মাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে ভোমরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী’র সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আর সমাজের বোঝা নয়। তারা আজ প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ও খেলাধুলাসহ সকল ক্ষেত্রে দেশের জন্য অবদান রাখছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কে সুবর্ণ নাগরিক হিসেবে তাদের পরিচয় পত্র প্রদান করে সমাজের একটি অংশ হিসেবে তুলে ধরেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছে তাই এ সব অসহায় মানুষ গুলো এ ভাতা পেয়ে উপকৃত হচ্ছে। এটি জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদান’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, ইউপি সদস্য মোনাজাত আলী, আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী আল ফেরদৌস আলফা, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক মো আজিবুর রহমান আলিম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৫৩ জন বয়স্ক, ২৪ জন বিধবা ভাতা ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৪৩ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৪০৯ জন প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক হিসেবে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন কুমার দে।

আব্দুর রহমান: সাতক্ষীরায় বিআরটিএ ফি কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮অগাস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বুথটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও সেবার মান বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার সেবা অন লাইনে প্রদানের ফলে বিআরটিএ অফিসে এসে এখন আর মানুষকে হয়রাণি হতে হয়না। জেলা প্রশাসনের কার্যালয়ে এনআরবি ব্যাংকের বিআরটিএ’র ফি কালেকশন বুথ চালু করা হয়েছে। সেবার মান বৃদ্ধিতে এটি একটি নতুন মাত্রা। এনবিআর ব্যাংকের মাধ্যমে যাতে মানুষ দ্রুত সেবা পায় সে ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতাক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক, এনবিআর ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপক জিসান হাসিব, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শন আমির হোসেন প্রমুখ।
মইনুল ইসলাম: আশাশুনি উপজেলার কুল্যা, কচুয়া ও কাদাকাটি কমিউনিটি ক্লিনিকগুলো রোগী আসে কর্মকর্তারা নেই, কর্মকর্তারা আসে ওষুধ নেই এমনই ভাবে চলছে এসব ক্লিনিক গুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সদিচ্ছার প্রতিফলন স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সেই কমিউনিটি ক্লিনিকের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এসময় এলাকার হাজার হাজার মানুষ। গত শনিবার ক্লিনিক গুলো ঘুরে ভিন্ন ভিন্ন এসব তথ্য জানাগেছে। অনুসন্ধানে জানাযায়, নিয়ম অনুযায়ী কমিউনিটি ক্লিনিকগুলো শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত কর্মকর্তারা জনগণের সেবায় নিয়জিত থাকবে। কিন্তু সরকারি নিয়ম না মেনে এসব ক্লিনিক গুলো কোন ছুটি ছাড়ই বন্ধ আসে। আর যে ক্লিনিক খোলা আছে সে ক্লিনিক থেকে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা। অভিযোগ রয়েছে এসব ক্লিনিকগুলো প্রায় সময় বন্ধ থাকে। আর যেটুকু সময় খোলা থাকে ওষুধ নেই কর্মকর্তারা এমনই বলে রোগীদের কাছে। সরোজমিনে গিয়ে দেখা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুল্যা কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি অমিত সরকারকে প্রশ্ন করা হয়Ñ এই ক্লিনিকে সেবার মান নিয়ে অনেকেই অভিযোগ করেছে। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “আমাদের কাছ থেকে রোগী সেবা পায়নি এমনটা ভুল ধারণা। আমাদের সাধ্যমত রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।”
আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৪২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জি.এম আজিজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে ১ম মডেল টেস্ট পরিক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় গাভা
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক হাফিজুর রহমান মাসুম।
খেলাধুলো: কিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। শনিবার সফরকারীদের ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ডেইলি সাতক্ষীরা রসুইঘর: রঙ, রূপ, পুষ্টিগুণে ভরপুর এক সবজি গাজর। তরকারি, কেক, মাফিন, পাই, হালুয়াতে যখনই গাজরের রসালো, মিষ্টি উপস্থিতি, তখনই আপনার হেঁশেল, ডাইনিং টেবিল এমনকি সারা বাড়ি ছাপিয়ে মৌ মৌ সুবাস দাপিয়ে বেড়ায়। আসুন, আদি-অকৃত্রিম গাজরের হালুয়ার রেসিপিটি আরেকবার ঝালিয়ে নেই। স্বাদ সেই আগের মতোই থাক, তবে হালুয়ার চেহারাটি আজ একটু পালটে দিন।