সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

photo-1474559853ডেস্ক রিপোর্ট: কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দুই দেশের সংবাদমাধ্যমই ছড়াচ্ছে যুদ্ধের ‘দামামা’।
পাকিস্তানে আঘাত হানার প্রস্তুতি বিষয়ে এর মধ্যেই ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনও জানালো পাকিস্তানের যুদ্ধবিমানের রাস্তায় নেমে বিশেষ মহড়ার খবর। দেশ দুটির মধ্যে উত্তেজনার এই সময়ে বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলের রাস্তায় নেমে মহড়া দেয় দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান। বিমানবাহিনীর এই বিশেষ মহড়ার পরিপ্রেক্ষিতে গুঞ্জন উঠেছে, তবে কি পরমাণু বোমার মালিক প্রতিবেশী দেশ দুটির যুদ্ধ আসন্ন?
যদিও যুদ্ধবিমানের রাস্তায় নেমে আসা প্রসঙ্গে বিমানবাহিনী কর্তৃপক্ষ জানান, এটা ছিল বিমানবাহিনীর  প্রশিক্ষণ মহড়া ‘হাইমার্কের’ একটি অংশ। যুদ্ধকালীন অবস্থায় বিমানবাহিনীর জরুরি অবতরণ বিষয়ক এ মহড়া দেওয়া হয়।
ডন জানায়, সাধারণত যুদ্ধকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনী এই ধরনের মহড়ার আয়োজন করে এবং এ ধরনের মহড়ার জন্য এক মাসেরও বেশি প্রস্তুতিকালীন সময় নেওয়া হয়। খবর এসেছে দুই দেশের উত্তেজনার মধ্যে দেশটির সামরিক বাহিনীতে অঘোষিত এক ‘বিশেষ সতর্কাবস্থা’ চলছে। যদিও ডনের জিজ্ঞাসায় সেনাবাহিনী বা বিমানবাহিনীর কেউই এ খবর স্বীকার করেননি। তবে দুই দেশের যুদ্ধ আশংকায় এরই মধ্যে দরপতন ঘটেছে পাকিস্তানের শেয়ারবাজারে। যুদ্ধাবস্থার খবরটি অস্বীকার করে পাকিস্তানের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ডনকে বলেন, আমার জানামতে পাকিস্তান সেনাবাহিনীতে কোনো ধরনের সতর্কতা ঘোষিত হয়নি। তবে ভারতের পক্ষ থেকে ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে অঘোষিত এক ধরনের ‘চরম সতর্কতা’ পরিস্থিতি বিরাজ করছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে শিগগিরই এই ধরনের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ৪ দলীয় ফ্রিজ-কালার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুশলিয়া কসমস ক্লাবের আয়োজনে খেলায় কালিগঞ্জ উপজেলার বাঁশতলা নিউ টেলিকম ফুটবল একাদশ ২-০ গেলে খুলনার খালিষপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করে কবির হোসেন এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মোমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন কুশলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, ইউপি সদস্য কাজী মোস্তফা ও সিরাজুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক ৫ জুয়াড়িকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার রতেœশ্বরপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সাজা প্রাপ্তরা হলো ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মকবুল মোল্লার ছেলে আব্দুল হামিদ (৫০), মৌখালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রজব আলী (৪২), মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের মৃত শামছুর গাজীর ছেলে মিলন হোসেন (২৬), রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৫৮) ও ভাড়াশিমলা ইউনিয়নের ঘোনা গ্রামের গৌরপদ সরকারের ছেলে দিলীপ সরকার (৪৫)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু: কালিগঞ্জ উপজেলার পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’ছাত্রী এক সাথে আকষ্মিক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে নানামুখি সংশয় সৃষ্টির পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম ঢালী জানান, ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী পারুলগাছা গ্রামের মনিরুল ইসলামের বাক প্রতিবন্ধি মেয়ে মমতাজ পারভীন (১০) ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পারুলগাছা পূর্বপাড়ার আব্দুর ছাত্তার গাজী ওরফে বাটুলের মেয়ে রীনা পারভীন (১২) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুলের ছুটির পর ঐ দু ছাত্রী বাড়িতে না যাওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এক পর্যায়ে অভিভাবকবৃন্দ বিষয়টি পুলিশিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এক পর্যয়ে দুই শিশুকন্যা নিখোঁজের সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী পারুলগাছা গ্রামের অলোক মন্ডলের ছেলে একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সুজন (১৩) ও একই গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে ই¯্রাফিল (১৪) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় খবর দেন। থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী আটক দু’জনকে বুধবার সন্ধ্যায় থানায় নিয়ে আসেন। তবে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই ছাত্রীর সন্ধান পায়নি পুলিশ ও পরিবারের সদস্যরা। দুই শিশু কন্যা নিখোঁজ হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছেন।  এব্যাপারে জানতে চাইলে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, পঞ্চম শ্রেণির ছাত্রী রীনা পারভীন সকালে স্কুলে এসে ক্লাস করে। দুপুর ১২ টায় টিফিনের পর থেকে তাকে আর ক্লাসে পাওয়া যায়নি। চতুর্থ শ্রেণির ছাত্রী মমতাজ পারভীন স্কুলে এসে ছিল শ্রেণিকক্ষে বই রেখে ক্লাস শুরুর পূর্বে কাউকে না জানিয়ে চলে যায়। পরে বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হয়েছিল। কাউকে কিছু না বলে ওই দুই ছাত্রী একসাথে স্কুল ত্যাগ করেছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটিতে পুতুল বাছাড় (৫৫) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে। নিহত পুতুল বাছাড় কাদাকাটি ইউনিয়নের খেজুয়ারডাঙ্গা গ্রামে মৃতঃ বিমল বাছাড়ের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশে মৎস্য ঘেরে মাছ ধরার জন্য গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাশিমাড়ী প্রতিনিধি: বুধবার বিকালে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর নতুন বাজার চত্বরে প্রয়াত মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ হিতৈষী গাজী আবুল বাসারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠান হয় । শুভাকাঙ্খী ব্যক্তিবর্গের আয়োজনে উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা আব্দুল হান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ,লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ , গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্বা গাজী আব্দুল হাকিম , গোবিন্দপুর নতুন বাজার কমিটির সভাপতি গাজী অহেদুল ইসলাম সহ এলাকার সহস্রাধিক ব্যক্তি বর্গ। এসময় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

download-1-medium
ফিংড়ী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের সঙ্গীয়ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রায় ১শত গ্রাম গাজা সহ ৩জনকে আটক করেছে। গত সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা পারভীনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ২জনকে ৬মাসের কারাদন্ড এবং ১জনকে ১০দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠায়। আটককৃতরা হলেন, ফিংড়ীর জোড়দিয়া গ্রামের আছির সানার পুত্র ইশার আলী (৫৫), একই গ্রামের মৃত খালেক সরদারের পুত্র মুক্তার আলী (৫০) কে ৬ মাসের এবং রায়হানের পুত্র ইলিয়াস হোসেন (২৬) কে ১০দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বল্লী প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাঁঠালতলা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উক্ত নির্বাচনে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বল্লী ইউপি সদস্য সামছুর রহমান। অন্যদিকে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন রুবিয়া খাতুন,মোঃ কামরুজ্জামান,রোজিনা খাতুন, মোঃ হাসানুজ্জামান, বেনজির হোসেন,চামেলি খাতুন,ফাতেমা খাতুন,সাবিনা ইয়াসমিন ও লুৎফর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest