
শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় মনসা ও বিশ্বকর্মা পূজার মাধ্যমে গুড় মেলা শুরু।
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের মতো এবারও সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা।
শনিবার সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। সাথে সাথে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা শুরু হয়েছে। হিন্দু নরনারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনষ্কামনা পূরণে নানা ধরনের মানত করছেন তারা।
তবে গুড়পুকুর মেলার মূল আকর্ষণ ‘কলমের বৃক্ষ’ বেচাকেনা এখনও শুরু হয়নি। ১৫ দিনব্যাপী এই মেলা জমে উঠতে আরও কদিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার মূল আয়োজন এবারও শহিদ আব্দুর রাজ্জাক পার্কে করা হয়েছে।
প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। গ্রামীণ লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা। তিনশ’ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ দিকে, সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, মেলার স্টল এখনও ঠিকমত না বসার কারণে আগামী ১৯ তারিখ থেকে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রসঙ্গত, ২০০২ সালে মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল। এরপর ২০১১ সাল থেকে তা ফের চালু হয় মেলাটি। তবে মেলার সেই প্রাণময় দিনগুলি আর নেই।

নিজস্ব প্রতিবেদক: জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আসাদুজ্জামান: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ৬ দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আবারও ৭দিন বন্ধের কবলে পড়েছে বন্দরটি। এনিয়ে টানা ১৩ দিন বন্ধ থাকবে এ বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। ভারতের ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য সে দেশের প্রশাসন আরও ৭দিন আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম চলবে। এর ফলে টানা ১৩ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থল বন্দরট্।ি তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা এসময় যথারীতি যাতায়াত করতে পারবেন।
আসাদুজ্জামান: চামড়া পাচার প্রতিরোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক: ২০১৪ বিশ্বকাপেও তিনি ছিলেন ব্রাজিলের অধিনায়ক। গত বছরের কোপা আমেরিকায় সর্বশেষ খেলেছিলেন জাতীয় দলের জার্সিতে। তারপর যেন প্রায় হারিয়ে যেতে বসেছিলেন থিয়াগো সিলভা। ‘হারিয়ে যাওয়া’ অভিজ্ঞ ডিফেন্ডারকে এক বছর পর দলে ফিরিয়ে এনেছেন ব্রাজিলের কোচে টিটে।
ইতিহাস ও ঐতিহ্য: দেশে আবিষ্কৃত প্রথম নবরথ মন্দিরে দেবতা বিষ্ণুর নারী অবতার মোহিনীর বিরল মূর্তি পাওয়া গেছে। ভাগবত ও পুরানে ভগবান বিষ্ণুর ২২টি অবতারের কথা বলা হয়েছে, মোহিনী তাদের মধ্যে অন্যতম এবং একমাত্র নারীরূপ। ভারত উপমহাদেশের পূর্বাংশে এটি প্রথম প্রস্তর নির্মিত মোহিনীর প্রতিমা। দেশের চিহ্নিত একমাত্র নবরথ মন্দির ও তার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে গবেষণার মাধ্যমে এই অঞ্চলে উন্নত ও সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান বিশেষজ্ঞরা।
স্পোর্টস ডেস্ক: এক সময় দুটো পুরস্কার ছিল আলাদা। ২০১০ সালে একীভূত হয়ে যায় ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর পুরস্কার। কিন্তু ফিফা ও ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলাদা হয়ে যাচ্ছে পুরস্কার দুটো।