সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ২ কোটি ৪০লক্ষ টাকার মূল্যের ভয়ংকর মাদক এলএসডিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

১২ মে সকালে কলারোয়ার কাদঁপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী সাহেব আলী (৪৫) উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের পুত্র।

আটকের পর তার কাছ থেকে ৪টি(বোতল) এল এস ডি মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া পাচারকারী সাহেব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিনিয়া:
চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের প্রকাশিত তথ্যে দেখা যায়, এপ্রিল মাসে চীনের রপ্তানির পরিমাণ ছিল ২.০২ ট্রিলিয়ন ইউয়ান। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬.৮ শতাংশ বেড়েছে। মার্চ মাসের শক্তিশালী প্রবৃদ্ধির ভিত্তিতে এপ্রিল মাসে চীনের বৈদেশিক বাণিজ্যের শক্তিশালী পারফর্মেন্স প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট প্রেস (এপি) বলেছে যে, বিশ্বের চাহিদা দুর্বল হলেও, চীনের রপ্তানি আরও ‘আশ্চর্যজনকভাবে’ শক্তিশালী গতি পেয়েছে।
মাত্র কয়েকদিন আগে, ১৩৩তম চীন আমদানি ও রপ্তানি মেলা (ক্যান্টন ফেয়ার) শেষ হয়েছে। এই ক্যান্টন ফেয়ারে প্রদর্শনীর মোট এলাকা, অফলাইন প্রদর্শকদের সংখ্যা এবং ফেয়ারে আসা লোকের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ক্যান্টন ফেয়ারের জনপ্রিয়তা থেকে চীনের বিদেশি বাণিজ্যের সাফল্য দেখা যায়। এ বছরের প্রথম চার মাসে, চীনের মোট আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল ১৩.৩২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে রপ্তানি বেড়েছে ১০.৬ শতাংশ, আমদানি বেড়েছে ০.০২ শতাংশ।
চীনের বৈদেশিক বাণিজ্যের সাফল্য সহজে আসেনি। বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এ বছর বৈশ্বিক পণ্য বাণিজ্যের পরিমাণ মাত্র এক শতাংশ বাড়বে, যা গত বছরের তুলনায় প্রায় ২.৫ শতাংশ কম। উচ্চ বৈশ্বিক মুদ্রাস্ফীতির পটভূমিতে এবং প্রধান অর্থনীতির মন্থর প্রবৃদ্ধির পটভূমিতে তা বাহ্যিক চাহিদাকে দুর্বল করে দেয়, চীনের বিদেশি বাণিজ্যের কেমন শক্তি রয়েছে?
প্রথম ৪ মাসের বিদেশি বাণিজ্যের তথ্য অনুসারে, চীনের বৈদেশিক বাণিজ্যের কাঠামো ক্রমাগত উন্নত করা হয়েছে।
বাজারের দৃষ্টিকোণ থেকে, বেসরকারি বিদেশি বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠানের কর্মক্ষমতা অসামান্য। এ ছাড়া, চীন ও উদীয়মান বাজারের মধ্যে বাণিজ্য বেড়েছে এবং আসিয়ান ও ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলিতে আমদানি ও রপ্তানি যথাক্রমে ১৩.৯ শতাংশ ও ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীনের বৈদেশিক বাণিজ্যের পারফর্মেন্স কেন এত শক্তিশালী? এটি চীন সরকারের উচ্চ-স্তরের উন্মুক্তকরণের অব্যাহত প্রচার এবং বিদেশি বাণিজ্য স্থিতিশীল করার ধারাবাহিক পদক্ষেপ প্রবর্তনের অবিচ্ছেদ্য অংশ। এ বছরের শুরু থেকে, চীনের বিভিন্ন আঞ্চলিক সরকার বিদেশি বাণিজ্য উন্নয়নের জন্য নানা ব্যবস্থা চালু করেছে। এপ্রিলের শেষ দিকে, চীন সরকার অফলাইন প্রদর্শনী শুরু করা এবং ক্রস-বর্ডার ই-কমার্সের মতো নতুন ফরম্যাট ও মডেলের মাধ্যমে বিক্রয় চ্যানেলগুলি প্রসারিত করতে বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলিকে সমর্থন দিয়েছে, একাধিক নীতি ও ব্যবস্থা চালু করেছে। যা বিদেশি বাণিজ্যিক কোম্পানিগুলির জন্য নতুন উন্নয়নের অবস্থা খুলে দিয়েছে।
আগামী ২ জুন, “আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি” (আরসিইপি) ১৫টি সদস্য দেশের জন্য সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং আরসিইপি সার্টিফিকেট অফ অরিজিনে আরও বেশি সংখ্যক কোম্পানি স্বাগত জানিয়েছে। এটি ‘বিদেশমুখী’ চীনা বিদেশি বাণিজ্যিক কোম্পানিগুলিকে আরও বেশি সুবিধা দেবে।
সম্প্রতি, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং শিল্প ঘন ঘন ঝুঁকির মুখে পড়ছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপ সুদের হার আরও বাড়িয়েছে। বিশ্ব অর্থনীতিতে চাপ আরও বাড়ছে। এ অবস্থায় চীনের বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন এখন অনেক বড় বাহ্যিক চাপের মুখে পড়েছে। তবে, আমাদের লক্ষ্য করা উচিত যে, চীনের প্রধান বাণিজ্যিক অংশীদারদের বর্তমান চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, রপ্তানি এলাকা এবং পণ্য কাঠামো আরও উপযুক্ত হয়েছে এবং ব্যবসায়িক সত্ত্বার প্রাণশক্তি বেড়েছে। বিশ্বাস করা হয় যে, দেশের মেলার বিকাশ, আরও সুবিধাজনক কর্মী বিনিময় এবং বাণিজ্যিক উদ্ভাবন ক্রমাগত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে চীন বিশ্বকে একটি শক্তিশালী সংকেত দিতে চায়। তা হলো- চীনের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হচ্ছে।
সূত্র: জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি)।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী আফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভুমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ। এ সময় সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী আফিসার আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩ টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার সিাদ্ধন্ত নেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম, রাস্তার পরিস্কার রাখার জন্য সমিল শ্রমিক প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সাথে উপজেলার ঝুকিপূর্ণ বেড়িবাধ গুলো সংস্কারের কাজ চলমান রয়েছে। এ সময় দূর্যোগের সম্ভাব্য প্রভাব এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত প্রদান করেন।

এদিকে, কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লেঃ বিএন এইচ.এম.এম হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ডের পক্ষ থেকে উপকুলীয় অঞ্চল সমুহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন সেন্টারে নেয়ার পাশাপাশি কোষ্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোষ্টগার্ডের জাহাজ, বোর্ট, স্টেশন, আউটপোষ্ট এবং ডিজিষ্টার রেসপন্স এন্ড রেস্কিও টিম, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কোস্টগার্ড কর্মকর্তা ও নাবিকদের ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকুলের ঝুকিপূর্ণ এলাকা গুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়োজিত করা হয়েছে এবং জরুরি অবস্থা মোকাবেলার জন্য কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
টনের টাকা পাওয়ার দাবিতে লোড আনলোড বন্ধ রেখে বিক্ষোভ করেছে ভোমরার ৪টি শ্রমিক সংগঠনের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরের লোড আনলোড বন্ধ রেখে বিক্ষোভের ডাক দেয় তারা।

তবে এভাবে আন্দোলন করা ঠিক হয়নি বলে দাবি করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মীর তানজীর আহমেদ।
শ্রমিকরা জানান, বন্দরের মালামাল লোড আনলোডের ক্ষেত্রে টন প্রতি টাকা পরিশোধের চুক্তি হয় ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশন লিমিটেডের সাথে। টনের টাকা প্রতিমাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে পরিশোধের কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মাসের ১১ তারিখ অতিবাহিত হলেও টাকা পরিশোধ করেনি। অথচ টনের টাকা দিয়েই শ্রমিকদের সংসার পরিচালিত হয়। ফলে ঠিকমত টনের টাকা না পেয়ে বিপাকে পড়েন তারা। যে কারনে বিক্ষোভে নেমেছেন তারা।

রফিকুল নামের এক শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে বন্দরে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু বর্তমানে ঠিকমত মজুরি না পাওয়ায় চরম বিপাকে পড়েছি।

ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১১৫৫) এর সভাপতি নজরুল ইসলাম বলেন, শ্রমিকরা আমাদের কথা শুনছে না। তারা পাওনা টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেছে। কাজও বন্ধ করে দিয়েছি। আমরা এখন মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আপনাদের সাথে কথা বলব।

এবিষয়ে ড্রপ কমিউনিকেশন লিমিটেডের নির্র্বাহী পরিচালক মীর তানজির আহমেদ বলেন, আমরা গত মাসেও ১২ তারিখে পরে টাকা দিয়েছি। এছাড়া আজ ৩৬ লক্ষ টাকা পাঠিয়েছি। কিন্তু শ্রমিকদের দাবি ৪২লক্ষ টাকা। আমি বলেছি এমপি সাহেব বিদেশে রয়েছেন আসলে বিষয়টির সমাধান করা হবে। কিন্তু তার আগেই শ্রমিক সংগঠন বিক্ষোভ করেছে। এটি তারা না করলেও পারতো। তারা এটি করে আলোচনায় আসতে চায়। যাইহোক শনিবারের মধ্যেই বিষয়টির সমাধান হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই কর্তৃক জেলা ভুমিহীন সমিতির তিন নেতাকে নিয়ে অশ্লীন ও কুরুচি বক্তব্য প্রদান করায় বৃহস্পতিবার বিকালে কামালনগরস্থ ভুমিহীন  সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ভুমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কওছার আলী। জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চালনায়   বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম রসুল রাসেল, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভুমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী, বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর দাস। এসময় উপস্থিত ছিলেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সেলিম হোসেন, জেলা ভুমিহীন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল আলিম,  ডাঃ ইযার হাবিব,  হাবিবুর রহমান, আরমান আলী, শেখ রিয়াজুল ইসলাম, প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় অবৈধভাবে জমি দখল ও মানববন্ধন  করা কেন্দ্র সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই কর্তৃক গত রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে জেলা ভুমিহীন সমিতির নেতা কমরেড আদিত্য মল্লিক, আব্দুর রব পলাশ ও সেলিম সরদারের বিরুদ্ধে অশ্লীন ও কুরুচি বক্তব্য প্রদান করায় অবিলম্বে অশ্লীন ও কুরুচি বক্তব্য তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সুন্দরবনে মধু কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মন্টু গাজীর সন্ধানের দাবি জানিয়েছে পরিবার। গত ২৪ এপ্রিল ২৩ তারিখে মধু কাটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মন্টু গাজী (৫২)।

তিনি গাবুরা ইউনিয়নের খলিশা বুনিয়া গ্রামের মো: সাবুত আলী গাজীর পুত্র। কিন্তু প্রায় ২০ দিন অতিবাহিত হলেও তিনি বাড়িতে না ফিরে আসায় গত ১০ মে ২৩ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ মন্টু গাজীর ভাই আবুল হাসান। যার নং ৫৬৭।

নিখোঁজ মন্টু গাজীর স্ত্রী ছবিরন বিবির বরাত দিয়ে ভাই আবুল হাসান বলেন, গত ২৪ মে গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের রুহুল আমিন মালী(মাঝি) এর সাথে সুন্দরবনে মধু কাটতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মন্টু গাজী। কিন্তু মধু কেটে রুহুল মাঝিসহ অন্যরা বাড়ি ফিরে আসলেও মন্টু গাজী বাড়ি ফিরে আসেনি। এবিষয়ে রুহুল আমিন মাঝির কাছে জানতে চাইলে তার সাথে মন্টু গাজী সুন্দরবনের যায়নি বলে জানান।

আবুল হাসান অভিযোগ করে বলেন, ভাই মন্টু গাজী মধু কাটতে যাওয়ার জন্য রুহুল আমিনদের সাথে সুন্দরবনে যেতেন। এবার রুহুল আমিনের সাথে গিয়ে আর ফিরে আসেনি। সম্ভবত রুহুল সুন্দরবনের বাংলাদেশের অংশে না গিয়ে ভারতের অংশে গিয়েছিল। সেখানেই ভাইকে রেখে এসেছে রুহুল আমিন মাঝি। এখন রুহুল আমিন বিষয়টি অস্বীকার করছেন।

তবে এবিষয়ে বৃহস্পতিবার বিকাল ৫টায় রুহুল আমিন মাঝির এর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তার স্ত্রী রিসিভ নাম্বারটি রুহুল আমিন মাঝির নই বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধিঃ    প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৯ম ও ১০ম শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মে) সকালে সদর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে সদর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট (ট্যাব) বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ট্যাবগুলো উপহার দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরা দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে অনেকটায় ভূমিকা রাখবে। কারণ আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ।
তিনি আরো বলেন, ট্যাবগুলো স্বাধীনতা দিবসে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে সাতক্ষীরা সদরে ৪১ টি মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ২৪৬ শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়েসহ মার মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার সদ্য ভুমিষ্টজাত মেয়ে ।

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, নিজ বাড়িতে মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করেন তানজিলা খাতুন। তবে মেয়ে ব্যাপক অসুস্থ্য হয়ে পড়ায় এ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও মেয়েকে। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে তারা মারা যান।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান,বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়ে। এছাড়া এ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest