সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

সদ্য প্রয়াত কামরুল ইসলামের স্মরণে সাতক্ষীরায় কামরুল স্মৃতি সংসদ গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মকবুল হোসেন।

সভায় সদ্য প্রয়াত আওয়ামীলীগ কর্মী কামরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার স্মৃতি প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সদা হাস্যেজ্জ্বল কামরুল ইসলাম এমন মৃত্যু সকলেই ব্যথিত করে। তার স্মৃতি ধরে রাখতে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মকবুল হোসেন কে আহবায়ক এবং কামরুজ্জামানকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিস্ট কামরুল স্মৃতি সংসদ এর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রবিউল ইসলাম,ছাদিকুর রহমান, শারিকুল ইসলাম ছোটলু, আজিজ হাসান টুকু, আনারুল ইসলাম ছোট, প্রদীপ কুমার খোকন, হারুন উর রশিদ, নাছিমুল হক, কাজী আক্তার হোসেন, আনারুল ইসলাম রনি, গোলাম রসুল, মিন্টু, মনু, ইকবাল কবির জাহিদ, মীর মোস্তাক আলী, মহসীন, সেলিম রেজা সবুজ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : আদালতের বারান্দায় উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষকে জখম করেছে মামলার বাদি। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্্েরট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
জখমীর নাম শুকুর আলী সরদার (৪২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ইছ্পাুর গ্রামের হোসেন আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা আদালত চত্বরে শুকুর আলী জানান, গত ৫ মার্চ কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ৬৭ শতক জমি কেনেন তিনি। বর্তমানে ওই জমিতে তার ঘরবাড়ি রয়েছে। ওই জমির অর্ধেক নিজের দাবি করে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আসাদুল গাজীর ছেলে আবু সাঈদ সোহেল জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতকায় গত ১৫ মে আবু সাঈদ সোহেল তার বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন ১০৩৯/২৩ নং মামলা দায়ের করেন। পুলিশ পরদিন উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে।
একইভাবে আবু সাঈদ সোহেল গত ২১ মে ওই জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া ও জমিতে বিবাদীপক্ষের না যাওয়া সংক্রান্ত একটি আদেশ একই আদালত থেকে অনুমোদন করান। নিরুপায় হয়ে তিনি ও তার আইনজীবী সহকারি বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে আদালতে হাজির হওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মূল ফটকে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ আবু সাঈদ পিছন দিক থেকে এলোপাতাড়ি তার পিঠে ছুরি দিয়ে কুপিয়ে ঘাড় থেকে কোমর পর্যন্ত জখম করে পালিয়ে যান। বিচারপ্রার্থীরা বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল ২১ মে শুকুর আলীর ঘরবাড়ি সরিয়ে নেওয়া ও জমিতে ঢুকতে না দেওয়া সংক্রান্ত আদেশ প্রত্যাহার করে আবু সাঈদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, হামলাকারি আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চলছে মামলার প্রস্তুতি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরুন প্লাজার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সকলের ঐক্যমতে ৪১ সদস্য বিশিস্ট সাতক্ষীরা জেলা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, চেয়ারম্যান আসাদুল হক, কার্যকরী সভাপতি ডা: মুনছুর আহমেদ, সহ-সভাপতি কাজী আক্তার হোসেন, জাহিদুল ইসলাম, মীর আহাছানুল হক, আদিত্য মল্লিক, শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রসুল রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন যাদু, আনারুল ইসলাম রনি, মীর হাসিবুর রহমান উজ্জল, আনছার আলী শামীম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ গাজী, রাশেদুজ্জামান রাশি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক কামরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী সরদার, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মকবুল হোসেন,প্রচার সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তানভীর কবির, তথ্য ও যোগাযোগ সম্পাদক শেখ আবু আলমসহ মোট ৪১ সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ওয়ার্ড ভিত্তিক জনগণের চাহিদা (নারী, শিশু ও প্রতিবন্ধী ) অনুযায়ী বাজেটে অর্ন্তভূক্ত করা।

অংশগ্রহণমূলক বিপদাপন্নতা বিশ্লেষণের মাধ্যমে বাজেটে বরাদ্দ রাখা। উম্মুক্ত বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে নিজের মতামত প্রকাশ করার সুযোগ থাকা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: ফারুক হোসেন, ইউপি সদস্যবৃন্দ, যুব সংঘের যুব সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের সাধারণ জনগন।

বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো: ফারুক হোসেন, বক্তব্য রাখেন ঐক্য যুব সংঘের সদস্য ঐশী সরদার ও কপোতাক্ষ যুব সংঘের সদস্যা দিপা বিশ^াস। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা নাগ‌রিক উ‌দ্যোগ-এর আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার বেলা ১১টায় উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব মিলনায়ত‌নে বি‌ভিন্ন শ্রেণি পেশার মানু‌ষের অংশগ্রহ‌নে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। নাগরিক উদ্যোগ সংস্থার বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম।

এ সময় অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি সেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহকারী তথ্য কর্মকর্তা (তথ্য আপা) রাবেয়া খাতুন, মিডা সংস্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, নারী উন্নয়ন সংস্থার প্রেরণার প্রোগ্রাম অফিসার শকর আলী, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্কার পরিচালক ফরহাদ হোসেন, দলিত সম্প্রদায়ের পক্ষে অসিত মন্ডল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তরা বলেন, প্রশাস‌নিক ভা‌বে কালিগঞ্জ উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সালে।

এই উপজেলার ১০টি ইউ‌নিয়‌নের বিভিন্ন গ্রামে দলিত জনগোষ্ঠীর প্রায় ১৮৬৪ টি পরিবারের ৯৩২০ জন লোক বাস করে। জাত-পাত ও পেশাগত পরিচয়ের কারণে এই সকল এলাকার দলিত জনগোষ্ঠীর লোকজন প্রতিনিয়ত দারিদ্র্য এবং নানাবিধ সামাজিক বৈষম্যের শিকার হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন এবং উন্নয়ন প্রক্রিয়ায় তাদের স‌ক্রিয় অংশগ্রহন, সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূরীকরণ করার লক্ষ্যে নি‌য়ে ২০২১ সালের জুন মাস থেকে নাগরিক উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প “শিরোনামে” একটি প্রকল্পের মাধ‌্যমে কাজ ক‌রে যা‌চ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়ে সরকার উৎখাতের প্রচেষ্টার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এড. সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন।
অভিযোগ আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ.আই.আর হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন।
মামলার বাদি এড. সাইদুজ্জামান জিকো বলেন, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বক্তব্য প্রদানকালে প্রকাশ্যে ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার তাই করা হবে বলে হুমকি দেন। একই সাথে ওই সমাবেশে শেখ হাসিনাকে মেরে ফেলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হয়। বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে, এ কারণে আমি আদালতে মামলা করেছি।
বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন,  এধরনের কোন আদেশ এখনো পাইনি। তবে আদালত যে নির্দেশ দিবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের ভরসা,আস্থা,বিশ্বাস ও ভালবাসার শেষ আশ্রয়স্থল জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান।
ছাত্র জীবন থেকে ছাত্রলীগের কর্মকান্ডের সঙ্গে যুক্ত তিনি। শুরুতে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, এরপর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও  বর্তমানে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্বে পালন করছেন তিনি। বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের সর্ববৃহৎ ছাত্র  রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আরও একধাপ এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জুড়ে বিভিন্ন মানবিক  কার্যক্রম চালিয়ে মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত করেছেন আকিশ।
এস এম আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন , পরে সাতক্ষীরা সিটি কলেজ থেকে এইচএসসি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে এ বিবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ থেকে লিডারশিপ ম্যানেজমেন্ট থেকে শর্ট কোর্স, বর্তমানে  সাতক্ষীরা ল’ কলেজে অধ্যয়নরত রয়েছে। তার পিতা মোঃ মিজানুর রহমান ছিলেন কৃষি ব্যাংকের ডিজিএম, দাদা জেলা শিক্ষা অফিসার ছিলেন , বড় মামা দেবহাটা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ও ছোট মামা নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এস এম আশিকুর রহমান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে সাতক্ষীরা জুড়ে বৃক্ষরোপণ, অসহায় দুস্থ ও গরিবদের মাঝে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মেধাবী অসহায় গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী বিভিন্ন কর্মকান্ড পরিচালনা সহ ছাত্রলীগ নেতাকর্মীদের অসুস্থ্য ও দুর্ঘটনার খবর পেয়ে রাত গভীর হলেও ছুটে গিয়ে তাদের খোঁজ-খবর নেওয়া এবং সাধ্যমত সহযোগিতা করে মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ ছাত্রলীগ নেতা।
২০২১ সালের ২৫ মে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের   সভাপতির দায়িত্ব পেয়ে এস এম আশিকুর রহমান বঙ্গবন্ধু মুরালে ফুল দিতে যাওয়ার পথে মেডিকেলে  ভর্তি থাকা এক রোগীর স্বামী প্রতিবন্ধী সিরাজুলকে অর্থনৈতিক সাহায্য এবং সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে শুরু হয় তার মানবিক কার্যক্রম।
রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও রয়েছে প্রথম সারিতে। সাতক্ষীরায় ছাত্রলীগের ইতিহাসে এক অভূতপূর্ব পরির্বতন ঘটিয়েছেন তিনি। এমন ছাত্রনেতাকে পেয়ে সাতক্ষীরার ছাত্ররাজনীতি স্বচ্ছ এবং মানুষের আশ্রয় স্থলে পরিণত হয়েছে, এমনটাই দাবি করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
একনজরে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সফলতার ২ বছরের মানবিক কার্যক্রমগুলো।
১ জুলাই ২০২১: করোনার সময় নিরাপদ দুরত্ব বজায় রাখতে কাঁচা বাজার পিটিআই মাঠে স্থানান্তর করা হলে কাদার মধ্যে চলাচলের উপযোগী করতে ইটের সলিং’র ব্যবস্থা করা হয়। ১০ জুলাই করোনা পরিস্থিতিতে অসহায়ও নিম্নবিত্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ১১ জুলাই শ্যামনগরে দরিদ্র বৃদ্ধের ভ্যান চুরি হয়ে যাওয়ার কথা শুনে ওই বৃদ্ধের পাশে দাঁড়ানো। ১৯ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নির্দেশে সাতক্ষীরা পৌর ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ। ২৪ জুলাই সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতার চিকিৎসার সাহায্যের জন্য চেক প্রদান। ২৭ জুলাই অসুস্থ মাজেদার চিকিৎসার দায়িত্ব গ্রহণ। ২ আগস্ট জেলা ছাত্রলীগের সভাপতি আশিক বৃষ্টি এবং হাঁটু সমান পানি অতিক্রম করে অক্সিজেন পৌঁছে দিলেন। ৪ আগস্ট শ্যামনগর উপজেলার সুন্দরবন অঞ্চলে মধু, মাছ, কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে প্রাণ হারিয়েছেন এমন বনজীবি পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে সাহায্য করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি। ৬ আগস্ট অসহায় বাঘ বিধবাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ৮ আগস্ট  অসুস্থ ছাত্রলীগ কর্মী কালামের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ৯ আগস্ট ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক নিজেই স্প্রে করেন। ১১ আগস্ট ফেসবুকে সংবাদ প্রকাশের পর মা হারা এতিম শিশুকে গুঁড়া দুধ ও স্বাস্থ্য সামগ্রী উপহার পাঠান। ২১ আগস্ট ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে জেলা ছাত্রলীগের সভাপতির বৃক্ষ রোপন। ২৪ আগস্ট  উপকূলীয় বেড়িবাঁধ রক্ষায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নির্দেশনা মোতাবেক নদী ভাঙ্গন এলাকায় বৃক্ষ রোপন। ২৫ আগস্ট শ্যামনগরে পায়ে রড পড়ানো আলোচিত অসহায় ভুষন মন্ডলের পরিবারকে ১ মাসের বাজার পৌঁছে দেন। ৫ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশনা মোতাবেক শ্যামনগর উপজেলার আওতাধীন মাদ্রাসা গুলোতে পৌঁছে দেওয়া হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। ৬ সেপ্টেম্বর  সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক অনার্স ১ম বর্ষে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের টাকা জমাদানসহ ভর্তি বিড়ম্বনার কথা শুনা মাত্রই সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। ১৩ সেপ্টেম্বর ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে সুষ্ঠ নির্বাচনের দাবিতে শ্রমিক ভাইদের পাশে ছিল জেলা ছাত্রলীগের সভাপতি। ১৩ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের সহযোগিতায় উপকূলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ২১ ডিসেম্বর শীতের রাতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন  জেলা ছাত্রলীগের সভাপতি। ২০ ডিসেম্বর বাঘের আক্রমণে নিহত মুজিবর রহমানের পরিবারকে ১ মাসের বাজার পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সভাপতি।
১০ জানুয়ারি ২০২২: মুন্ডা জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র পাঠালেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি। ১৩ জানুয়ারি এতিম হাফেজ শিশুদের মাঝে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি। ২৪ জানুয়ারি প্রতিবন্ধী ধর্ষিতার পাশে থেকে তার চিকিৎসার খরচ থেকে বাসায় পৌঁছে  দেন। ২৯ জানুয়ারি পথশিশু ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বুড়িগোয়ালিনি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। ৩ এপ্রিল প্রথম রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ৪ এপ্রিল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ১১ এপ্রিল সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের পক্ষে শিশু হাফেজদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ১৪ এপ্রিল নববর্ষে প্রবীণ আবাসন কেন্দ্রে ইফতার সামগ্রী প্রদান। ২২ এপ্রিল পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ২৯ এপ্রিল সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পক্ষে কলারোয়া এতিমখানায় ইফতার বিতরণ করা হয়। ৩০ এপ্রিল তালায় নির্যাতিত তন্ময়ের সাথে সাক্ষাৎ করে ঈদ উপহার প্রদান। ২ মে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পক্ষ থেকে পদ্মপুকুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ২ জুন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পক্ষ থেকে শ্যামনগরের বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
৫ জুন বাঘের আক্রমণে নিহত কাওছার গাইনের পরিবারের জন্য ১ মাসের খাবার সামগ্রী পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক।
২০ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নির্দেশনা অনুযায়ী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দুর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ।
২২ ডিসেম্বর গরিব, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৬ মার্চ ২০২৩: এক মাস ব্যাপী মশা নিধন কর্মসূচি অব্যাহত রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক। ২৩মার্চ থেকে পুরো রমজান মাস ব্যাপী দরিদ্র, দুঃস্থ ও পথচারী দের মাঝে ইফতার বিতরণ।
সর্বশেষ ২৫ এপ্রিল সাতক্ষীরায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান । এছাড়াও অসহায় দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এই ছাত্রলীগ নেতা। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে ভালো কাজের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী ও বেগবান করতে সাতক্ষীরা জেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমে জেলা ছাত্রলীগকে একটি স্মার্ট ছাত্রলীগ হিসেবে তৈরি করব। ছাত্রলীগের কর্মী দেখে মানুষ যেন বুকে জরিয়ে নেয়। এছাড়াও ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা ও ছাত্রলীগকে খেটে খাওয়া মানুষের বিপদের বন্ধু হিসেবেও পরিচয় করিয়ে দিতে চাই।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : উপকুলীয় মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) সাতক্ষীরার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ফ্রেন্ডশিপ উপ-পরিচালক তানজিনা শারমিন জানান, জলবায়ু পরবির্তনের নেতিবাচক প্রভাব পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনস্বাস্থ্যে। বিশেষ করে মহিলাদের মাঝে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। বন্ধ্যাত্ব ও জরায়ু সংশ্লিষ্ট রোগ-বালাই বাড়তে থাকলেও, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিকার অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এর পাশাপাশি উপকূলে লবনাক্ততার প্রভাবে জীবন-যাত্রা হয়ে উঠেছে দুর্বিসহ। উপকূলে বৃদ্ধি পেতে থাকা এসব সমস্যা সমাধানে ফ্রেন্ডশিপের কর্মসূচীকে এগিয়ে নিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন ফ্রেন্ডশিপ উপ-পরিচালক।

মতবিনিময় সভায় জনকল্যাণে ফ্রেন্ডশিপের কর্মসূচীকে সাধুবাদ জানান, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপি।
বক্তব্য রাখেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি।
সভাপতি’র বক্তব্যে, দক্ষিণ-পশ্চিমে লবনাক্ত আক্রান্ত এলাকার স্বাস্থ্য তথ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মো: মুজাহিদুল হক। এতে আরও বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক একেএম সাখাওয়াত হোসেন, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবির।
উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের পিআর ম্যানেজার জিলফুল মুরাদ শানু, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়ক শাহিন আহমেদ, ফ্রেন্ডশিপ ব্র্যান্ড ম্যানেজার মীর আফ্রাদ আকিব, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অয়ন দাস এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest