নারী কল্যাণ সমিতি) সাবেক সফল সভানেত্রী ও সাবেক সফল আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর পতœী জীশান মীর্জা। সংবাদটি দেখা মাত্রই জীশান মীর্জা ইন্সপেক্টর হাফিজের মাধ্যমে মাসুরার বাবার মোবাইল নাম্বার কালেক্ট করে মাসুরার বাবার কাছে ফোন দিয়ে খোজখবর নেন। তিনি মাসুরার বাবাকে সান্ত¡না দিয়ে ভ্যানের পরিবর্তে মুদি দোকান করার পরামর্শ দেন। জীশাণ মীর্জার প্রস্তাবে আগ্রহ প্রকাশ করলে তিনি পুনাকের সাবেক সাব-ইন্সপেক্টর হাফিজের মাধ্যমে মাসুরার বাবাকে একটি খামে করে নগদ আর্থিক সহযোগীতা পাঠিয়ে দেন দোকান করার জন্য। তার দেয়া আর্থিক সহযোগিতায় মাসুরার পিতা একটি দোকান ঘর নির্মাণ করেছেন। আজ ১৪ জানুয়ারি আবারো তিনি মুদি মালপত্র কেনার টাকা পাঠিয়েছেন।

এবিষয়ে সাবেক বাংলাদেশ পুনাক সভানেত্রী জীশাণ মীর্জা জানান,সাতক্ষীরায় আমার দাদার বাড়ি। আবার সাতক্ষীরাতে আমার নানার বাড়ি। যদিও আমার জন্ম ঢাকাতে। লেখাপড়াও ঢাকাতে করেছি। তারপরেও সাতক্ষীরার মানুষের প্রতি আমার একটা নাড়ীর টান রয়ে গেছে। সাফজয়ী ফুটবলার মাসুরার বাবা রজব আলীর জীবিকা নির্বাহের এক মাত্র উৎস ভ্যান গাড়ি টি চুরি হয়ে গেছে। বিষয়টি জেনে মাসুরার বাবাকে ফোন দিয়ে খবর নিয়েছি। জীশাণ মীর্জা আরো জানান,মাসুরার বাবার দোকান তৈরি হয়ে গেছে। এখন দোকানে মালাপত্র কেনার টাকা পাঠানো হয়েছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনরগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশ নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আঃ সবুর শ্যামনগর উপজেলার ১৬৩ নং পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত আবু ছাদেম গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোরা গ্রামের মৃত আঃ হামিদের বুদ্ধি প্রতিবন্ধি যুবতী কন্যা(৩১) তার ভাগ্নেকে স্কুলে নিয়ে যাওয়া আসার সুবাদে প্রধান শিক্ষক আঃ সবুরের কু নজরে পড়ে।
প্রতিবন্ধি যুবতীকে নিজ লালসার শিকারে পরিনত করার জন্য প্রধান শিক্ষক আঃ সবুর স্কুলের সরকারি বিস্কুট ও নগদ টাকা দিয়ে প্রতিবন্ধি যুবতির সাথে সখ্যতা তৈরি করে। এরপরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল অফিসে ও বাড়ীতে ফেলে প্রায় ৬ মাস যাবত শারিরীক সম্পর্ক গড়ে তোলে। ফলে প্রতিবন্ধী যুবতী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবার বিষয়টি অবগত হয়ে প্রধান শিক্ষক আঃ সবুরকে বিয়ের কথা বলে। কিন্তু বিয়ে করতে অস্বীকার করেন তিনি।
এ ঘটনায় ওই কিশোরীর ভাই নেছার আলী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০, তারিখ-১৩ জানুয়ারী ২০২৩।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হাসান বাদল বলেন, প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় প্রাইমারী শিক্ষক আঃ সবুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটায় ডিভোর্স পেপারে স্বাক্ষর না করায় গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বামী-ভাসুর সহ স্বামীর স্বজনদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ২ গৃহবধু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শারিরিক নির্যাতনের শিকার খাদিজা পারভীন (২২) জানান, প্রায় ৭ বছর পূর্বে উপজেলার কোঁড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আবু ফরহাদ ফারুকের সাথে আমার বিবাহ হয়। সেখানে আমার একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় খুঁটিনাটি নিয়ে আমার স্বামী আমাকে মারপিট করে আসছিল। একপর্যায়ে নির্যাতন সয্য না করেতে পেরে আমার বাবার বাড়ির লোকজনকে বলি। এরপর তারা আমার সংসার যাতে না ভেঙে যায় সেজন্য স্বামীর পরিবারের বিভিন্ন শর্ত মেনে নেয়। সাম্প্রতি আমাকে স্বামীর পরিবার থেকে বাবার বাড়ি থেকে নিয়ে যায়। আমি তাদের কথামত সংসার করার জন্য সেখানে যায়। কিন্তু গত বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় আমার স্বামী আবু ফরহাদ ফারুক আমাকে ডিভোর্স পেপারে স্বাক্ষর করার জন্য বলে। আমি তার কথায় রাজি না হওয়া সে ক্ষিপ্ত হয়ে আমাকে ঘরের মধ্যে ২/৩ ঘন্টা আটকে রেখে আমার গর্ভের সন্তান হত্যার উদ্দেশ্যে মারপিট করে। আমি নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে আমার ভাবী হিরা পারভীন আমাকে দেখতে যায়। সে আসা মাত্র তার সাথে কথাকাটাকাটি করে স্বামীর পরিবার। এক পর্যায়ে তার উপর চড়াও হয়ে মারপিট শুরু করে স্বামী ও তার স্বজনরা। এসময় আমার ভাসুর জুম্মাত আলী, ইসরাইল, ইসমাইল, ননদ রজিনা ও ননদের স্বামী রেজাউল আমাকে এবং আমার ভাবীকে বেধড়ক মারপিট শুরু করে। আমরা আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে তারা মারপিট বন্ধ করে। পরবর্তীতে আমার ভাই স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমাদেরকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি ও আমার ভাবি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি। আমরা বিষয়টির সুষ্ঠ বিচার প্রর্থনা করছি।
এদিকে, হামলায় আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্যাতনের শিকার গৃহবধুর শ্বাশুড়ি আনোয়ারা বেগম। তিনি জানান, তাকে পিটিয়ে জখম করায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান জানান, ঘটনাটি নিয়ে ছেলে পক্ষ বৃহস্পতিবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪র্থ শ্রেণির প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় মামলা দায়ের ২ ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামান (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামসুজ্জামান কুলিয়া এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দক্ষিন কুলিয়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, শিক্ষক শামসুজ্জামান কুলিয়া এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। এঘটনায় শুক্রবার ভিক্টিমের পিতা দক্ষিন কুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। অপরদিকে মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শামসুজ্জামানকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া শিক্ষককের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার ছাত্র বলাৎকারের অভিযোগ প্রমানিত হলেও বিভিন্ন ব্যাক্তিকে ম্যানেজ করে স্বপদে বহাল ছিলেন শামসুজ্জামান। সাম্প্রতিক ফের সেই ঘটনা পুনরায় ঘটিয়ে স্বপদে বহাল রাখতে দৌঁড়ঝাপ শুরু করেন তিনি। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না তার।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, মামলা হওয়ার ২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেবহাটায় অপরাধ করে কেউ পারপাবে না। গ্রেফতার হওয়া শিক্ষককের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগও রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest