নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের শেষ তারিখ আগামী ২৭ নভেম্বর। সাতক্ষীরা সরকারি কলেজের সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের আগামী ২৭ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে ফরম পুরণ করার জন্য জানিয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ।

বিনোদন ডেস্ক: পিছিয়ে গেল চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’-এর মুক্তির তারিখ। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। জেলা পর্যায়ে সাইবার ক্রাইম নিয়ে কর্মসূচির জন্যই মূলত ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। ছবিতে হিল্লোল ও নওশীন জুটি বেধে অভিনয় করেছেন।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার গুরুদায়িত্ব পাচ্ছেন তিনি। অথচ সেই ফ্লিনই কিছুদিন আগে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।