
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন, সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া মিলবাজার এলাকার আব্দুল হামিদের ছেলে প্রাইভেটকার চালক সাইদুর রহমান (৪০) এবং আহত দুই জন হলেন, একই এলাকার আলমগীর ও ইমরান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সকালে পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকার (যার নং ঢাকা মেট্রো-১২-৬৬৮৪) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক সাইদুর মারা যান। এসময় আহত হন আলমগীর ও ইমরান। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি এ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছেন – যাকে মনে করা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাপ।

