নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার অসহায় দুস্থদের মাঝে জি.আর ও ভি.জি.এফ কর্মসূচি’র চাউল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার অধীনে ৪,৬২১ টি পরিবারে ১০ কেজি করে ৪৬.২শ১০ মেঃ টন চাউল বিতরণ করা হবে। এছাড়া ৬০০টি পরিবারের মাঝে ৬মেঃ টন চাউল বিতরণ করা হবে। সোমবার সকালে এ চাল বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর কাউন্সিলর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, স্টোর কিপার মীর নাছের আলী, ফারুক হোসেন, শাহীনুর রহমান প্রমুখ। ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার দুস্থদের মাঝে ভি.জি.এফ ও জি.আর এর চাউল বিতরণ শুরু হয়েছে।’


নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার শীর্ষ স্বর্ণ চোরাকারবারী মিলন পাল ওরফে গোল্ডেন মিলনকে (৩৮) আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মাগুরা গ্রামের দেবদাশ পালের ছেলে। শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।




