সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

7664868453f64ad85e25511a01e414a2-57d527cb81a0eরসুইঘর: যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে মজাদার চুই রসুই গরুর মাংস রান্না করে ফেলতে পারেন। খুব অল্প সময়েই রান্না করা যাবে ঝাল ঝাল এই আইটেমটি। গরম পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে দারুণ মুখরোচক চুই রসুই গরুর মাংস।

জেনে নিন কীভাবে রান্না করবেন-

 

উপকরণ

গরুর মাংস- ১ কেজি

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

শুকনা মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ

পেঁয়াজ- ২ কাপ (কুচি)

আস্ত গরম মশলা- (এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনা মরিচ)- ১টি করে

আস্ত রসুনের কোয়া- ১৫টি

চুই ঝাল- ৬টি (লম্বা করে কাটা)

জিরা বাটা- ১ চা চামচ

ধনিয়া বাটা- ১ চা চামচ

সরিষার তেল- ১ কাপ

লবণ- পরিমাণ মতো

 

প্রস্তুত প্রণালি

তেলে গরম মশলার ফোঁড়ন দিয়ে একে একে সব মশলা ও মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে প্রেসার কুকারে ৩ থেকে ৪টা সিটি দিন। নামিয়ে আস্ত রসুন দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। তেল উঠে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঝাল চুই রসুই গরুর মাংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

b91e71a386298991169c78eaf12bb34e-57d7e9091356cডেস্ক রিপোর্ট: মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল আযহার দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মসজিদে আগুন দেওয়া হয়েছে। সোমবার ভোরের দিকে সেখানকার মসজিদ ইসলামিক সেন্টার অব ফোর্ট পিয়ারসে আগুন লাগলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে মুসলিমবিদ্বেষের যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
যে মসজিদে আগুন দেওয়া হয়েছে, সেটি অরল্যান্ডো নগরীর ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যে মসজিদে আগুন দেওয়া হয়েছে সেইখানে অরল্যান্ডোর হামলাকারী ওমর মতিন নামাজ পড়তেন বলে খবর রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। গত বছর ১২ জুন অরল্যান্ডোর পালস নাইট ক্লাবের ওই হামলায় ৪৯ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন অর্ধশতাধিক।
শেরিফ কার্যালয় থেকে জানানো হয়েছে নিরাপত্তা ক্যামেরায় কয়েকজন মোটর সাইকেল আরোহীকে রাত সাড়ে এগারোটা নাগাদ মসজিদের আশেপাশে দেখা গেছে। সন্দেহভাজন একজন শ্বেতাঙ্গ অথবা হিস্পানিক পুরুষ বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনা বিদ্বেষমূলক তৎপরতা কিনা কর্তৃপক্ষকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন নাগরিক গোষ্ঠী ইউনাইটেড ভয়েস অব আমেরিকার প্রেসিডেন্ট আহমেদ বেদিয়ার।
সেন্ট লুইস কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মকর্তা মেজর ডেভিড থম্পসন বলছেন, ‘আমরা নিশ্চিত নই, এটা কোন বিদ্বেষমূলক অপরাধ নাকি সাধারণ কোন দুষ্কৃতিকারীর কাজ।’ তবে এই কর্মকাণ্ডের সঙ্গে ১১ই সেপ্টেম্বরের ১৫তম বার্ষিকীর যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
ঈদ উল আযহার জামাতের জন্য মসজিদটিকে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের সহকারী ইমাম হামাদ রহমান বলেন, ‘যে সকালটা ছিল আমাদের সবচেয়ে বড় উৎসবের সকাল, তা-ই এ বছর ভয়াবহ একটা দিন হয়ে উঠলো।’ সূত্র: আল জাজিরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473770807বিনোদন ডেস্ক: কোরবানির ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে গরু-ছাগল কিনেছেন তারকারা। কেউ কেউ একাধিক পশু কোরবানি দিচ্ছেন। তবে ঈদুল আজহা মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকে কোরবানি দেওয়াকেও বোঝায়। নায়ক শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলী জানালেন অন্য রকম কোরবানির কথা।
শাকিব খান বলেন, ‘ছোটবেলা থেকে বাবার সঙ্গে কোরবানির গরু কিনতে যেতাম। এখন আর আগের মতো কোরবানির হাটে যাওয়া হয় না। বাবা একাই গরু কিনে আনেন। সবাইকে নিয়ে গরু কোরবানির মধ্যে একটা আনন্দ আছে। আবার গরিবদের মধ্যে কোরবানির মাংস বিতরণের মধ্যে আলাদা আনন্দ রয়েছে। প্রতি ঈদেই যেহেতু আমার ছবি মুক্তি পায়, তাই দুপুরের পর বিভিন্ন সিনেমা হলে গিয়ে দূর থেকে অবস্থা বোঝার চেষ্টা করি। যদিও এবারের ঈদটা শুটিংয়ের প্রয়োজনে দেশের বাইরে করতে হচ্ছে।’
কোরবানি নিয়ে শাকিব আরো বলেন, ‘ঈদ মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকেও কোরবানি দিতে হবে। আমি সারা বছরই কোনো না কোনো ছবি নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু সারা বছরই কাজ করি সুতরাং কিছু ভুলও হয়। আমি কোরবানির ঈদে পেছনের বছরের ভুলগুলোকে কোরবানি দেই। কোরবানির ঈদের পর আবার নতুন করে বছরটা শুরু করি। কারণ আমার ভুলের কারণে হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন। আমি চাই না, আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
