সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী আলমসাধুর চাপায় জীম হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। জীম বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার জিরণগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে শিশু জীম পায়ে হেঁটে উপজেলার কালিগঞ্জ টু তালতলা সড়কের জিরণগাছা মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা মাটি বহনকারী আলম সাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আলমসাধুটি আটকাতে করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যায়।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইবাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় আলমসাধু জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৭ মে মতিঝিল ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন শাওনের এক পত্রে স্বাক্ষরিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদনে মোঃ গোলাম রসুল রাসেলকে সভাপতি, মোঃ মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক সেলিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় দৈনিক নববানী নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন শাওন, পরিচালক মনির আহমেদ মনি প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্ত্রীর সাথে বিরোধের জেরে শ্যালকের ঘরে পেট্রোল ঢেলে আগুন জ¦ালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শ্যালক আব্দুল কাদের (৩০), তার স্ত্রী শারমিন (২৫) এবং কন্যা ফাতেমা খাতুন (০৪) আহত হয়। অভিযুক্ত ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) যশোর জেলার নারায়নপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর পুত্র।

শনিবার দিবাগত রাতে কলারোয়া উপজেলার চন্দনপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুল কাদের গাজীর হাত, পাসহ শরীরে বিভিন্ন অংশ পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে কলারোয়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক শ্রীকান্ত জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের (২৬) সাথে ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) এর বিরোধ চলে আসছিল। এর কারণ হিসেবে শ্যালক কাদের উপর ক্ষিপ্ত হয় সবুজ। এর জের ধরে শনিবার রাতে সবুজ চন্দনপুর (কাতপুর) গ্রামের হান্নান বিহারীর পুত্র সোহাগ হোসেনের বাড়ীতে অবস্থান করে। ওই রাতে সোহাগের সহযোগিতায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরে মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ¦ালিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে। কিন্তু ইতোমধ্যে আব্দুল কাদেরের হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশপুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথম কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলে প্রেরণ করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ সোহাগ হোসেন কে আটক করেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় আব্দুল কাদের গাজীর বোন সুফিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকায় একজন কে আটক করা হয়েছে। বাকী আসামীকে আটকের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বিকালে সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় ওয়াস এসডিজি প্রকল্পের আওয়াতায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি), আয়োজনে সাতক্ষীরা পৌরসভার প্যালেন মেয়র রাবেয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর- শেখ শফিক-উদ-দৌলা সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাউন্সিলর নূর জাহান খাতুন, ওয়াস এসডিজি ফোকাল পার্সন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাংবাদিক এম. বেলাল হোসাইন, সিভিল সোসাইটি প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ছাত্রী-তুলি, মা- শান্তা ইসলাম, কিশোরী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোপ ফর দি পুওরেষ্ট’র সাতক্ষীরা ফিল্ড অফিসের মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। সর্বোপরি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে কিভাবে সোসাল মুভমেন্টে নিয়ে আসা যায় সে সম্পর্কে করণীয় এবং সংশ্লিষ্টদের নিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্লাটফর্ম গঠনের ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
২০৩০ সালের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা স্বাভাবিক বিষয় হয়ে উঠুক এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপস্থিত বক্তরা বক্তব্য রাখেন। একজন নারীর মা হবার পূর্বশর্ত হচ্ছে নিয়োমিত মাসিক হওয়া এবং সঠিক ব্যবস্থাপনা করা যেখানে বাংলাদেশ সরকারের ২০১৪ সালের পরিচ্ছন্নতা বিষয়ক সমীক্ষা থেকে জানা যায় এখনও ৮৩ শতাংশ মহিলা ও কিশোরী মাসিককালীন সময়ে সঠিক ব্যবস্থা গ্রহন করেন না। এই ভয়াবহ চিত্র থেকে বের হয়ে আসার জন্য কিশোর, কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ছফুরুন্নেছা মহিলা কলেজ সাতক্ষীরা এর হলরুমে সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ,মুন্সিগঞ্জ কলেজ, অধ্যক্ষ মোঃ মোবাশ্বেরুল হক জ্যোতি, ভালুকা চাঁদ পুর আদর্শ কলেজ, অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব, রাজবাড়ী কাটুনিয়া কলেজ, অধ্যক্ষ এ কে এম জাফরুল্লাহ, রোকেয়া মুনছুর মহিলা কলেজ, অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, ছফুরুন্নেছা মহিলা কলেজ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অ ধ্যক্ষ মোঃ শহিদুল আলম,কাজির হাট কলেজ অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান,দেবহাটা কল অধ্যাপক মোঃ ইউনুস আলী খান,অধ্যাপক মোঃ আবুল খায়ের, অধ্যাপক সফিউল ইসলাম, অধ্যাপক নন্দী বাবু,অধ্যাপক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। সভায় প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ “দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে” বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ায়ম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সর্বসম্মতভাবে নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যত তাড়াতাড়ি এই পরিস্থিতি সৃষ্টি করতে পারবো তত তাড়াতাড়ি দেশের এই ভয়াবহ রাজনৈতিক সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শক্রবার বিকালে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ের নিরিবিলি কমিউনিটি সেন্টারে “গণতন্ত্র পুনরুদ্ধার ও দশ দফা দাবী আদায়ের লক্ষ্যে” অনুষ্ঠত বিএনপি’র জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সংকট নিরসনে বর্তমান প্রধান মন্ত্রী এবং সরকারের পদত্যাগ ছাড়া কোন বিকল্প নাই। কেউ যদি মনে করে প্রধান মন্ত্রী ক্ষতায় থেকেও বিকল্প উপায়ে এই সংকট নিরসন করা যাবে, তা ভাবার কোন সুযোগ নাই। কারণ, এক সময় বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজেই কেয়ারটেকার সরকারের জন্য লড়াই করেছেন। এমন কোন কান্ড নাই এমন কোন ঘটনা নাই শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ করে নাই। তখন তো আমরা বিরোধীতা করি নাই। তাহলে আপনারা কেন বিরোধীতা করছেন। বেগম জিয়া আপনাদের কথা শুনেই কেয়ারটেকার সরকার আইন পাশ করেছেন। তিনি এসময় আরও বলেন, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর গ্রেফতারের ভয় পায় না। এখন আমাদের একমাত্র লক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার করে জনগনের ভোটাধিকার নিশ্চিত করা। শামসুজ্জামান দুদু এ সময় সাতক্ষীরাসহ সারাদেশে মিথ্যা মামলায় জেলে থাকা বিএনপি নেতাকর্মীদের মুক্তির জোর দাবী জানান।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও ডা. শহীদুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায় প্রমুখ। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫’শ নেতাকর্মী অংশ নেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচন এবং শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬মে) দুপুরে বেসরকারি সংস্থা  উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতাভুক্ত পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। এরপর সংস্থার পটারী (টেরাকোটা) উপ-প্রকল্পের আওতায় নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে  মৃৎশিল্প উন্নয়নে নির্মিত এই কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম  এবং ডেইরী ফার্ম উপ-প্রকল্পের আওতাভুক্ত ভার্মি-কম্পোষ্ট উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এ, এস, এম মুজিবুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এসইপি- পটারী ও ডেইরী ফার্ম উপ-প্রকল্পদ্বয় বাস্তবায়ন করছে উন্নয়ন প্রচেষ্টা। পিকেএসএফ এর উপ মহা ব্যবস্হাপক জহির উদ্দিন আহমেদ উক্ত প্রকল্পটি সমন্বয় করছেন এবং কারিগরি সহায়তা করছেন প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান মিশু শাহ ও সহকারী প্রকল্প কর্মকর্তা শফিউল ইসলাম। উক্ত প্রকল্পেদ্বয়ের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ১০০০ গাভী পালনকারী ও ৪০০ জন মৃৎশিল্পীকে পরিবেশবান্ধব উপায়ে ব্যবসা পরিচালনায় আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর জাঁকজমকপূর্ন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার
ব্যবস্থাপনায় এবং লেকভিউ ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
লেকভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর খেলায় তুফান স্পোর্টিং ক্লাব বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্র এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট
করতে নেমে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেম ১৯.৫ ওভারে ৮টি উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ২উইকেটে জয়লাভ করে ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইয়ং
বলাকা ক্রীড়া চক্রের বিল্লাল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় তুফান স্পোর্টিং ক্লাব এর মুরাদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান
আশু, লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাইদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, স.ম সেলিম রেজা সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ , দুই দলের কোচ ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest