আন্তর্জাতিক ডেস্ক: ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিনকে হত্যায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডিত মোহাম্মেদ হোসেন সাঈদীর বিরুদ্ধে ইমামকে হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে। রোগ নিরাময় ও নানা সমস্যা সমাধানে তাবিজ দেওয়ায় ৭১ বছর বয়সী এই ইমামকে হত্যা করা হয় বলে আদালতের রায়ে উঠে এসেছে। হত্যাকাণ্ডের পিছনে আইএসের আদর্শ কাজ করেছে বলে এতে বলা হয়।
গত ফেব্রুয়ারির এক সন্ধ্যায় ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। তার মাথা ও মুখে একাধিক জখমের চিহ্ন পাওয়া যায়।
আদালতে বলা হয়, নামাজ আদায়ের পর মসজিদ থেকে এক বন্ধুর বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে হেঁটে বাসায় ফেরার পথে ওই ইমামের ওপর হামলা হয়।
প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে রচডেলে যাওয়া ইমাম জালাল উদ্দিন অসুস্থতা ও অশুভকে তাড়াতে ইসলামী পন্থায় তাবিজ দিয়ে ওই এলাকায় বেশ পরিচিত হয়ে ওঠেন।
কিন্তু এই তাবিজ সংক্রান্ত বিষয়ের প্রতি বিদ্বেষ পোষণ করেই তার ওপর হামলা হয় বলে জানানো হয় প্রসিকিউশনের ভাষ্যে। বলা হয় ২১ বছর বয়স্ক মোহাম্মদ হোসেন সাঈদী ও ২৪ বছরের আব্দুল কাদির তার ওপর হামলা চালায়। হত্যাকাণ্ডের কয়েক দিন পর যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্কে যান কাদির। পরে সেখান থেকে তিনি সিরিয়া যান বলে সন্দেহ তদন্তকারীদের।
দণ্ডিত মোহাম্মদ সাঈদীর বিরুদ্ধে ইমামকে হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে এবং তাকে ন্যূনতম ২৪ বছর সাজা ভোগ করতে হবে জানানো হয়। নিহত জালাল উদ্দিনের পারিবারিক বন্ধু হারাস রফিক বলেন, ”এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে যুক্তরাজ্য এবং পুরো পৃথিবী জুড়ে এ মুহূর্তে ইসলামের ভেতরেই যেন একটি যুদ্ধ শুরু হয়েছে। যারা আধ্যাত্মিক পন্থায় তাবিজের মাধ্যমে মানুষের রোগ সারায় তাদের একশ্রেণীর মানুষ অপছন্দ করতে শুরু করেছে। এদেরকে তারা প্রকৃত মুসলিম বলে মনে করছে না।”
প্রসিকিউটর আদালতে বলেন, “জালাল উদ্দিন রোগ সারাতে যে ইসলামি পন্থা চর্চা করতেন আইএস সেটাকে ‘ব্ল্যাক ম্যাজিক’ হিসেবে দেখে এবং তারা মনে করে, যারা এর চর্চা করে তাদের কঠিন শাস্তি, এমনকি মৃত্যু প্রাপ্য।”
ঘটনার পর গোয়েন্দারা সাঈদীকে তার রচডেলের বাসা থেকে গ্রেপ্তারের পর তার মোবাইলে জালাল উদ্দিনের মৃত্যুর দৃশ্য পান। এ সময় তার বাসা থেকে আইএসের প্রচারের অনেক কিছু উদ্ধার করা হয়। আদালতে উপস্থাপিত একটি ছবিতে জালালিয়া মসজিদের বাইরে আইএসের পতাকার মতো একটি পতাকা ধরে সাঈদীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্বাস্থ্য ও জীবন: আদা ছাড়া বাঙালির রান্নাঘর ভাবাই যায় না। সুস্বাদু রান্নার জন্য রান্না ঘরে আদা চাই-ই চাই। কিন্তু আদা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না, এক টুকরো আদা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়িয়ে জীবনও বদলে দিতে পারে। কি বিশ্বাস হচ্ছে না তো! তাহলে দেরি কেন আসুন প্রতিবেদন পড়ে জেনে নেই নিয়মিত আদা খেলে কি হয়?
ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বাসিন্দা সিমোন ও’ কানে। পেশায় টেলিকম ইঞ্জিনিয়ার। স্ত্রীর নাম লিয়েন্ড্রা। আর নিজের স্ত্রীকে নিয়েই অদ্ভুত এক ঘটনার জন্ম দিলেন সিমোন।
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ইলিয়ট ট্রুডোকে মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’-য় ভূষিত করা হয়। দীর্ঘদিন পর বাবার সম্মাননা পুরস্কারটি জাস্টিন ট্রুডোর হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেস্ক রিপোর্ট: স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বেশির ভাগ রাজপথ। তারপর সেই পানিবন্দি রাজপথের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করি আমরা। সেই সঙ্গে অনুন্নত দেশের সেবার মান আর অব্যবস্থাপনার জন্য হা-হুতাশ করি।
ডেস্ক রিপোর্ট: ইসলামিক স্টেটের (আইএস) নৃশংসতা থেকে বেঁচে যাওয়া নাদিয়া মুরাদ জাতিসংঘের মানবপাচার বিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বজুড়ে মানবপাচারের ভয়াবহতা নিয়ে মানুষকে সতর্ক করবেন তিনি।
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানিতে নামিয়ে দিয়ে আসা হেলিকপ্টারটি ফেরার পথে উখিয়ার রেজু খাল এলাকায় সাগর তীরে বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় নিহতের নাম শাহ আলম (৩৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের শামসুর রহমানের পুত্র।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হন।