ডেস্ক রিপোর্ট: : সকালে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় বিসিবি একাদশ। শুরু থেকেই অধিনায়কের ফিল্ডিং নেয়া ঠিক হয়েছে প্রমাণ করেছে বোলাররা। বোলারদের চমৎকার বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে আফগানরা। তাদের রানের গতিও বোলারদের নিয়ন্ত্রণে ছিলো। মিডল অর্ডারে নামা হাসমাতুল্লাহ শাহেদির ৬৯ এ ভর করে ৪৯.২ ওভার শেষে সব উইকেটে হারিয়ে আফগানদের সংগ্রহ ২৩৩ রান।
প্রথম ৩০ রানে কোন উইকেট নিতে পারেনি বিসিবি একাদশের বোলাররা। কিন্তু তারপরেই বাংলাদেশের ডান হাতি তিন পেসার তিন উইকেট তুলে নেন ১৭ রানের মধ্যে। অষ্টম ওভারে আবু হায়দার তুলে নেন নওরোজ মঙ্গলকে (১০)। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন লিটন দাস। আফগানরা পরের ওভারেই হারায় মোহাম্মদ শাহজাদকে (১৭)। তাকে বোল্ড করে দেন আলাউদ্দিন বাবু। কিছুক্ষণের বিরতির পর বদলী বোলার শুভাশিস রায় শিকার করেন রহমত শাহকে (৮)। অধিনায়ক আসগার স্তানিকজাই ও হাশমাতুল্লা শহিদি এরপর হাল ধরেন।
এরপরের ব্যাটসম্যানরা কেউ সুবিধা করতে পারেনি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ এর ঘর পার করেছেন হাসমাতুল্লাহ শাহেদি(৬৯) । ৩০ এর ঘর পার করেছেন তিনজন- আসগার স্তানিকজাই(৩১), রাশিদ খান(৩০), মিরওয়াইজ আশরাফ(৩২)।
বাংলাদেশের হয়ে আবদুল্লাহ বাবু ও মিরাজ ৩টি করে উইকেট নিয়েছে। ২টি করে উইকেই নিয়েছে আবু হায়দার ও শুভাশিষ রয়।

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জ শহরের কাছে বাগবাড়ী এলাকায় গ্রাম্য সালিশে ২৫টি করে বেত্রাঘাতে আহত হয়েছে ২৩ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বেত্রাঘাতে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি। তাদের মধ্যে ২১ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আসাদুজ্জামান: তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে অ্যাম্বুলেন্সটি। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্যামনগর উপজেলার পুড়াকাঠরা রনজিত মিস্ত্রি (৫৫) ও পলাশ মন্ডল (৩৮)।
আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর উপজেলা বড়খামার এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ডাকাত রবিউলকে তার শ্বশুর সদর উপজেলা ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে আটক করা হয়। আটক রবিউল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ডেস্ক রিপোর্ট: আইন অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ ভোটে হলেও প্রত্যক্ষ নির্বাচনের আদলে নির্বাচন পরিচালনা ও আচরণবিধি তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্বাচনি প্রচারণায় অন্যান্য নির্বাচনের মতো মাইকের ব্যবহার, পথসভা, জনসংযোগের ব্যবস্থা থাকছে। একইসঙ্গে আইনে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো জেলা পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠানের বিধান না থাকায় নির্দলীয়ভাবে এ নির্বাচন হবে। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার পর যত দিন গড়াচ্ছে ততই উত্তেজনার পারদ চড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, এমন কি সমস্যা সৃষ্টি হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।