
ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জ: কালিগঞ্জ থানার একটি মডেল ইউনিয়ন মৌতলা। এখানে হাটবাজার ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের সাথে সাথে বেড়ে চলেছে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী,মৌতলার স্থানীয় কিছু বেকার যুবক বিভিন্ন অপকর্ম সহ সংঘবদ্ধভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল এবং গাঁজা সহ বিভিন্ন রকমের মাদকদ্রব্যের ব্যবসা। নির্বিঘেœ চলছে পাইকারি ও খুচরা ব্যবসা। মৌতলা ইউনিয়নের বিভিন্ন নির্জন জায়গায় যেয়ে লোক চক্ষুর অন্তরালে মাদক ব্যবসায়ীচক্র বিক্রয় করে মাদক। ভিন্ন ভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেয় মাদক ব্যবসায়ীরা সেবনকারীদের কাছে, প্রশাসনের অগোচরে কৌশল অবলম্বন করে চলছে মাদক ব্যবসা,এই মাদক ব্যবসায়ীদের কারনে মৌতলার অধিকংশ যুবক এবং কলেজের কিছু সংখ্যাক ছাত্ররা ব্যাপক হারে আসক্ত হচ্ছে মাদকের দিকে। যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে পারে না এলাকার শান্তিপ্রিয় মানুষ। ফলে জমজমাট ভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এমতাবস্তায় প্রশাসনের তীক্ষ্ম নজরদারী কামনা করছে এলাকাবাসী।





নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন অভিযোগ করে বলেন, তারা স্থানীয় জামায়াত বিএনপি ও নামধারী নব্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকির মধ্যে রয়েছেন। স্বার্থান্বেষী রাজনৈতিক পরিচয়ধারী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন বলেও উল্লেখ করেন।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর ভূমি অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে এবার ছুটির দিনে শনিবার সকালে বহু প্রাচীনতম ৪টি সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এদিকে, কোন অফিসিয়াল অনুমতি বা টে-ার ছাড়াই বন্ধের দিনে সাতক্ষীরা সদর ভূমি অফিসের ৩টি আম ও একটি কাঁঠাল গাছ কেটে নেয়ার ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে। এ খবর শুনে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে অফিস সহকারী আব্দুল হাকিম তাদের সাথে খারাপ আচরণ করেন। সকালে অফিস সহকারী আব্দুল হাকিম নিজেই বসে থেকে ৪/৫ জন শ্রমিক নিয়ে এই গাছ কাটা শুরু করেন।
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করণ, ডাক্তার-নার্স সংকট নিরসন, পরিচ্ছনতা বজায় রাখা, নিবিড় পরিচর্যা, আই সি ইউ কেন্দ্র স্থাপন ও রোগীদের সেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাইকগাছায় সিভিল সার্জনের বিভিন্ন ক্লিনিক পরিদর্শনের আগেই পাইকগাছা সরকারী হাসপাতালের সামনে মানববন্ধনে একমত পোষন করেছেন (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন। পাইকগাছা পৌরসভা ক্লাবের উদ্যোগে শনিবার সকালে হাসপাতাল রোডে জাহিদুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কাউন্সিলর রবি শংকর মন্ডল, আব্দুল ওহাব বাবলু, কবির হোসেন, মফিজ উদ্দীন, ফয়সাল রাসেদ সনি, কামরুল ইসলাম, মারুফ হোসেন, রাকিব, রাহাদ, রমযান, বাদশা, বাবু, বাবুল, রাসেল, ফয়সাল ও সেলিম রেজা। মানববন্ধনের শুরুতেই এলাকাবাসীর এ দাবীর সাথে একমত পোষন করে আন্দোলনকারীদের সাথে কথা বলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মঈন উদ্দীন মোল্লা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান, এসএমটি মফিজ উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ।