সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের সাব-কন্টাক্টরের কাছে চাঁদা দাবি : থানায় অভিযোগতালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপদেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শনসাতক্ষীরায় আবাসিক হোটেল-রেস্তোরাঁ – বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌর এলাকার ঐতিহ্যবাহী ধোপা পুকুর সংরক্ষণে অধ্যুষিত জনগোষ্ঠীর সাথে দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ধোপাপুকুর মোড়ে অনুষ্ঠিত দলীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শেখ মমিনুল ইসলাম।
সভায় প্রেক্ষাপট ও আইনী আলোচনা করেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা), সুন্দরবন ফাউন্ডেশন ও বেলা নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাজী আমিনুল হক আহাদ, মহুয়া মঞ্জুরী, ইদ্রিস বাবু, মীর হাবিবুর রহমান, কাজী আমিনুল হক, মোছা মনি আক্তার, মাহফুজা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ৫৩ শতক জমির সাতক্ষীরার ঐতিহ্যবাহী ধোপা পুকুরটিকে ঘিরে এলাকার বহু মানুষের জীবিকা নির্বাহ হতো। কিন্তু পুকুরটি ভরাটের উদ্যোগ নেওয়া ধোপারা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এছাড়া জনগনের প্রবেশাধিকার না থাকায় স্থানীয় জনগন পানির সংকটে পড়ছে।

বিশেষ করে গৃহস্থলীর কাজে অত্র এলাকার ৫শ পরিবার ধোপা পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটিতে প্রাচীর দেওয়া এবং ভরাটের উদ্যোগ নেওয়া দূর্ভোগে পড়েছেন মানুষ। অবিলম্বে এলাকার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় পুকুরটির ভরাটকৃত মাটি অপসারন এবং উন্মুক্ত করনের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকাল ৩ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমারের সভাপতিত্বে “সভ্যতার অতি আধুনিকায়নেই বিশ^ উষ্ণায়নের জন্য দায়ী” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“সভ্যতার অতি আধুনিকায়নেই বিশ^ উষ্ণায়নের জন্য দায়ী” বিষয়ের উপর উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন যুব সদস্যবৃন্দ (পক্ষে লাল দল) স্বপ্না পারভীন, শাহিনা খাতুন, আমেনা খাতুন ও (বিপক্ষে সবুজ দল) সিফাত হোসেন, তায়েব হোসেন ও তামান্না পারভীন।
উপরোক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে মোট ২ টি গ্রুপে ৬ জন তরূণ-তরূণী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মডারেটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মাসুদ রানা, বিচারকের দায়িত্ব পালন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), এসোসিয়েট ট্রেইনার মো: শরিফুজ্জামান।

“সভ্যতার অতি আধুনিকায়নেই বিশ^ উষ্ণায়নের জন্য দায়ী” এই বিষয়ের উপর বিজয়ী হয়েছেন পক্ষে দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দলনেতা শাহনাজ পারভীন।
অংশগ্রহনকারী প্রত্যেকে সার্টিফিকেট ও ১ জন শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। এই বিতর্কের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো এবং অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইয়ূথ হাবের যুব সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

 

কালিগঞ্জ প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আব্দুর রউফ (৩৮) নামের এক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।

নিহত আব্দুর রউফ কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল গফুর সানার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আব্দুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ঘের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। বেলা ১টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতে  আব্দুর রউফ সানা বজ্রাঘাত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

বজ্রপাতে আহত হন শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)। তবে আহতরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান জানান,ঘটনাটি শুনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি :   বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে, এম, মাহাবুব কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কে, এম, মাহাবুব কবির পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারি মোঃ সাইফুল ইসলাম ও সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর ৬৬ জন পেশাজীবি চালক অংশ গ্রহণ করে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদন : অগ্রগতি সংস্থা কয়রা উপজেলা সৃজন প্রকল্পের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ধারাবাহিক সম্পদ বিতারণ হিসাবে উত্তর বেদকাশি ইউনিয়াবে এ ছাগল ও বিতরণ করা হয়েছে। ১৯ জুন সোমবার বিকাল বেদকাশি গাজী পাড়া গ্রামে এ ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ করেন কয়রা সদর উপজেলার অগ্রগতি সংস্থা সৃজন প্রকল্পে কয়রা ইউনিট এর ইউনিট ম্যানেজার মোঃ আব্দুস সালাম, ইউনিয়ন ফিল্ড ফেসালিটা মোঃ মোরশেদ আলম প্রমুখ। এসময় এলাকা বাসী বলেন এই সম্পদ পেয়ে কয়রা উপজেলা উত্তর বেদকাশী ইউনিয়ন এর বেদকাশি গাজী পাড়া গ্রামের মানুষ সাবলম্বী হতে পারবে। উল্লেখ ৪ অংশিজন এর মাঝে ২৭০০০/- টাকা ও ৭ টা ছাগল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেম্বরের পুকুর দূষণ ও দখল মুক্ত করনে স্থানীয় জনগোষ্ঠীর সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় লাবসা ইউনিয়নের মাগুরা এলাকায় অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন, মো: সৈয়দ আলী।
সভায় প্রেক্ষাপট আলোচনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা), সুন্দরবন ফাউন্ডেশন ও বেলা নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠিত পরামর্শ সভায় স্থানীয়দের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মোছা সেলিনা খাতুন, আফরোজা খাতুন, শেখ বেলায়েত হোসেন, আনারুল ইসলাম, মো: রুহুল কুদ্দুস, ছালেহা খাতুন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
পরামর্শ সভায় স্থানীয়রা জানান, লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেম্বরের পুকুরটি থেকে ওই এলাকার প্রায় ২ শ থেকে ২৫০টি পরিবারের পানির চাহিদা পূরণ হয়। পৌনে তিনবিঘা জমির পুকুরটি সম্প্রতি ভরাট ও দূষনের করা হচ্ছে। স্থানীয় জনৈক ধনঞ্জয় পুকুরের পাশে পোল্ট্রি খামার নির্মান করে পুকুর দুষণ করছে এবং ভরাটের পায়তারা চালাচ্ছেন। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করেও কোন সমাধান হয়নি। অথচ জলাধার আইন ২০০০ অনুযায়ী যে জলাধার পাশ^বর্তী জনগোষ্ঠীর কল্যানে ব্যবহৃত হয় সেটা ব্যক্তিগত বা সরকারি যাইহোক না কেন অভিযোগ উত্থাপিত হলে সেটির শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুরটি রক্ষায় উপস্থিত সকলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন কাম-তত্ত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য  মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের আরো বেশি আন্তরিক হতে হবে। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা প্রতি ২ মাস অন্তর নির্দিষ্ট সময়ে হতে হবে। আলোচ্য সূচির মধ্যে কয়েকটি বিষয় সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের
নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান,  বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সালমান হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফয়সাল আহমেদ, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সদর
হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ।

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল- জনবল সম্পর্কিত আলোচনা, হাসপাতালে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, যত্রতত্র পোস্টার লাগানো সম্পর্কিত আলোচনা, হাসপাতালে নিরাপত্তা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যন্তরে দালাল, অ্যাম্বুলেন্স সম্পর্কিত আলোচনা ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. স্মৃতিভা দাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আয়োজনে বিনামূল্যে ছানি পড়া চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দর আয়োজনে ও খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল এর বাস্তবায়নের সহায়তায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা ভুমিহীন সমিতির কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন জেলা ভুমিহীন সমিতির সিনি: সহ সভাপতি গোলাম রসুল রাসেল।

চক্ষু ক্যাম্পে রোগী দেখেন খুলনা শিরোমনি চক্ষু হাসপাতালের চক্ষু ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ কুমার বিশ্বাস।
চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সাংবাদিক সেলিম হোসেন,
বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গৌরপদ, ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক আব্দুল আলিম, আরমান আলী,  লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, বেদে সম্প্রদায় পরিষদের নেতা আকবর আলী প্রমূখ। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অসহায় দুস্থ, হতদরিদ্র, প্রবীন ও প্রতিবন্ধী মানুষ মোট ১৩০ জনকে বিনামূল্যে চক্ষু রোগী দেখানোসহ চশমা ও ঔষধ বিতরণ করা হয়
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest