প্রযুক্তি ডেস্ক: দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে এসেছে নতুন একটি ট্যাব। ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১ মডেলের ট্যাবটির দাম রাখা হয়েছে ২৯ হাজার ৫০০ রুপি। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এই ট্যাবটিতে রয়েছে এস পেন, যা গ্যালাক্সি নোট ৭-এর সঙ্গেও দেওয়া হয়। একটি সিমকার্ড স্লট রয়েছে এতে। ট্যাবটিতে ফোর জি কানেক্টিভিটি রয়েছে।
নতুন এই ট্যাবে রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ (১৯২০x১২০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে। এটি চলবে ১ দশমিক ৬ গিগাহার্জের অক্টাকোর এক্সিনোস প্রসেসরে, সঙ্গে আছে ৩ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে আরো ২৫৬ জিবি স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ট্যাবটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ ও এফ/১.৯ অ্যাপারচার। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেলের যাতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার।
ট্যাবটিতে রয়েছে ৭৩০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৪ দশমিক ২, জিপিএস, গ্লোনাস ও মাইক্রোইউএসবি কানেক্টিভিটি।

বিনোদন ডেস্ক: বলিউডে প্রতিদিনই বদলাচ্ছে কিছু না কিছু। কিন্তু তিনটি ব্যাপার সব সময়ের জন্যই চিরন্তন সত্য সেখানে—তারকাদের ক্ষমতা, ভক্ত-সংস্কৃতি আর মাদকাসক্তি। টিনসেল টাউনের তারারা মাদকের নেশায় কেমন বুঁদ, তার চিত্রায়ণ কিছুদিন আগের আলোচিত ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দেখানো হয়েছে দারুণভাবে। কয়েক বছর আগেও বলিউডের মাদকাসক্তির ঘটনাগুলো ছিল ধরাছোঁয়ার কিংবা জানার বাইরে। কিন্তু ধীরে ধীরে গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়েছে খ্যাতিমান তারকাদের কালো অধ্যায়। তার পরও কিন্তু থেমে যায়নি বলিউড মাদক-সংস্কৃতি।
স্বাস্থ্য ও জীবন: রেড মিট হিসেবে গরুর মাংস অনেক স্বাদের এবং অনেকের কাছেই খুব প্রিয় একটি খাবার। বাংলাদেশের মানুষ মাংসের মধ্যে গরুর মাংস খেতেই বেশি পছন্দ করেন। তবে বেশ কিছু স্বাস্থ্যঝুঁকির কারণ চিহ্নিত হওয়ায় খাবারটি প্রিয় হলেও অনেকে এড়িয়েও চলেন। গরুর মাংস স্বাদে অতুলনীয় এবং পুষ্টি উপাদানসমৃদ্ধ। স্বাস্থ্যের কথা বিবেচনা করলে যে কোনো খাবারই সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হয়। আর সেই কারণে খাবারের পুষ্টিমূল্য তার সঠিক রান্নার কৌশল, সংরক্ষণ ও স্বাস্থ্যের জন্য এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের হয়ে তাঁরই মতো দেখতে আরেক নারী কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এই ‘নকল হিলারি’ সম্প্রতি জনসমক্ষে হাজির হয়ে হিলারির মতোই হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন, অভিযোগ রিপাবলিকান দলের লোকজনের।
ডেস্ক রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্প ‘একজন জাতীয় কলঙ্ক’ এবং ‘আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন’ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এভাবেই দেখেন এবারের নির্বাচনে রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থীকে।
ডেস্ক রিপোর্ট: প্রথমদিকে নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব সম্পর্কে খুব বেশি সচেতন ছিলেন না। কিন্তু দিন দিন নাগরিকদের কাছে এনআইডির গুরুত্ব বাড়ছে। এখন ব্যাংক হিসাব থেকে শুরু করে পাসপোর্ট, জমিজমা বিক্রি করাসহ নানা কাজে এর ব্যবহার হচ্ছে। আর এসব কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের এনআইডিতেই বিভিন্ন তথ্য ভুল রয়েছে, যা সংশোধন করার প্রয়োজন পড়ছে।
ডেস্ক রিপোর্ট: মুহূর্তেই যেন ঈদ আনন্দ, আপ্যায়ন-পরিবেশন সবই থমকে গেল। নানা রঙের ঝিকিমিকি আলোকসজ্জায় হঠাৎ চমকে দেওয়া আলো আঁধারের মধ্যে একটি বহুল পরিচিত মুখ। লম্বা ও পাতলা দেহ নিয়ে দণ্ডায়মান বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের আতঙ্ক কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা যাওয়ার পথে বুধবার বিকেলে লন্ডন পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ১৫ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।