নিজস্ব প্রতিবেদক॥ লাবসায় প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র, বয়স্ক ও বিধবাদের ভাতা বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় লাবসা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম। প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, আ’লীগ নেতা সরদার নজরুল ইসলাম, তামিম আহমেদ সোহাগ প্রমুখ। এসময় ইউনিয়নের ৪৫০জনের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়। আর আগের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে তার জীবনের চেয়ে ভালোবাসেন। যে কারণে তিনি এ ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের সকলকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান তিনি। 



মীর খায়রুল আলম: দেবহাটার সখিপুরে মাতৃত্বকালীন নারীদের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ৬০জন মাতৃত্বকালীন মহিলাদের নিজ হাতে আমের চারা বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিতরণ কালে তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। গাছ একদিকে জীবন বাঁচানোর জন্য কার্বনডাই অক্সাইড গ্রহণ করে মূল্যবান অক্সিজেন দেয়, অপর দিকে গাছ আমাদের ফল ও ছায়া দেয়। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপ্রসীম। এসময় তিনি আরো বলেন, প্রধান মন্ত্রীর স্বপ্ন একটি বাড়ি একটি খামার। তাই আমার ইউনিয়নের প্রত্যেকটি পরিবারে একটি করে আদর্শ খামার ও বাগান তৈরি করতে চাই। কাজিমহল্লা, কামটা সহ বেশ কয়েকটি গ্রামে আমি সেটা বাস্তবায়ন করতে পেরেছি। তাছাড়া আমার ইউনিয়নের সকল পরিবারকে একটি বাড়ি একটি খামার তৈরি করা লক্ষে আমি সংগ্রাম করে চলেছি। এসময় ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারী ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা আরুতি রানী, ৩নং ওয়ার্ড সদস্য পরিতোষ বিশ্বাস, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম, ৫নং ওয়ার্ড সদস্য জগন্নাথ মন্ডল, ৬নং ওয়ার্ড সদস্য নির্মল কুমার মন্ডল, ৯নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও স্থানী সুধীজন উপস্থিত ছিলেন।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সমন্বয় সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এফ. এম এহতেশামূল হক, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, এন.এস.আই’র সহকারী পরিচালক আনিসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, এল.জিইডি’র নির্বাহী প্রকৌশলী এস.এম শাহেদুর রহিম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ অহেদুজ্জামান, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, বি আর টি এ’র তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা ইসলাম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক, জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বিভিন্ন বিভাগীয়, উন্নয়ন এবং ইনোভেটিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জেলার জলাবদ্ধতা দূরীকরণ, সাতক্ষীরা পৌর সভার পানির প্লান কাজের দ্রুত করণ, বিদ্যুৎ সরবরাহ, রাস্তা ঘাট সংস্কারসহ প্রধান প্রধান সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

