সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় প্রথমবার মাটির পুকুরে লক্ষ লক্ষ গলদা (চিংড়ী) পিএল উৎপাদনে অভাবনীয় সফলতা অর্জন করেছে। কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের সন্ন্যাসীর চকে ৮০ শতকের একটি পুকুরে ১৭৯ টি গলদা চিংড়ির মাদার থেকে প্রায় ২০ লক্ষাধিক পিএল উৎপাদিত হয়েছে। এতে খামারীদের পাশাপাশি চাষীরাও দ্বিগুন লাভের মুখ দেখতে পাবেন বলে ধারনা করছেন মৎস্য অধিদপ্তর।

দেশে যে পরিমাণ গলদা চিংড়ি চাষ হয় তার শতকরা ৯৫ শতাংশ পিএল চোরা চালানোর মাধ্যমে ভারত থেকে আনা অথবা অবৈধভাবে নদী থেকে রেনু সংগ্রহ করা। হ্যাচারীগুলোতে উৎপাদিত পিএল চাহিদার পাঁচ শতাংশ পূরণ করতে পারে না। যে কারনে অনেকেই দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মত বাংলাদেশেও উপকূলীয় অঞ্চলে মাটির পুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদনের। দীর্ঘদিনের প্রচেষ্টার পর সেই সাফল্য ধরা দিয়েছে সাতক্ষীরায়। কালিগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা’র সরাসরি তত্ত্বাবধানে তারালি ইউনিয়ের সন্ন্যাসীর চকে আজিজুর রহমান পাড়ের পুকুরে সফলভাবে গলদা চিংড়ির পিএল উৎপাদন সম্পন্ন হয়েছে।

কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিস জানায়, কালিগঞ্জের ইছামতি, কাকশিয়ালি ও কালিন্দি নদী থেকে মাদার সংগ্রহ করে ১৭৯টি বাছাই করা মাদার তারালি ইউনিয়নের আজিজুর রহমানের মৎস্য খামারের ৮০ শতক জমির একটি পুকুরে ছাড়া হয়। গলদা চিংড়ির মাদারগুলোর ওজন ছিল ৬০ থেকে ৮০ গ্রাম। সেমিইনটেনসিভ বাগদা চিংড়ি চাষের পুকুরের মতো করে বায়োসিকিউরিটি ও পুকুর প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পানির স্যালাইনিটি ১২ থেকে ৮ পিপিটি পর্যন্ত ওঠানামা করানো হয়েছে। সব খরচ মিলিয়ে ব্যয় হয়েছে দুই লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে, এই পুকুরে ২০ লক্ষাধিক পিএল উৎপাদিত হয়েছে যার বাজার মূল্য ৪৪ লক্ষ টাকার মত।

গতকাল সকালে পিএল ক্রয় করতে আসা আস্কারপুর গ্রামের মৎস্য চাষী আজমির হোসেন বলেন, আগে আমরা নদীর এবং ভারত থেকে আসা পিএল উচ্চ মূল্যে সংগ্রহ করতাম। হটাৎ খবর পেলাম আজিজুর রহমান এর খামারে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মাটির পুকুরে গলদা পিএল উৎপাদন হয়েছে। তাই এখানে এসেছি পিএল নেওয়ার জন্য। পিএল(পোনা) দেখেই মনে হচ্ছে এগুলো অনেক ভালো হবে। পিএল’র গ্রোথ অনেক ভালো। দামও কম।

পিএল ক্রয় করতে আসা ভাঙ্গানমারী গ্রামে মৎস্য চাষী সারাকাত হোসেন ও আজগর আলী জানান, হ্যাচারীর পিএল ঘেরে ছাড়লে অনেক সময় মাটির স্পর্শ পেলেই মারা যায়। এছাড়া ভারত থেকে আসা পিএলও ভালো হয় না। এখানের পিএল গুলোর গ্রোথ দেখেই মনে হচ্ছে অনেক ভালো হবে। তাই আমরা নিজেরাও নিয়েছি। আবার অন্যত্র বিক্রয়ের চিন্তাও করছি।

খামারের ম্যানেজার ইয়াকুব আলী বলেন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার পরামর্শে এখানে ৮০শতক জমিতে পরীক্ষা মূলকভাবে মাদার ছেড়েছি। পরীক্ষায় আমরা সফল হয়েছি। যে পরিমান পিএল(পোনা) উৎপাদন হয়েছে। তা আশে পাশের এলাকার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন অঞ্চলেও পৌছে দেওয়া সম্ভব হবে।

খুুকু ফিস এন্ড এগ্রো ফার্মের সত্বাধিকারী হাফিজুর রহমান মাসুম বলেন, সরকারি বেসরকারি হ্যাচারীগুলোতে উৎপাদিত পিএল মোট চাহিদার পাঁচ শতাংশ পূরণ করতে পারে না। এসব কারণে গলদা চিংড়ির পিএল এর উচ্চমূল্য পরিলক্ষিত হয়। যে কারনে অনেকেই দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশেও উপকূলীয় অঞ্চলে মাটির পুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদনের। দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে সেই সাফল্য ধরা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে ২০ লক্ষাধিক পিএল উৎপাদিত হয়েছে যার বাজার মূল্য ৪৪ লক্ষ টাকার মত। এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে চাষীরা লাভবান হবে। চোরাচালান এবং অবৈধভাবে রেণু ধরা বন্ধ হবে।

কালিগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, আমাদের দেশে গলদা রেনুর চাহিদা রয়েছে প্রায় ৩ শ কোটি। কিন্তু হ্যাচারী থেকে উৎপাদন হয় ৮ -১০ কোটি। ফলে ঘাটতি থেকেই যায়। ঘাটতি পূরনের জন্য আমরা দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি। এর প্রেক্ষিতে আজিজুর রহমানের ৮০ শতক পুকুরে পরীক্ষা মূলক ভাবে স্থানীয় তিনটি নদীর মাদার সংগ্রহ করে পিএল উৎপাদনের চেষ্টা করি। অনেক কম খরচে আমাদের চেষ্টাটি সফল হয়েছে। আমরা মনে করি প্রাকৃতিকভাবে উৎপন্ন এসব পিএল দেশের বিভিন্ন অঞ্চলে পৌছে দিতে পারলে চাষীরা লাভবান হবে খামারীরাও আশার আলো দেখবেন। উভয়ের খরচ কমবে। পাশাপাশি চাহিদাও পূরণ হবে। তিনি আরো জানান, কালিগঞ্জের মৎস্য সম্পদ উন্নয়নে বিডি এক্যুয়া কালচার নামক একটি ইউটিউব প্লাটফরম তৈরি করেছেন। যেখানে বাগদা, গলদা, কাকড়া, ভেকটি সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : তালায় যুব-নেতৃত্বে দুর্যোগের উপর স্থায়ী আদেশাবলী (এসওডি) বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদ হলরূমে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান লিপু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো: আব্দুল বাছেত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক।
বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এডভোকেসি সভায় ইউপি সচিব আব্দুর রাজ্জাক, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও যুব সংঘের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো’র প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ^াস। মাল্টিমিডিয়ায় প্রকল্প ও দুর্যোগের স্থায়ী আদেশাবলী (এসওডি) প্রেজেন্টেশন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: নুরুজ্জামান মুকুল ও ঐক্য যুব সংঘের সদস্য সাইমুন বিশ^াস ও কপোতাক্ষ যুব সংঘের সদস্যা দিপা বিশ^াস।
এডভোকেসি সভার উদ্দেশ্য ছিল ইউনিয়ন, উপজেলা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমে যুবদের অর্ন্তভুক্ত করা এবং একই সাথে উদ্ধার ও জরুরী ত্রান কাজে তাদের সম্পৃক্ত করা। দুর্যোগের উপর স্থায়ী আদেশাবলী (এসওডি) সম্পর্কে স্পষ্ট ধারনা প্রদান করা। দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে যুবকদের মধ্যে জ্ঞান বৃদ্ধি করা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিডোর প্রোগ্রাম অফিসার, চন্দ্রশেখর হালদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় নদীতে মাছ ধরার সময় বিভিন্ন মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে বনবিভাগ মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।

আটককৃত জেলেরা হলেন, কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে সফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আলামিন, রশিদ গাজীর ছেলে নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান, যাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

বনবিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় নদীতে মাছ ধরছে একদল জেলে এমন গোপন সংবাদের ভিত্তিতে মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ সোলাইমান হোসেনের নেতৃত্বে সকালে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মান্দারবাড়িয়া নদী থেকে উক্ত ৮ জেলেকে আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত দুুটি বড় নৌকা, ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে বনবিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ঃ গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরন নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জেলেরা গহীন সুন্দরবনের ভিতরে নদীতে মাছ ধরার অপরাধে তাদের আটক করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা কমার্স কলেজের নিজস্ব ক্যাম্পাসে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রামচন্দ্রপুর মোড় সংলগ্ন সাতক্ষীরা পৌরসভা সীমান্তে কমার্স কলেজের নিজস্ব ক্যাম্পাসে ভবন নির্মাণের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারী খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের প্রভাষক আমিনুর রহমান, সাতক্ষীরা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রভাষক আব্দুল হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, কমার্স কলেজের প্রভাষক কাজী তাজউদ্দীন, মোহাম্মদ আলী, জাহিদুর রহমান, কেয়া পারভীনসহ সাতক্ষীরা কমার্স কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং এলাকার সুধীজন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কে এম রেজাউল করিম দেবহাটা  :
সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আয়োজনে বিজ্ঞান ভবনের ২য় তলায় ২৩ মে মঙ্গলবার সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী ও ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ এস এম মিজানুর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো: শাহানুর রহমান, উদ্ভিদ বিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক রনজন কুমার মন্ডল, প্রভাষক নৃপেন্দ্র নাথ স্বর্ণকার, প্রদীপ কুমার মন্ডল, মো: আমিনুর রহমান, তৌহিদুজ্জামান, মো: রোকনুজ্জামান, মো: আনোয়ার সিদ্দিকী, আত্তাবুজ্জামান মধু, শাহজাহান কবীর, আবু তাহের, প্রদর্শক মোস্তফা আবু রায়হান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোভার আব্দুল্লাহ। গীতা পাঠ করেন ১ম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্মৃতি মন্ডল।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজ্ঞান ১ম বর্ষের সারাবান তহুরা ১ম, ফাতেমা ২য় ও তাওমীদ ৩য় স্থান অর্জন করে
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা  প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষে ‘কৃষকের অ্যাপ’-এর লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রেজা,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, কৃষি স¤প্রসারণ কর্মকর্তাআফরোজ আক্তার রুমা প্রমূখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ১৫৫৭ মেট্রিক টন  ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান জানান,ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ২০৪০ জন কৃষক আবেদন করেছিলেন। এরমধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৫১৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
টেবিলের উপর থরে থরে সাজানো তিনশ প্রকারের খাবার। শিক্ষার্থী থেকে অতিথি সকলেই সারিবদ্ধভাবে পছন্দ মত খাবার সংগ্রহ করে খাচ্ছেন। এ যেন এক অনন্য আয়োজন। মধু মাস উৎযাপদন উপলক্ষে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ মঙ্গলবার এ আয়োজন করে।

সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের উদ্বোধন করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ কামাল উদ্দীন ফারুকী, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, বাহাউদ্দীন ফারুকীসহ স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

মধু মাস উৎযাপনের আয়োজনে পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আম,জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলের ডালি সাজানো হয়। এছাড়া ছিলো নুডুলুস, কেক, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, মাংসসহ প্রায় তিনশ প্রকারের খাবারের সমন্বয়। ব্যতিক্রমী এ আয়োজনে অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ও সদর যুবলীগ।

গতকাল সোমবার বিকালে জেলা যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পী ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে যুবলীগ নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হেসেন, গোলাম কিবরিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইনজা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুর রহমান, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আজমির হোসেন বাবু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, বল্লী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লাল্টু, যুবলীগ নেতা ফয়সাল ও শাহিনসহ শতাধিক যুবলীগ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে যুবলীগ নেতাকর্মীরা সাতক্ষীরা পিএন স্কুলে জেলা আ’লীগের প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest