নিজস্ব প্রতিবেদক:সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ^র এলাকা থেকে অপহৃত ৮ জেলেকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, গত ২দিনে এখনও পর্যন্ত তাদের কোন খোঁজ মেলেনি বলে জানান ফিরে আসা জেলেরা। র্যাব ও পুলিশ জানায়, অপহৃতদের উদ্ধারে সুন্দরবনে অভিযান চলছে।এ ব্যাপারে, র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর আদনান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে ইতিমধ্যে সুন্দরবনে র্যাবের অভিযান চলছে। অভিযান শেষে আপনাদেরকে জানানো হবে। এদিকে, শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মহাসীন আলী জানান, অপহরণের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জানতে পেরে অপহৃতদের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। সুন্দরবনের ভিতর নৌ-পুলিশের একটি দল কাজ করছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ শোয়েব খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এখনও পর্যন্ত তাদের উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত ঃ মুক্তিপনের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে মাছ ধরার সময ২৫ টি নৌকা থেকে ৮ জেলেকে অপহরন করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মোজাম গাজীর ছেলে ইকবাল হোসেন ও লিয়াকত মোল্যার ছেলে ইউছুফ মোল্যা জানান, অপহৃত জেলেদের কাছ থেকে জন প্রতি ৩০ হাজার টাকা মুক্তি পনের দাবিতে অপহরন করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। অপহৃত জেলেরা হলেন, চাদনী মুখা গ্রামের শাহাদাৎ, শামসুর রহমান, রাজুসহ মোট ৮ জন।


নিজস্ব প্রতিবেদক: পুলিশি গ্রেফতার বাণিজ্য ও হয়রানি বন্ধে পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিশেষ করে সাতক্ষীরা সদর থানা, কলারোয়া থানা ও সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের দ্বারা যাতে সাধারণ ও নিরীহ মানুষ পুলিশি হয়রানির শিকার না হন, সে জন্য তারা সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে ইরাকের তেলসম্পদ নিজেদের করে নিবেন। পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত এলাকার তেলও নিজেদের করে নিবেন তিনি।
ডেস্ক রিপোর্ট: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ডুবির পর দুজন নারীসহ অন্তত ২০ জনের লাশ উদ্ধারের খবর এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষুব্ধ বাস চালকেরা এক অভিনব কর্মসূচী শুরু করেছে।
বিনোদন ডেস্ক: সিনেমায় অভিনয় করতে এসে যে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন, তা আগেই জানিয়েছেন ‘হেট স্টোরি ২’ খ্যাত অভিনেত্রী সুরভিন চাওলা। তবে সেটি কিন্তু বলিউডে নয়, দক্ষিণের সিনেমায় নির্মাতাদের নোংরা মনোভাবের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সে বিষয়ে বিস্তারিত আগে কিছু না জানালেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুরভিন।
কবিরুল ইসলাম, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে কোমরপুর যুব সংঘ কর্তৃক বঙ্গবন্ধু স্মৃতি ০৮(আট) দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামীলাগ, মোঃ শওকাত হোসেন সভাপতি, সাতক্ষীরা সদর আওয়ামীলীগ, মোঃ শাহাজাহান সাধারণ সম্পাদক, সদর থানা আওয়ামীলীগ, মোঃ আব্দুর রশিদ যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর থানা আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে ব্যাংদহা ফুটবল একাদশ এবং অপরদিকে কলারোয়া ফুটবল একাদশ। খেলায় উভয় দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদশন করে। খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ব্যাংদহা ফুটবল একাদশেনএকাদশের জহুরুলের দূর পাল্লার জোরালো শটেনগোল হলে তাঁর দল ১-০ গোলে এগিয়ে যায়। এরপর আর কোন গোল না হওয়ায় ব্যাংদহা ফুটবল একাদল ১-০গোলে জিতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সমগ্র খেলাটির রেফারীর দ্বায়িত্বে ছিলেন মোঃ গফফার হোসেন এবং তাঁর সহযোগী হিসেবে ছিলেন মোঃ এ,কে আজাদ কানন ও পিপুল খান। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যাংদহা ফুটবল একাদশের জহুরুল ইসলাম এবং সেরা পরিচ্ছন্ন খেলোয়াড় নির্বাচিত হন কলারোয়া ফুটবল একাদশের গোলকিপার আলী। আগামী ২৫-০৯-২০১৬ তারিখে উক্ত মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে যার একদিকে থাকবে “ভাদড়া মিতালী সংঘ” এবং অপরদিকে থাকবে “তালা সেন্ট মেরী স্পোর্টিং ক্লাব”।