
সাতক্ষীরা পৌরসভার পলাশপোল চৌরঙ্গী মোড় থেকে রসুলপুর পর্যন্ত সুপেয় পানির পাইপ লাইন কাজের উদ্বোধন।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার চৌরঙ্গী মোড় থেকে রসুলপুর এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি সুপেয় পানির পাইপ লাইন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ৯ নং ওয়ার্ডের পলাশপোল থেকে চৌরঙ্গী মোড় হয়ে রসুলপুর ১১শ’ মিটার পানির পাইপ লাইনের কাজের উদ্বোধন করা হয়। এ কাজের উদ্বোধন করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ও মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী। এ সময় উপস্থিত ছিলেন শামছুজ্জামান ও এস. এম সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আর্থিক সহায়তায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভা এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। এই পানির লাইন চালু হলে পলাশপোল ও রসুলপুর এলাকার ৫ হাজার মানুষ সুপেয় পানির সুবিধা পাবে।

ভারত শাসিত কাশ্মীরে প্রধান শহর শ্রীনগরে ছররা গুলিতে ঝাঁঝরা হওয়া এক স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়ার পর কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে।
শ্রীলংকার রত্নপুরা শহরে এক উৎসবের প্রস্তুতির সময় দুই হাতির ঝগড়ার মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন ৬০ বছরের এক মহিলা।
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার মাধবকাটি ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাধবকাটি বাজার কমিটি ও পঞ্চগ্রাম ক্লাবের যৌথ আয়োজনে ভাদ্র মেলা উপলক্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় কুশখালী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে আগরদাঁড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিত দলকে রানার্স আপ ট্রফিসহ উভয় দলকে একটি করে ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ক্লাবের সভাপতি মো. শাহজাহান কবির, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও পঞ্চগ্রাম ক্লাবের সেক্রেটারি মো.রেজাউল করিম, মাধবকাটি বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর লিটু, বাজার কমিটি’র সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন, সাংবাদিক মো. রবিউল ইসলাম প্রমুখ। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন আগরদাঁড়ি সবুজ সংঘ ফুটবল একাদশের মো. জাকির হোসেন। খেলাটি পরিচালনা করেন ম্যাচ রেফারি মো. মনিরুজ্জামান মনি।
ডেস্ক রিপোর্ট: ভারতের আহমেদাবাদে মোহাম্মদ আইয়ুব (২৯) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দেশটির স্বঘোষিত গরু রক্ষা বাহিনী। খবর এনডিটিভির।


