
জি.এম আবুল হোসাইন: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে ১৮টি পূজা মন্ডপে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দ্রুততার সাথে চলছে প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা ভাস্করদের নিপুন হাতের ছোঁয়ায় প্রতিটি বিগ্রহ দেবতার রুপ পাচ্ছে। মন্ডপগুলো যেন ভাস্করদের আবাসস্থলে পরিণত হয়েছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম আর সাজ সাজ রবে এগিয়ে আসছে শারদীয়া দূর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। সমস্ত বিপদ-আপদ নাশ করেন দুর্গতীনাশিনী দেবী দুর্গা। শরতের শুরুতেই ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ধরণীতে আসেন দেবী দুর্গা। সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ডপেই প্রতিমা শিল্পীরা দুর্গা ঠাকুর তৈরি ও মন্দির সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এলাকার উল্লেখযোগ্য মন্ডপ গুলোর মধ্যে রয়েছে ঝাউডাঙ্গা মানিকতলা সার্বজনীন পূজা মন্ডপ, ওয়ারিয়া পূজা মন্ডপ, পাথরঘাটা সার্বজনীন পূজা মন্ডপ, হাজিপুর সার্বজনীন পূজা মন্ডপ, রাজবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, হাচিমপুর পূজা মন্ডপ, ছয়ঘরিয়া দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, আখড়াখোলা সার্বজনীন পূজা মন্ডপ, ছাতিয়ানতলা সার্বজনীন পূজা মন্ডপ প্রভৃতি। ঝাউডাঙ্গা ইউপি সচিব মো. আব্দুল হাকিম বলেন, এবছর ঝাউডাঙ্গা ইউনিয়নে ১৮টি মন্ডপে যথাযোগ্য মর্যাদায় উৎযাপিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। ছয়ঘরিয়া দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি শ্রী অরুন দাস বলেন, আগামী ৬ অক্টোবর দুপুর ২ টা ২১ মিনিটে পঞ্চমী তিথিতে দুর্গা বোধন ও শুভ পঞ্চমী পূজা’র মধ্যদিয়ে দূর্গতীনাশিনী দেবী দুর্গা পূজার সুচনা ঘটবে। ঝাউডাঙ্গা পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ডা. বিধানজিৎ রায় বলেন, পূজা উৎসব সকলের জন্য। প্রশাসনসহ সর্বস্তরের নের্তৃবৃন্দের সহযোগিতায় বিগত বছরের ন্যায় এবারের পূজাও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। বিগত দিনে আমাদের এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন টিম সার্বক্ষনিক তদারকি করবে। স্ব-স্ব পূজা মন্ডপে মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে কড়া নজরদারি করবে। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। ধর্মীয় বেড়াজাল পেরিয়ে এটি সামাজিক উৎসবে রুপ নেয়। দূর্গোৎসবকে সফল ভাবে সুসম্পন্ন করার জন্য প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা একান্তভাবে কামনা করছি। এএসআই আব্দুল মালেক বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পূজার সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে প্রতি মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল এলাকা হল ঝাউডাঙ্গা ইউনিয়ন। এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আমি আশা রাখি। প্রতি মন্ডপে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চৌকিদার ও আনছার সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবে। তিনি শারদীয় দুর্গোৎসব সফল করতে ইউনিয়নবাসীর সহযোগীতা কামনা করেন।


নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের সার্বিক উন্নতির জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের থেরাপি ইউনিট থেকে সর্বমোট ১১ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। গতকাল সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে এ উপকরণ বিতরণ করা হয়। যা প্রতিবন্ধী ব্যক্তির থেরাপি সেবার পাশাপাশি দ্রুত শারিরীক অবস্থার উন্নতির ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করবে। ডিআরআরএ পরিচালিত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিবিএম-এর কারিগরি সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এইড-এর অর্থায়নে সাতক্ষীরা, মানিকগঞ্জ ও চট্টগ্রামের সর্বমোট ৯ টি উপজেলায় পিআইএইচআরএস প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর হাসপাতালের ২১৭ নং রুম থেকে ফিজিও ও অকুপেশনাল থেরাপি প্রদান করা হয়। সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- কোহিনুর ইসলাম অংশগ্রহণ করেণ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ আবুল হোসেন, এ সময় ডিআরআরএ সাতক্ষীরা জেলার আঞ্চলিক প্রধান – জি.এম আনজির হোসেন, এবং প্রকল্পের কর্মী বৃন্দও উপস্থিত ছিল। সহায়ক উপকরণ বিতরণ শেষে প্রকল্পের অকুপেশনাল থেরাপিষ্ট মাসুদা আক্তার উপকরণ ব্যবহারকারি ও অভিভাবকদের সহায়ক উপকরণ ব্যবহারের উপর ওরিয়েন্টেশন প্রদান করেন যাতে প্রতিবন্ধী ব্যক্তি ও তার অভিভাবক বাড়ীতে তার নিজস্ব পরিবেশে সহায়ক উপকরণটি ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণ করতে পারে।
ডেস্ক রিপোর্ট: প্রায় তিন মাস পর গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের লাশ আজ বৃহস্পতিবার দাফন করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) লাশগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করে।
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় আবারও একটি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ডেস্ক রিপোর্ট: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।