সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ

দেবহাটা ব্যুরো:
দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক(ক্রিয়া) আলহাজ্ব সামছুর জামান (৫০) এর বিরুদ্ধে ৫ম বারের মতো বলৎকারের অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে ১২ জানুয়ারি২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। শালিশি বৈঠকে দোষী প্রমানিত হওয়ায় ম্যানেজিং কমিটি উক্ত শিক্ষককে বহিষ্কারের সিন্ধান্ত নেয়।

শালিসি বৈঠকে  মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, এমন দুঃচরিত্রের শিক্ষক মাদ্রাসায় থাকায় ছাত্র ছাত্রী ভর্তি হতে চাচ্ছে না। এমন অবস্থায় চলতে থাকলে ভবিৎতে ছাত্র ছাত্রী শূন্য হয়ে পড়বে। বলৎকার করাটা তাহার নিয়মিত অভ্যাসে পরিনত হয়েছে।

পূর্বেও অনেক ছাত্রদের বলৎকার করেছে লোক লজ্জার ভয়ে তারা প্রকাশ্য অভিযোগ করছে না । সেহেতু আমরা উক্ত শিক্ষককে অত্র প্রতিষ্ঠানে রাখবো না। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবো। মাদ্রাসা কমিটির সভাপতি কুলিয়ার সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম বলেন, পূর্বেও তার এমন বলৎকারের কার্যকলাপ প্রমানিত হয়েছে । এমন শিক্ষক মাদ্রাসায় রাখা ঠিক হবে না। আমরা রেজুলেশনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবো।

সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সম গোলাম মোস্তফা বলেন, এমন দুঃচরিত্রের শিক্ষক রাখলে প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে, অবিভাবকরা তাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করাতে চাচ্ছে না। সেহেতু তাকে সেচ্ছায় পদত্যাগ করা উচিৎ। এব্যাপারে বলৎকার শিক্ষক সামছুল জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, বার বার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে কারনে আমি আগামী সোমবার সেচ্ছায় সহকারী ক্রিয়া শিক্ষক পদ থেকে পদত্যাগ পত্র জমা দিতে চেয়েছি।

সর্ব শেষ বলৎকারী দক্ষিণ কুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের প্রতিবন্ধী পুত্র ৫ম শ্রেনির ছাত্র ইমরান হোসেন (১২) জানান, সামছুর জামান স্যার আমাকে ৬মাস যাবৎ বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে আমাকে বলৎকার করে। গত সোমবার বিকালে মাদ্রাসার ২তলায় নিয়ে আমাকে জোর করে বলৎকার করেছে। আমার চিৎকারে প্রতিবেশি গফফার চাচা আমাকে উদ্ধার করে।

অভিভাবকরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ জানান, এমন শিক্ষক মাদ্রাসায় থাকলে আমরা আমাদের সন্তানদের এই মাদ্রাসায় রাখবো না। এমন দুঃচরিত্রের শিক্ষককে মাদ্রাসা থেকে বিতাড়িত করতে হবে।

বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল ও অত্র প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব‌্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
“বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি” ও “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” এই অমরবাণীকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো যুগনায়ক স্বামী বিবেকানন্দ’র ১৬০ তম জন্মবার্ষিকী।
এই উৎসবে অংশ নিয়ে আলোচকরা বলেছেন- স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের
মুক্তির পথ। স্বামীজীর আদর্শ আমাদের হৃদয়ে ধারন করতে হবে। তার পথ আলোকিত
পথ হিসাবে আমাদের পাথেয় হয়ে থাকবে। তিনি ধর্মে কোনো বিভেদ দেখেননি। তিনি মানুষে মানুষে ভেদাভেদ দেখেননি। তিনি সেবাধর্মের নতুন ব্যঞ্জনা আমাদের মাঝে দিয়েছেন। বলেছেন, শীব জ্ঞানে জীব সেবার কথা।
১২ জানুয়ারি’২০২৩ বৃহস্পতিবার পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির মিলনায়তনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড: সোমনাথ ব্যানার্জী।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি নয়ন চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়
মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরার উপদেষ্টা এ্যাড: অনিত মুখার্জী, শ্রীমতি কল্যাণী রায়, স্নিগ্ধা নাথ, অধ্যক্ষ নির্মল কুমার দাশ, মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ দাশ, সহ-সভাপতি বিশ্বরূপ চন্দ্র ঘোষ, ডা:
সুব্রত ঘোষ, অমিত ঘোষ, সদানন্দ সরকার, প্রভাষক এম সুশান্ত প্রমুখ। এর আগে রামকৃষ্ণ মন্দির ও ধ্যানঘরে বিশেষ প্রার্থনা সভা ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন এক সময়ের তেজোদীপ্তাসীম মেধাসম্পন্ন কর্মদক্ষ নরেন্দ্র নাথ দত্ত শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে সন্ন্যাসব্রত লাভ করে স্বামী বিবেকানন্দ নাম ধারণ করেন। এর পর মাত্র ১৬ বছরের জীবদ্দশায় তিনি সনাতন ধর্ম প্রচার করেছেন বিশ্বব্যাপী। অনাহার ও স্বল্পাহারকে নিত্যসঙ্গী করে তিনি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। মাত্র ৩৯ বছর বয়সে এই ক্ষণজন্মা মনিষী দেহত্যাগ করে রেখে গেছেন
অমর বাণী ও কর্ম। স্বামী বিবেকানন্দ ব্রম্মদৈত্যের সন্ধানে গাছের মগডালে চড়েছেন। তিনি বলেছেন ওঠো জাগো, লক্ষ্যে না পৌছনো পর্যন্ত থেমো না। তিনি ধারন করেছেন ঈশ্বর প্রেম, দেশ প্রেম ও মানবপ্রেম। তিনি তরুণ যুবকদের শরীরচর্চার ওপর সমধিক গুরুত্ব দিয়ে বলেছেন বি অ্যান্ড মেক। অর্থাৎ নিজেকে
গঠন করো, অন্যকে গঠনে সাহায্য করো। নিজেকে যোগ্য করার বাণী দিয়েছেন তিনি।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার শীল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় ওই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী’র আয়োজনে   বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থার মিডিয়া সেল এন্ড কমুনিকেশন অফিসার মারিও পান্ডে, প্রোজেক্ট অফিসার গৌতম সরকার, সুপারভাইজার ডাবলু সরকার,
এসও মনিরুজ্জামান, দুখীরাম মন্ডল, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার প্রমুখ।
সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে সচেতন হতে হবে। তরুণ সমাজকে দায়িত্ব নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। পাড়ায় পাড়ায় উঠোন বৈঠক করতে হবে। আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধিঃ প্রচান্ড ঠাণ্ডা শীতের দাপটের যখন বাহিরে থাকা দায়। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফিরোজা মজিদ ট্রাষ্টের প্রতিষ্টা চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় সখিপুর আহছানিয়া মহিলা মিশন।

বুধবার বিকালে সখিপুর আহছানিয়া মহিলা মিশন প্রাঙ্গণে ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ১২ জন জন শিজ্ঞার্থীকে ব্যাগ বিতরন করেন সখিপুর আহছানিয়া মহিলা মিশনের সভাপতি শিরিন সুলতানা, সাধারণ সম্পাদক সামসুর নাহার ইতি ও কোষাধক্ষ নাসরিন সুলতানা রুমি, সদস্য মারজানা মুনতাহা কংকা প্রমূখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শিশু দের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

জেলা শিশু একাডেমিতে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সহকারী তথ্য অফিসার রমজান আলী সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল মধুর কারখানায় অভিযান চালিয়ে একব্যক্তিকে ৩লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদ- প্রদান করা হয়েছে।

১২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস এ দ- প্রদান করেন।

দ- প্রাপ্ত ভেজাল মধু ব্যবসায়ী কামাল হোসেন (৪৪) শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলী গ্রামের রুহুল আমিনের পুত্র ।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার সিংগা গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু উৎপাদনকারী কামাল হোসেন কে আটক করা হয়।

কামাল হোসেন ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার,ঘন চিনি ইত্যাদি দিয়ে ভেজাল মধু তৈরি করে সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন বলে স্বীকার করেছেন। এ সময় ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল মধু কেরোসিন ঢেলে বিনষ্ট করা হয়।

এঘটনায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রুলি বিশ^াস অভিযুক্ত কামাল হোসেন কে ৩ লক্ষ টাকা জরিমানা করেন এবং ১ বছরের কারাদ- প্রদান করেন।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানসহ কলারোয়া থানা পুলিশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

“সকলের জন্য বাজেট, সবাই মিলে বাজেট ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন’ সাতক্ষীরা জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা সাতক্ষীরাস্থ লেকভিউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

সভায় সাতক্ষীরার প্রধান সমস্যা সমুহ জাতীয় বাজেটে অর্ন্তভূক্ত করা এবং জাতীয় বাজেটের সাতক্ষীরা নায্য হিসসা প্রাপ্তিতে জনমত গঠন ও জনপ্রতিনিধি তথা নীতি নির্দ্ধাকদের মনোযোগ আর্কষণে কাজ করার লক্ষ্যে আলাপ আলোচনার ভিত্তিতে অধ্যক্ষ আশেক-ই-এলাহী কে সভাপতি ও ডা. আবুল কালাম বাবলাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলে কল্যান ব্যাণার্জি (স্টাফ রিপোটার, দৈনিক প্রথম আলো), অধ্যাপক পবিত্র মোহন দাশ (সভাপতি, সনাক সাতক্ষীরা), মো. জাকির হোসেন লস্কর শেলী ( লস্কর গ্রুপ), মো. আব্দুল জলিল (প্রতিনিধি, মোহনা টিভি), জি এম মনিরুজ্জামান (সহকারী পরিচালক, সুশীলন), আব্দুল করিম (সমন্বয়কারী, প্রগতি),

শম্পা গোস্বামী (পরিচালক, প্রেরণা) মো. শরিফুল ইসলাম (আফিস ইন চার্জ, ব্রেকিং দ্য সাইলেন্স), ফয়জুল হক বাবু (প্রতিনিধি, মাই টিভি), বেলাল হোসেন (প্রতিনিধি, দৈনিক ঢাকা টাইমস), হুমায়রা ফারজানা তন্নী (জুনিয়র রেডক্রিসেন্ট), মরিয়াম খাতুন কেয়া (প্রথম আলো বন্ধু সভা) ও কর্ণ বিশ^াস কেডি (ইয়েস গ্রুপ) প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বাকশিসের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম।

সভার শুরুতে জেলা বাকশিসের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, অধ্যাপক আনিসুর রহিম ও অধ্যাপক ফকির আহমেদ শাহ্ এর মৃত্যুতে প্রস্তাব করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, একেএম সফিকুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ড. সিহাব, সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ শিব পদ গাইন, অধ্যক্ষ শহীদুল ইসলাম, অধ্যাপক নারায়ন চক্রবর্তী,

নূর মোহাম্মাদ পাড়, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, ড. আব্দুল আজিজ, আশরাফ আলী, শফিউল আলম, অমিত চক্রবর্তী প্রমুখ। সদ্য সমাপ্ত জেলা বাকশিসের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বাকশিসের প্রচার সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest