
বল্লীতে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান
মাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুযায়ী হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান। খাদ্য অধিদপ্তর কর্তৃক হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য সষ্য বিতরণ, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বল্লী বাজারে ডিলার মো. রাশিদুল ইসলামের মাধ্যমে বল্লী ইউনিয়নের ৪শ’ ৬৩ জন হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবার আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবতাবুজ্জামান লাল্টু, ইউপি সদস্য মো. শামছুর রহমান, রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর উপজেলা বড়খামার এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ডাকাত রবিউলকে তার শ্বশুর সদর উপজেলা ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে আটক করা হয়। আটক রবিউল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ডেস্ক রিপোর্ট: আইন অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ ভোটে হলেও প্রত্যক্ষ নির্বাচনের আদলে নির্বাচন পরিচালনা ও আচরণবিধি তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্বাচনি প্রচারণায় অন্যান্য নির্বাচনের মতো মাইকের ব্যবহার, পথসভা, জনসংযোগের ব্যবস্থা থাকছে। একইসঙ্গে আইনে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো জেলা পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠানের বিধান না থাকায় নির্দলীয়ভাবে এ নির্বাচন হবে। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার পর যত দিন গড়াচ্ছে ততই উত্তেজনার পারদ চড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, এমন কি সমস্যা সৃষ্টি হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।
ডেস্ক রিপোর্ট: কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দুই দেশের সংবাদমাধ্যমই ছড়াচ্ছে যুদ্ধের ‘দামামা’।