
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগে যোগদান করছেন ভোমরা সিএন্ডএফ কাস্টম এসোসিয়েশনের সহ সভাপতি মো. আমজাদ হোসেন।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতাক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন ভোমরা বন্দরের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী গাজী এন্টার প্রাইজের সত্বাধিকারী ও ভোমরা সিএন্ডএফ কাস্টম এসোসিয়েশনের সহ সভাপতি মো. আমজাদ হোসেন।
রোববার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ ফুলেল শুভেচ্ছা দিয়ে আওয়ামীলীগের যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ভোমরা ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মো. আছাদুল হক, থানা আওয়ামীলীগের সদস্য মো. আমির হামজা, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর গাজী, সাধারণ সম্পাদক মো. আনরুল ইসলাম, মো. আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রামপ্রসাদ, আব্দুল জলিল মোড়ল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে ওয়েল্ডিং কারখানায় কর্মরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্টে ওসমান আলী (২৮) নামের এক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওসমান আলী উপজেলার যাদবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। রোববার দুপুরে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে শপথ নিয়েছে যুব সমাজ। এতে যুবদের শপথ বাক্য পাঠ করান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম। রোববার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ অনুষ্ঠানটির আয়োজন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ০২ কর্মীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. শম্পা রাণীকে অবৈধভাবে গ্রেপ্তার ও চরিত্র হননের অপচেষ্টায় জড়িতদের শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. উৎপল কুমার দেব নাথ। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. আজিজুর রহমান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মনোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন, চিকিৎসাকদের কাজ মানুষকে সেবা প্রদান করা। কিন্তু সেই চিকিৎসকদের আজ আর নিরাপত্তা নেই। একজন চিকিৎসকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্র হননের চেষ্টা একটি মারাত্মক অপরাধ। অবিলম্বে ওই সব ষড়যন্ত্রকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির দুটি মামলায় সাতক্ষীরারার বহুল আলোচিত সংরক্ষিত মহিলা এমপি পুত্র রাশেদ সারোয়ার রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমন সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সাংসদ রিফাত আমিনের পুত্র ।
আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর থানায় টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে তদবির তাগাদার পর ঘুষ প্রদান অতঃপর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়ে পুলিশের খাঁচা থেকে খুলনার তিন যুবক মুক্তি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে গাড়িসহ আটক করেন সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই এনামুল। আর তাদের মুক্তির নাটকের প্রধান ভূমিকায় ছিলেন সাতক্ষীরা থানার ঝাড়–দার সাগর।