ডেস্ক রিপোর্ট: বিনা বিচারে ১৬ বছর কারাবন্দী ঢাকার সূত্রাপুরের মো. শিপন অবশেষে জামিন পেলেন। মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি উচ্চ আদালতের আদেশ পাওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে. বি. এম. হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব সংবিধান অনুসারে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা। এ ক্ষেত্রে রাষ্ট্র ও সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন। এটি সবার জন্যই লজ্জাকর। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। গত ২৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ বিষয়ে একটি সংবাদ প্রচারিত হয়। ৩০ অক্টোবর ওই প্রতিবেদনের অনুলিখন ও সিডি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ওই দিনই ২২ বছর আগে দায়ের হয়ে নিষ্পত্তি না হওয়া রাজধানীর সূত্রাপুর থানার ওই হত্যা মামলার নথি তলব করেন। পাশাপাশি শিপনকে আজ আদালতে হাজির করতে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁর জামিন প্রশ্নে রুল দেন। আজ আদালত শুনানি নিয়ে ওই আদেশ দেন। পাশাপাশি শিপনের বক্তব্যও শোনেন আদালত।টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদন উপস্থাপনকারী ছিলেন আইনজীবী কুমার দেবুল দে।আদালতের জিজ্ঞাসার জবাবে শিপন বলেন, হত্যার ঘটনা তিনি শুনেছেন। তবে তিনি হত্যাকাণ্ডে জড়িত নন। ঘটনার পর তাঁকে ধরে নিয়ে হাত কেটে দেওয়া হয়।আদালত মো. শিপনকে প্রশ্ন করেন, জামিন পেলে তিনি কোথায় যাবেন? তিনি বলেন, মা-বাবার কাছে যাব। মা–বাবার সঙ্গে যোগাযোগ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে শিপন বলেন, যোগাযোগ নেই। আর কে আছে জানতে চাইলে তিনি বলেন, ছয় বোন রয়েছেন। তিনিই একমাত্র ভাই। বোনদের সঙ্গেও যোগাযোগ নেই। তবে মা–বাবা মারা গেলে খবর পেতেন বলে জানান শিপন। এও জানান, তিনি বাড়িতে গিয়ে মা-বাবাকে খুঁজবেন।আদালত জানতে চান বিচারিক আদালতে শিপনের পক্ষে কোনো আইনজীবী আছে কি না। উত্তরে শিপন বলেন, না।পুনর্বাসনের আবেদন করলে শিপনকে জামিননামাসহ সব ধরনের আইনগত সহায়তা দিতে ঢাকা লিগ্যাল এইড অফিসকে নির্দেশ দিয়েছেন আদালত। মাহতাব নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ১৯৯৪ সালের ২৫ অক্টোবর সূত্রাপুর থানায় মামলা হয়। পরের বছর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার দুই নম্বর আসামি মো. শিপন ২০০০ সালের ৭ নভেম্বর থেকে কারাগারে আছেন। চলতি বছরের ২৬ এপ্রিল থেকে মামলাটি ঢাকার পরিবেশ আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন।

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় শ্রীশ্রী বক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম মন্দির পরিদর্শন করলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রথিতযশা সাহিত্যক অমর মিত্র এবং বিশিষ্ট সাহিত্যিক-লেখক অরিন্দম বসু।
অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতার উপর সন্ত্রাসী হামলার সিসি টিভি ফুটেজ নিয়ে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেইসবুকে পোস্ট করা ওই সিসি টিভি ভিডিও ফুটেজ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। শত শত মন্তব্য আর শেয়ারে ছেয়ে গেছে গোটা ফেইসবুক পেজ।
স্পোর্টস ডেস্ক: নতুনভাবে আজ থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসর। গেল শুক্রবার চতুর্থ আসরের যাত্রা হয়েছিলো। কিন্তু ঐদিন থেকেই উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টি হলে বিপিএলের প্রথম দু’দিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনেই বিপিএল স্থগিত করে আবারো নতুনভাবে ৮ নভেম্বর থেকে শুরুর সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি। তাই আজ থেকে আরও একবার নতুন করে শুরু হচ্ছে বিপিএল।
অনলাইন ডেস্ক: আর কয়েকঘণ্ট পরেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ইতিহাসে নজিরবিহীন বিদ্বেষপূর্ণ এক প্রচারণা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: সোমবার সময় দুপুর দেড়টা। পেশাগত দায়িত্ব পালন করতে ভোমরা কাস্টমস অফিসে যেয়ে চোখে পড়ল যাত্রী হয়রানি আর উৎচোক আদায়ের দৃশ্য। সঙ্গে ছিল অনুজ আরেক সাংবাদিক। পাশে দাড়িয়ে ছিল সাতক্ষীরার সবার পরিচিত কণ্ঠ শিল্পী আসিফ। আসিক জানায় ভারতে যাওয়ার জন্য আসছে। এখানে ভ্রমণ কর স্লিপ দেখিয়ে নাম এন্ট্রি করে যাতায়াত করি প্রত্যেককে একশ থেকে দেড়শ করে টাকা দেওয়া লাগে। এর পর কথা হয় সাতক্ষীরার তালা উপজেলার কাঠবুনিযা গ্রামে গনেশ রায়ের সাথে। সে জানায় যাওয়ার দিন তাদের দুই জনের দুইশ টাকা দেওয়া লেগেছে। সোমবার ফিরে আসার সময়ও তাদেরকে দুইশ টাকা দিতে হয়েছে। একই সময় সদর উপজেলার গাজীপুর গ্রামের সুবোল ঘোষ জানান তারা এক শিশুসহ ৪জন ভারতে যাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে। এসে কাস্টমস অফিসে ৪শ টাকা ঘুষ দিতে হয়েছে তাদের। এর পর লাইনে দাড়ানো সবার হাতে একশ করে টাকা দেখা গেলো। টাকা কি হবে জানতে চাওয়ামাত্র সবাই বলল এই অফিসে একশ করে টাকা ঘুষ দিতে হয়। এটা কেউ কোন দিন বন্ধ করতে পারেনি।