
স্পোর্টস ডেস্ক: মেসি-নেইমার-সুয়ারেজ একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কী হাল হতে পারে, তা আরেকবার দেখল ফুটবল বিশ্ব!
চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নামলেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা। নেমেই একরকম গোলের বন্যা বইয়ে দিলেন ‘এমএসএন’ খ্যাত এই ত্রয়ী। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা স্কটিশ ক্লাব সেল্টিককে হারিয়েছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা। একটি গোলের পাশাপাশি চার-চারটি অ্যাসিস্টও করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।
বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায়। ম্যাচের তখন তৃতীয় মিনিট। গ্যালারির দর্শকরা নিজেদের আসনে কেবল নড়েচড়ে বসছেন মাত্র। তখনই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান মেসি। আর্জেন্টাইন তারকা নেইমারের দারুণ পাস থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন ১-০ গোলে। শেষ পর্যন্ত সাত গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

স্বাস্থ্য ও জীবন: হোসনে আরা বেগমের বড় ছেলে এবার ঈদে বাড়ি আসছে না। একটু পর পর মা’কে ফোন, ‘মা আমার জন্য কিন্তু কলিজা ভুনা রেখো, সিনার হাড় দিয়ে যে ভুনাটা করো সেটাও রেখো কিন্তু’। বাড়িতে কোরবানি হচ্ছে কিন্তু ছেলেটা খেতে পারছে না। এই দুঃখটা বেশ তাড়িয়ে বেড়াচ্ছে হোসনে আরা বেগমকে। ছোট্ট একটা ফ্রিজ, ওখানে আর কতটুকু কি রাখা যাবে। এরমধ্যে ঈদের আগে একগাদা ইলিশ মাছ কিনে ডিপে ঢোকানো হয়েছে। বাড়ির ছুটা বুয়া আগেই বুকিং দিয়ে গেছে একটু মাংসে রাখার জন্য। কাউকেই না করা যায় না। এখন ছেলের জন্য মাংস রাখার চিন্তায় অস্থির হয়ে আছেন তিনি। ঈদের এক সপ্তাহ পরেই ছেলেটি বাসায় আসবে। এরকম সংকট থেকে রক্ষা করবে এই টিপস-
রসুইঘর: যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে মজাদার চুই রসুই গরুর মাংস রান্না করে ফেলতে পারেন। খুব অল্প সময়েই রান্না করা যাবে ঝাল ঝাল এই আইটেমটি। গরম পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ মুখরোচক চুই রসুই গরুর মাংস।
ডেস্ক রিপোর্ট: মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল আযহার দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মসজিদে আগুন দেওয়া হয়েছে। সোমবার ভোরের দিকে সেখানকার মসজিদ ইসলামিক সেন্টার অব ফোর্ট পিয়ারসে আগুন লাগলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে মুসলিমবিদ্বেষের যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
বিনোদন ডেস্ক: কোরবানির ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে গরু-ছাগল কিনেছেন তারকারা। কেউ কেউ একাধিক পশু কোরবানি দিচ্ছেন। তবে ঈদুল আজহা মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকে কোরবানি দেওয়াকেও বোঝায়। নায়ক শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলী জানালেন অন্য রকম কোরবানির কথা।
কোরবানি নিয়ে ব্যস্ততা চলছে ঢালিউডের তারকাদের। এরই মধ্যে অনেকে দেশের বাড়িতে চলে গেছেন, পশু কোরবানি করে পরিচিত আত্মীয়দের নিয়ে আনন্দ করছেন। ব্যতিক্রম নায়িকা পরী মণি। গতকাল নিজে গরুর হাটে গিয়ে কোরবানির পশু কিনলেন। আজ ঈদের দিন সকাল ১০টায় গরু নিয়ে বিএফডিসিতে চলে এলেন। সেখানে যাঁরা ‘এক্সট্রা’ নামে পরিচিত, সেই সহকারী শিল্পীদের সঙ্গে নিয়ে কোরবানি তদারকি করেছেন, বিলিয়েছেন মাংস। পরী মণির এমন ঈদ উদযাপনে খুশি বিএফডিসির অবহেলিত সহকারী শিল্পীরা, যাঁরা চিরকাল ‘অতিরিক্ত’ নামেই পরিচিত।
ডেস্ক রিপোর্ট: ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক দেশের প্রতি মমতা ও ভালোবাসার টানেই দেশে ফিরে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালেও থেমে নেই তাঁর সৃজনশীল লেখালেখির কাজ। বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মনের সুপ্ত ইচ্ছা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের পরিকল্পনার কথা।
ডেস্ক রিপোর্ট: ভারতের দক্ষিণাঞ্চলে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে দুটি রাজ্যের মধ্যেকার এক পুরোনো বিবাদকে কেন্দ্র করে দাঙ্গায় একজন নিহত হবার পর বেঙ্গালুরু শহরে তিন দিনের কারফিউ জারি করা হয়েছে।