সর্বশেষ সংবাদ-
দেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্তসাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ময়লার স্তুপদেবহাটায় ঘনঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ শ্যামনগরে ছেলের গাড়ীর পেট্রোল নিতে জন্য দীর্ঘ লাইনে মাসাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাকালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ- ২০ লাখ টাকার ক্ষতিসাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতিচ্যানেল ওয়ানে জাকিরের নিয়োগ : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দনসাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪কালিগঞ্জে বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ

প্রেসবিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্কুলের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম।

এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, প্রতিষ্ঠাতা সদস্য গিয়াসউদ্দীন সানাসহ প্রয়াত সদস্যগণের আত্মার শান্তি কামনা করা হয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিকের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া স্কুলের পক্ষ থেকেও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির মেধাবী ১২জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, অভিভাবক সদস্য মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, সহকারী শিক্ষক অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
“আলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার আজিজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, অবসরপ্রাপ্ত প্রকৌশলী গাজী শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওয়াহেদ আলী সানা, তানিয়া জনকল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম সরদার,

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহফুজা খাতুন খুকু, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, পিরোজপুর পথকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডঃ তুহিন জাহাঙ্গীর, পল্লীকবি গাজী আব্দুর রব বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, রবিউল ইসলাম সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধী ও সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র- ছাত্রীর মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : ভারত থেকে অবৈধপথে বাংলাদেশের আনার সময় সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত থেকে আটককৃত অ্যারাবিয়ান ঘোড়া বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিজিবির খুলনার সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশিদ উক্ত ঘোড়াটি বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বির হাতে হস্তান্তর করেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল-মাহমুদ, জেলা আনছার কমান্ডার মোরশেদা খানমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজবি ও আনসার কর্মকর্তাগণ।

বিজিবির সেক্টর কমান্ডার এ সময় বলেন, চলতি বছরের গত ১৫ আগষ্ট তারিখে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশের আনার সময় সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত এলাকা থেকে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপি‘র একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত অ্যারাবিয়ান ঘোড়াটি উদ্ধার করে। ঘোড়াটি ঞযৎড়ঁমযনৎবফ (থ্রোব্রেড) জাতের। ইুবৎষু ঞঁৎশ (বার্লিট্রাক), উধৎষবু অৎধনরধহ (ডার্লিঅ্যারাবিয়ান), এড়ফড়ষঢ়যরহ অৎধনরধহ (গোল্ডপিন অ্যারাবিয়ান) তিনটি জাত ব্রিডিং করে সৃষ্ট এই জাত। ঘোদৌড়ের জন্য এ জাতের ঘোড়ার বিশ্বব্যাপি ব্যাপক চাহিদা রয়েছে। এ জাতীয় ঘোড়া শুধুমাত্র মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব রাষ্ট্রসমূহে প্রজনন করা হয়ে থাকে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ জাতের ঘোড়ার বয়স, উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই জাতের ঘোড়া সাধারণত অন্যান্য ঘোড়ার মতো, তাজা ঘাস, মানসম্পন্ন খড়, শস্য এবং কিছু সম্পূরক ফল এবং শাকসব্জি খেয়ে থাকে। উক্ত ঘোড়াগুলো সাধারণত ২৫-৩০ বছর বেঁচে থাকে কিন্তু সুষ্ঠুভাবে লালন পালন করলে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনকে পর্ণগ্রাফী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রেউই বাজারস্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকার মৃত রজব আলীর ছেলে ও ইউনিয়ন আ’লীগের বহিস্কৃত সভাপতি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বাঁশদহা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোশরাফ হোসেন একই ইউনিয়নের একটি মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব ও নগ্ন ছবি পাঠিয়ে উত্তক্ত করে আসছিল। এই জেরে মেয়েটি বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজে বাদি হয়ে মোশাররফ হোসেন বিরুদ্ধে পর্ণগ্রাফী আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই সদর থানা পুলিশের একটি অভিযানিক দল রেউই বাজারস্থ তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েই সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতা জাহির করলেন উপজেলা  ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ। পিটিয়ে আহত করলেন গোপালপুর সার্বজনীন দূর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ও  শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ডের ৩৩ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসা সুরেশ মণ্ডল ও তার পরিবারের সদস্যদের উপর ।
বতর্মান সুরেশ মন্ডল গুরুতর আহত  অবস্থায়  শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সংখ্যালঘু সুরেশ মন্ডলকে কুপিয়ে আহত করে  ক্ষ্যান্ত হননি  তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী  রামদা চাইনিজ কুড়াল লোহার রড জি আই পাইপ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে সুরেশ মন্ডলের পুত্র উপজেলা ছাত্রলীগের  সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী  রাজু মন্ডল কে কুপিয়ে গুরুতর  জখম করা সহ তাদের  বসত বাড়ি ঘরের এডবেস্টাসের চাল সহ ভেঙে তছনছ করা সহ লুটপাট করেছে বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় সুরেশ মণ্ডল  বাদী হয়ে শ্যামনগর থানায় গত ইং ২৭ ডিসেম্বর রাত্রে আব্দুল হাকিম সবুজ কে প্রধান  আসামি করে ও এজাহার নামীয় ১৩ জনকে আসামি করে  এবং  অজ্ঞাত আরও  ২৫/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ২৭।একই ঘটনা দেখিয়ে উক্ত ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম সবুজ নিজেদেরকে বাঁচানোর জন্য ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  সুরেশ মণ্ডল সহ  সংখ্যালঘু পরিবারের ১৪ জন সদস্যকে আসামি করে শ্যামনগর থানায় পাল্টা একটি মিথ্যা মামলা দায়ের করেছে।
মামলা নাম্বার ২৮। দীর্ঘ দিনের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও গোপালপুর পুজা উদযাপন কমিটির সভাপতি সুরেশ মন্ডল ও তার পরিবারের  উপর এমন বর্বরচিত হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ চরমভাবে ক্ষুব্ধ।তারা অবিলম্বে এই সন্ত্রাসী নেতৃত্বদানকারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম  সবুজ কে গ্রেফতার করা সহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন ও তাকে বহিস্কারের দাবি জানিয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঁচ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর মধ্যে অবসরকালীন সুবিধা হিসেবে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সংগঠনের কার্যালয়ে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল্যা এর পরিচালনায় অবসরে যাওয়ার শিক্ষক-কর্মচারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম,

আব্দুস সবুর, হাবিবুর রহমান, আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালায় কপোতাক্ষ নদের উপর মাগুরায় নির্মিতব্য ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে পানি কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের নিকট স্মারকলিপি প্রদানে সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, সাংবাদিক সেলিম হায়দার, এসএম নাহিদ হাসান, সেকেন্দার আবু জাফর বাবু, শিরিনিা খাতুন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তালা উপজেলার মাগুরা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে।

ব্রিজটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। কিন্তু নির্মাণ কাজে যে দূরত্বে পিলার বসানো হচ্ছে তাতে বর্তমান এবং ভবিষ্যতে নদীর নাব্যতা রক্ষা করতে সমস্যা সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। নদীর মধ্যে পিলারের দূরত্ব আরও বেশি হওয়া প্রয়োজন বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করেন। যে কারণে ব্রিজের পিলারের দূরত্ব বৃদ্ধিকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি :
তালায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ ডিসেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম,

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest