সর্বশেষ সংবাদ-
চলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক রাখাল নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আরেক রাখাল। মঙ্গলবার ভোরে এসব ঘটনা ঘটে। নিহত রাখালের নাম মো. মোসলেম উদ্দিন (৩২) বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি সদর উপজেলার পাঁচরকী  গ্রামের জোহর আলীর ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান জানান, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের ১০০ গজ ভেতরে আমুদিয়ায় মেইন পিলার ১১-এর সাবপিলার ৭-এর কাছে গুলির ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিলেন বলে বলে জানা গেছে। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি, তা এখনো পরিষ্কার নয়। বিজিবির কুশখালী সীমান্ত চৌকির (বিওপি) সুবেদার মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরো একজন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। সুবেদার আরো জানান, একজন নিহত হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ধুলিহরের এক মাদক সেবনকারীকে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক মাসের সাজা প্রদান করেছে। জানা যায়, গোবিন্দপুর বাজার এলাকায় গোবিন্দপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী ইউসুফ আলী সরদারের পুত্র তুহিন (২৩) রোববার সন্ধ্যায় গাঁজা সেবন করছিল। এ সময় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এ,এস,আই সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে এক পুটলা গাঁজা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
নিজস্ব প্রতিবেদক : কবিতা উৎসব ২০১৬ এর উদ্বোধক সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে কবিতা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও কবিতা উৎসব- ১৬ এর আহবায়ক মন্ময় মনির কবিতা পরিষদের পক্ষ থেকে সোমবার রাতে রেড ক্রিসেন্ট ভবনে এ ক্রেষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কবিতা পরিষদের সদস্যবৃন্দরা ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়ায় রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে টেকসই উদ্যোগ প্রকল্পের এ্যাডভোকেসি গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপারঃ মাওঃ মোস্তফা রেজাউল করিমের সভাপতিত্বে ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনাল অর্থায়নে অগ্রগতি সংস্থা বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার এ,ও, মোরশেদ আলম, কর্মকর্তা নেতাই সেন, পিয়ার লিডার আবু সাঈদ সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে পূর্ববর্তী করণীয় এবং এর কূফল সহ বিদেশ গমনকারীদের নিরাপদ বিষয় সহ বিভিন্ন বিষয় আলোকপাত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_20161114_163648
পাইকগাছা বুরে‌্য: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় বিএনপি’র সমাবেশের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না মেলার প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর বিএপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ও পৌর বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, থানা বি,এন,পির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, চেয়ারম্যান এস,এম, এনামুল হক, কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, শেখ ইমামুল ইসলাম, সেলিম রেজা লাকী, কামাল আহম্মদ সেলিম নেওয়াজ, আব্দুল জব্বার, তুষার কান্তি মন্ডল, ফারুক আহম্মদ, নাজির আহম্মদ, শেখ সুমন আহম্মদ, মোঃ হাবিবুর রহমান, আব্দুল কাদির, ডালিম, এস,এম, মানিক, মোহর আলী সহ বিএনপি, ছাত্রদল, যুবদলের নেত্রীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

kaligonj-pictur
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সিসিটি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় রূপান্তর কালিগঞ্জ শাখার আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সচিব কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বক্তব্য রাখেন রূপান্ত কালিগঞ্জ শাখার এফও সাব্বির আলম। পাচারের শিকার ব্যাক্তিদের সম্বনিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক আজকের সাতক্ষীরার কালিগঞ্জ ব্যুরো এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সংরক্ষিত আসনের সদস্য মনোয়ারা খাতুন, মৌসুমী পারভীন, শিক্ষক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক মীর আব্দুস সাত্তার, আব্দুল আলিম, শাহিন আলম প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নিবার্হী পরিচালক আজহারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, আরাফাত আলী, আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠাটির সার্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের ওডাব্লউ রায়হান খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ডায়াবেটিস এসোসিয়েশনের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ডায়াবেটিস এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ডায়াবেটিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সহ সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সহ সভাপতি সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস জেড আতিক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও সদর উপজেলা শিল্পকলা একাডেমি এ আয়োজন করে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রন জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest