ডেস্ক রিপোর্ট: প্রতি বছর মধ্যপ্রাচ্য থেকে তিন হাজারের মতো দম্পতি সাইপ্রাসে যায় বিয়ে করার লক্ষ্যে।
ধর্মীয় আনুষ্ঠানিকতা বাদে নাগরিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ যদি সহজে বিয়ে করতে চান, বলা হয় তার জন্যে এটাই সবচে উৎকৃষ্ট জায়গা। এরকম একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সংবাদদাতা ইউল্যান্ডে ক্নেল। তিনি বর্ণনা করছিলেন ওই বিয়ের দৃশ্য। বলছিলেন, তরুণ এক দম্পতি যখন পরস্পরের হাত ধরে লার্নাকায় বিয়ের একটি হলের ভেতরে হেঁটে যাচ্ছিলো তখন ছোট্ট এক স্পিকারে ভেসে আসছিলো প্রেমের সঙ্গীত। তারা হলেন র্যাচেল ও আব্দুল কাদের। তারা লেবাননের নাগরিক কিন্তু বিয়ে করার জন্যে তাদেরকে বিদেশে আসতে হয়েছে।
তাদের পরনে সনাতন বিয়ের পোশাক ছিলো না, ছিলো টি-শার্ট আর জিন্স। নিজেদের আরবি ভাষায় কথা না বলে বলছিলো ইংরেজিতে।
রেজিস্টার যখন তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করেন তখন সেখানে একমাত্র উপস্থিত সংবাদদাতাই তাদেরকে মোবারকবাদ বা শুভেচ্ছা জানান। তারপর তারা লজ্জা মাখানো মুখে একজন আরেকজনকে চুম্বন করেন।
লেবাননে এরকম প্রেম কাহিনি প্রচুর। সেদেশে ধর্মীয়ভাবেই আছে ১৮টি গোষ্ঠী। র্যাচেল একজন ম্যারোনাইট ক্রিশ্চিয়ান আর আব্দুল কাদের সুন্নি মুসলিম। দু’জনের কেউই তাদের পিতামাতার ধর্ম ছাড়তে চান না আবার তারা বিয়েও করতে চান ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই।
“আমি ঈশ্বরের নাম নিয়েই বিয়ে করতে চাই। কিন্তু আমাদের সামনে আর কোনো উপায় ছিলো না,” বললেন র্যাচেল।
তিনি বলেন, “লেবাননে সিভিল ম্যারেজের কোনো ব্যবস্থা না থাকায় আমাদেরকে এখানে আসতে হয়েছে।”
প্রচুর সংখ্যায় বিদেশি সাইপ্রাসে আসেন শুধু বিয়ে করার জন্যে। শুধু মধ্যপ্রাচ্য থেকেই বছরে তিন হাজারের মতো।
তাদের বেশিরভাগই লেবানন ও ইসরায়েলের নাগরিক।
তারা মনে করেন এখানে বিয়ে করা অনেক সহজ ও সস্তা। এবং সবচে বড়ো কথা এই বিয়ে নিজেদের দেশে আইনিভাবেও বৈধ।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিভিল ম্যারেজকে বৈধ করার জন্যে চেষ্টা চালানো হয়েছিলো কিন্তু ধর্মীয় নেতারা তাদের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সেগুলো নস্যাৎ করে দিয়েছেন।
কোনো কোনো দেশে মুসলিম অথবা শরিয়া আইনে বিয়ে হয়। অন্যান্যদের জন্যে আছে অটোমানের সময় বেঁধে দেওয়া নিয়ম কানুন। এর ফলে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদের নিজেদের মতো করে আদালত চালাতে ও পারিবারিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।
ফলে ইমাম, যাজক ও র্যাবাইরা বিয়ে ও বিবাহবিচ্ছেদের বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন। তাদের মতে সৃষ্টিকর্তাই এসব নিয়ন্ত্রণ করেন।
ইসরায়েলি এক দম্পতি সাইপ্রাসে এসেছিলো বিয়ে করতে। কারণ তারা সেক্যুলার এবং সিভিল ম্যারেজকেই তারা অগ্রাধিকার দিয়েছেন।
“ইসরায়েলে শুধু ধর্মীয়ভাবেই বিয়ে হতে পারে। যারা এভাবে বিয়ে করতে চান না তাদের সেখানে বিয়ে করার উপায় নেই,” বলছিলেন বর রাজ।
নববিবাহিত এই দম্পতি এখন আশা করছেন যে ইসরায়েলে বিবাহ সংক্রান্ত আইনের পরিবর্তন ঘটবে। না হলে এই দম্পতিরা বলছেন, তাদের সন্তান সন্ততিকেও হয়তো শুধু বিয়ে করার জন্যে বিদেশে চলে যেতে হবে।
তবে এ ফলে যে সাইপ্রাস অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।
একই সাথে এই দেশটি পরিচিত হয়ে উঠছে ‘প্রেমের এক দ্বীপ’ হিসেবে।

জি.এম আবুল হোসাইন : সদর উপজলার মাধবকাটি ফুটবল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পঞ্চগ্রাম ক্লাব, মাধবকাটি বাজার কমিটি ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ (সনাস) এর যৌথ আয়োজনে এবং মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা’র সার্বিক সহযোগীতায় আসন্ন ১৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. ফারুক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা পারভিন, জেলা জাতীয় পার্টি’র সভাপতি শেখ আজাহার হোসেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও সচেতন নাগরিক সমাজ (সনাস) এর সমন্বয়কারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আজিজুল হক (ডেভিড)।
সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় মাদরা গ্রামে বজ্রপাতে মিলন মন্ডল (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার পিতা বুধো মন্ডল (৫০) এবং ছোট ভাই রিপন ম-ল (১৩)।




আসাদুজ্জামান: পরিবারের সাথে হাসি আনন্দে ঈদের সময় কাঁটাতে জাতীয় দলের ক্রিকেটার কার্টার মাস্টার মোস্তাফিজ তার নিজ বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়। তিনি মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করেন। সেখানে অনুষ্ঠিত ঈদের জামায়াতের ইমামতি করেন, তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সফিউল্লাহ। এর আগে কার্টার মাষ্টার এই ঈদগাহ সম্প্রসারনের জন্য তিনি এক লক্ষ টাকা অনুদান দেন। নামাজ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন।
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় ভয়াবহ বন্যার কারণে মানবিক দুর্যোগে পড়েছে হাজার হাজার লোক। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস বলছে, দেশটির সরকার ১৩৩ জনের প্রাণহানি ও প্রায় ৪শ’ লোক নিখোঁজের কথা জানিয়েছে।
আসাদুজ্জামান: ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।
ডেস্ক রিটপার্ট: ঈদের দিনে বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সেই আভাসই সত্যি হলো। ঈদেন দিন সকালেই বৃষ্টি নামে মুষলধারে। ভিজে ভিজে জামাতে অংশ নেন মুসল্লিরা। রাজপথ, অলিগলি, এমনকি কোরবানির জন্য রাখা নির্দিষ্ট জায়গাগুলোও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। এর মধ্যেই বৃষ্টিতে ভিজে পশু জবাই করতে হয়েছে। আর পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে রাজধানীর কোথাও কোথাও ‘রক্তনদী’র রূপ ধারণ করে। রক্তাক্ত পানিতে সয়লাব হয়ে যায় রাজপথ।