ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও উত্তর ক্যারোলিনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যারিবীয় অঞ্চল বিধ্বস্ত করে হারিকেন ম্যাথিউ আঘাত হেনেছে দেশটিতে। ফ্লোরিডায় ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ হারিয়ে প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
ফ্লোরিডার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সেন্ট লুসি কাউন্টির এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে সেখানে দুইজন মারা যায়। প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের কারণে আর্তদের কাছে সময়মতো পৌঁছানো যায়নি। ভলুসিয়া কাউন্টিতে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি ঝড়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে এক বিবৃতিতে জানা গেছে।
ফ্লোরিডায় আঘাত করার সময় ম্যাথিউ অনেকটাই শক্তি হারিয়েছে বলে জানা গেছে। হাইতিতে আঘাতের সময় যেখানে সেটি ছিল ক্যাটাগরি চার মাত্রার ঝড়, সেখানে ফ্লোরিডায় তা পরিণত হয়েছে ক্যাটাগরি দুই মাত্রার ঝড়ে। অঙ্গরাজ্যটির জলোচ্ছ্বাসদুর্গত এলাকা জ্যাকসনভিলের দক্ষিণে অবস্থিত সেন্ট অগাস্টিনে মাপা বাতাসের গড় গতিবেগ পাওয়া গেছে ঘণ্টায় প্রায় ১৩৭ কিলোমিটার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ হারিয়ে ফ্লোরিডা, জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনায় প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
এর আগে ফ্লোরিডার অন্তত ১৫ লাখ মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। অঙ্গরাজ্যটির গভর্নর আর্তদের সহায়তায় উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন বাহিনী মোতায়েন রেখেছে।
সূত্র: সিএনএন।

ডেইলি সাতক্ষীরা ডেস্ক: সারাদিন আমরা বিভিন্ন ধরণের খাবার গ্রহণ করে থাকি। খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকেই না জেনে ভুল সময়ে ভুল খাবার খেয়ে থাকি। কিছু খাবার আছে যেগুলো সকালে খেোলে বেশি উপকার পাওয়া যায় আবার অনেক খাবার রাতে খাওয়া ভাল। জেনে নিন কিছু খাবার খাওয়ার সঠিক সময়-
ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার আগের চেয়ে ভাল। সে চোখ খুলেছে, হাত-পাও নেড়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার। আজ শনিবার দুপুর একটার সময়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডেস্ক রিপোর্ট: প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের জার্সিতে হতাশাজনক শুরুর পর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ফিরে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ৪ গোলের সুবাদে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে অন্য গোল দুটি করেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে শান্তির প্রতীক ও মঙ্গলের প্রতীক দেবী দুর্গার আগমনে বিভিন্ন পূজা মন্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনিতে মন্ডপগুলো নতুন সাজে সেজেছে। শনিবার সকালে পৌরসভায় ডেকে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎস উৎসব উপলক্ষে অসহায় দরিদ্র হিন্দু পরিবারের পাশে দাড়ালেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর। তার ব্যক্তিগত উদ্যোগে ৯ নং ওয়ার্ডের ৬০টি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, সুজি, চিনি, তেল ও ডাউল। অন্যান্য পরিবারের মত এই অসহায় দরিদ্র মানুষগুলো দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ব্যক্তিগত নিজ অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। এ সময় কাউন্সিলর সাগর বলেন, আমি পৌরবাসীর ভালবাসায় সিক্ত। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি সকল মানুষের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌরবাসীর সেবা করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুবল কুমার বিশ্বাস ও আরিফুর রহমান প্রমুখ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের উৎসব থামিয়ে মিরপুরের প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজের এ টুর্নামেন্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা। ইমরুলের ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি। সাকিবের ঝড়ো ইনিংস। তারপরও শেষ রক্ষা হলো না টাইগারদের। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার দিনে সাকিব-ইমরুলের ৯০ বলে ১১৮ রানের দুর্দান্ত পার্টনারশিপটিও যথেষ্ট হয়নি টাইগারদের জয়ে। সর্বোচ্চ ১১২ রান করেন ইমরুল।