এই ঈদে শাকিব খানের বিপরীতে দুই ছবি দিয়ে অভিষেক হতে যাচ্ছে নবাগত শবনম বুবলীর। কোরবানি নিয়ে তিনি বলেন, ‘বাবা-মা ছোটবেলা থেকে বলতেন, কেনা পশুর পাশে নিজের মনের পশুকে কোরবানি দিতে হয়। তারও আগে মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয়। আমি প্রতি কোরবানির ঈদে বিষয়টা ভাবি এবং মনে করার চেষ্টা করি আমার কারণে কোনো মানুষের ক্ষতি হয়েছে কি না। যদি কোনো ভুল মনে হতো তা হলে নিজে থেকেই মন খারাপ হতো। আমি এখনো মনে করি মনের পশু কোরবানি করা উচিত।’
বুবলী আরো বলেন, ‘আমার দুটি ছবি ঈদে মুক্তি পেয়েছে। আপনারা হলে গিয়ে ছবি দুটি দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
এবারের ঈদে শাকিব ও বুবলী অভিনীত দুটি ছবি ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ মুক্তি পেয়েছে ২৪১টি হলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473758078 কোরবানি নিয়ে ব্যস্ততা চলছে ঢালিউডের তারকাদের। এরই মধ্যে অনেকে দেশের বাড়িতে চলে গেছেন, পশু কোরবানি করে পরিচিত আত্মীয়দের নিয়ে আনন্দ করছেন। ব্যতিক্রম নায়িকা পরী মণি। গতকাল নিজে গরুর হাটে গিয়ে কোরবানির পশু কিনলেন। আজ ঈদের দিন সকাল ১০টায় গরু নিয়ে বিএফডিসিতে চলে এলেন। সেখানে যাঁরা ‘এক্সট্রা’ নামে পরিচিত, সেই সহকারী শিল্পীদের সঙ্গে নিয়ে কোরবানি তদারকি করেছেন, বিলিয়েছেন মাংস। পরী মণির এমন ঈদ উদযাপনে খুশি বিএফডিসির অবহেলিত সহকারী শিল্পীরা, যাঁরা চিরকাল ‘অতিরিক্ত’ নামেই পরিচিত।
১৯৭৮ সাল থেকে এফডিসিতে সহশিল্পী হিসেবে কাজ করেন মর্জিনা। মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন খুশিমুখে। এনটিভি অনলাইনকে বললেন, ‘প্রায় ত্রিশ বছর আগে, অভিনেতা রাজীব সাহেব বেঁচে থাকতে কোনো এক সমিতি আমাদের জন্য গরু কোরবানি দিয়েছিল। এরপর আর কেউ আমাদের জন্য কোরবানি দেয়নি। গতকাল শুনলাম নায়িকা পরী মণি আমাদের জন্য কোরবানি দেবেন এফডিসিতে। শুনে প্রথমে বিশ্বাস করিনি। পরে খবর নিয়ে জানলাম সত্যি আমাদের জন্য কোরবানি দিচ্ছেন। অনেক আনন্দ পাচ্ছি। আল্লাহ তাঁকে অনেক বড় করুক।’
এফডিসিতে কোরবানি না হলে কোথা থেকে মাংস পেতেন জানতে চাইলে মর্জিনা বলেন, ‘আমরা এফডিসিতে কাজ করি, টাকা না থাকলেও মান-ইজ্জত আছে। কারো বাসায় গিয়ে মাংস চাইতে পারি না। আশপাশের মানুষ যারা থাকে, তাদের অধিকাংশই কোরবানি দিতে পারে না। তার পরও দিন শেষে দেখা যায় এক-দুই কেজি মাংস আশপাশে থেকে চলে আসে। আর যদি না আসে তা হলে ঢাকার কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যার দিকে টুকাইন্না (সারা দিন বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করা মাংস) মাংস বিক্রি হয় কম দামে। সেখান থেকে রাতে কিনে আনি।’
গরু কোরবানি দেন এফডিসি মসজিদের ইমাম মাওলানা ইসহাক। তিনি বলেন, ‘মসজিদ খালি ফেলে তো আর বাড়ি যেতে পারি না। এ কারণে এখানেই ঈদ করছি। সকালেই আমাকে একজন গিয়ে বলল, কোরবানি দেওয়া লাগবে। প্রথমে বুঝতে পারিনি, পরে এসে দেখলাম একজন নায়িকা দুঃস্থ শিল্পীদের জন্য এই কোরবানি দিচ্ছেন। আমার অনেক ভালো লাগল বাবা। ১৯৬৭ সাল থেকে এখানে কাজ করছি। মনে পড়ে না শেষ কবে এফডিসিতে কোরবানি দিয়েছি। ৩০-৩৫ বছর আগে কে যেন কোরবানি দিয়েছিল মনে নেই।’
নায়িকা পরী মণি বলেন, ‘আমি প্রতিবছরই কোরবানির ঈদ নানুবাড়িতে করি। সেখানে যাঁরা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছেন, তাঁরা আমার জন্য অপেক্ষা করেন। এখন যেহেতু চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, তাই অনেক শিল্পী-কলাকুশলীর কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারের কোরবানির ঈদটা আমি এফডিসিতে করব। যাঁরা কোরবানি দিতে পারেননি, তাঁদের জন্যই এই কোরবানি দেওয়া।’
পরী আরো বলেন, ‘আমি কখনো কোরবানি দেখতে পারতাম না। ভয় করত। আজকেই জীবনের প্রথম কোরবানি দেখলাম। একদমই ভয় করেনি, মনে একধরনের আনন্দ কাজ করছে। এই ঈদটা আমার সার্থক হলো মনে হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

vto84dofuphqডেস্ক রিপোর্ট: ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক দেশের প্রতি মমতা ও ভালোবাসার টানেই দেশে ফিরে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালেও থেমে নেই তাঁর সৃজনশীল লেখালেখির কাজ। বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মনের সুপ্ত ইচ্ছা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের পরিকল্পনার কথা।
কয়েক মাস আগে থেকেই লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন সৈয়দ হক। দেশ থেকে বেশিদিন দূরে থাকাটা ভালো লাগছিলো না তার, তাই সিদ্ধান্ত দেশেই চিকিৎসা নেবেন। এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ইউনাইডেট হাসপাতালে। সোমবার ওই সাক্ষাৎকারের সময় তার পাশে ছিলেন সহধর্মিনী কথাসাহিত্যিক সৈয়দ আনোয়ারা হক।
শামসুল হক বলেন, ‘চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলাম। চার মাস পর ওরা আমাকে বললো কিছুদিন দেশ থেকে ঘুরে আসেন তারপর আমরা দেখব কি করা যায়।’
তিনি জানান, দেশে ফিরে চিকিৎসা নেয়ার তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আমি এবং আমার স্ত্রী আনোয়ারা সিদ্ধান্ত নিলাম আমার মা, আমার মানুষ, আমার দেশের কাছে ফিরে যাব। প্রধানমন্ত্রী লন্ডনেই খবর পাঠিয়ে বলেছিলেন যে আপনি ওখানে থাকুন, ওখানে চিকিৎসা করান। আমি শুনে প্রধানমন্ত্রীকে বার্তা পাঠালাম এবং বললাম আমি বাংলাদেশে আসব।
আমাকে যখন প্রধানমন্ত্রী হাসপাতালে দেখতে এলেন বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই দেশ আপনার, এই মাটি আপনার এর জন্যই সারাজীবন কাজ করেছেন। বাংলা সাহিত্যে অসমান্য অবদান রেখেছেন। আপনি না থাকলে আমি কি থাকব। সমস্ত চিকিৎসার ভার প্রধানমন্ত্রী বহন করবেন বলে আমাকে জানালেন আর বললেন আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আমি প্রধানমন্ত্রীর কাছে সবকিছুর জন্য কতৃজ্ঞ।
ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াই এর মধ্যেও থেমে নেই সৈয়দ শামসুল হকের সৃজনশীল লেখালেখি। বলেন, ‘অসুস্থ অবস্থায় আমার উপন্যাসের কাজ করছি। চারটি নাটকের কাজ করছি। পরিকল্পনা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91178903_cauvery1ডেস্ক রিপোর্ট: ভারতের দক্ষিণাঞ্চলে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে দুটি রাজ্যের মধ্যেকার এক পুরোনো বিবাদকে কেন্দ্র করে দাঙ্গায় একজন নিহত হবার পর বেঙ্গালুরু শহরে তিন দিনের কারফিউ জারি করা হয়েছে।
কাবেরী নদীর উৎস কর্ণাটক রাজ্যে হলেও তা তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মিশেছে। অভিন্ন এই নদীর পানি বন্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে কয়েক দশক ধরেই বিবাদ চলছিল। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এক রায় দেয় যে কর্ণাটক রাজ্যকে প্রতিবেশী তামিলনাড়ুতে আরো বেশি পরিমাণ পানি সরবরাহ করতে হবে। কিন্তু দুই রাজ্যই বলছে তাদের কৃষিতে সেচের জন্য এই পানি দরকার।
সুপ্রিম কোর্টের রায়ের পর বেঙ্গালুরুতে দাঙ্গা শুরু হয়। তামিল নাড়ুর নম্বরপ্লেটওয়ালা বেশ কিছু বাসে এ সময় আগুন লাগিয়ে দেয়া হয়।
বিক্ষুব্ধ কিছু লোক পুলিশের একটি জীপ ও মোটরবাইকেও আগুন লাগিয়ে দেয়।
এসময় পুলিশ গুলি করলে একজন নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91095735_cyprus2ডেস্ক রিপোর্ট:  প্রতি বছর মধ্যপ্রাচ্য থেকে তিন হাজারের মতো দম্পতি সাইপ্রাসে যায় বিয়ে করার লক্ষ্যে।
ধর্মীয় আনুষ্ঠানিকতা বাদে নাগরিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ যদি সহজে বিয়ে করতে চান, বলা হয় তার জন্যে এটাই সবচে উৎকৃষ্ট জায়গা। এরকম একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সংবাদদাতা ইউল্যান্ডে ক্নেল। তিনি বর্ণনা করছিলেন ওই বিয়ের দৃশ্য। বলছিলেন, তরুণ এক দম্পতি যখন পরস্পরের হাত ধরে লার্নাকায় বিয়ের একটি হলের ভেতরে হেঁটে যাচ্ছিলো তখন ছোট্ট এক স্পিকারে ভেসে আসছিলো প্রেমের সঙ্গীত। তারা হলেন র‍্যাচেল ও আব্দুল কাদের। তারা লেবাননের নাগরিক কিন্তু বিয়ে করার জন্যে তাদেরকে বিদেশে আসতে হয়েছে।
তাদের পরনে সনাতন বিয়ের পোশাক ছিলো না, ছিলো টি-শার্ট আর জিন্স। নিজেদের আরবি ভাষায় কথা না বলে বলছিলো ইংরেজিতে।
রেজিস্টার যখন তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করেন তখন সেখানে একমাত্র উপস্থিত  সংবাদদাতাই তাদেরকে মোবারকবাদ বা শুভেচ্ছা জানান। তারপর তারা লজ্জা মাখানো মুখে একজন আরেকজনকে চুম্বন করেন।
লেবাননে এরকম প্রেম কাহিনি প্রচুর। সেদেশে ধর্মীয়ভাবেই আছে ১৮টি গোষ্ঠী। র‍্যাচেল একজন ম্যারোনাইট ক্রিশ্চিয়ান আর আব্দুল কাদের সুন্নি মুসলিম। দু’জনের কেউই তাদের পিতামাতার ধর্ম ছাড়তে চান না আবার তারা বিয়েও করতে চান ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই।
“আমি ঈশ্বরের নাম নিয়েই বিয়ে করতে চাই। কিন্তু আমাদের সামনে আর কোনো উপায় ছিলো না,” বললেন র‍্যাচেল।
তিনি বলেন, “লেবাননে সিভিল ম্যারেজের কোনো ব্যবস্থা না থাকায় আমাদেরকে এখানে আসতে হয়েছে।”
প্রচুর সংখ্যায় বিদেশি সাইপ্রাসে আসেন শুধু বিয়ে করার জন্যে। শুধু মধ্যপ্রাচ্য থেকেই বছরে তিন হাজারের মতো।
তাদের বেশিরভাগই লেবানন ও ইসরায়েলের নাগরিক।_91095739_cyprus4_getty
তারা মনে করেন এখানে বিয়ে করা অনেক সহজ ও সস্তা। এবং সবচে বড়ো কথা এই বিয়ে নিজেদের দেশে আইনিভাবেও বৈধ।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিভিল ম্যারেজকে বৈধ করার জন্যে চেষ্টা চালানো হয়েছিলো কিন্তু ধর্মীয় নেতারা তাদের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সেগুলো নস্যাৎ করে দিয়েছেন।
কোনো কোনো দেশে মুসলিম অথবা শরিয়া আইনে বিয়ে হয়। অন্যান্যদের জন্যে আছে অটোমানের সময় বেঁধে দেওয়া নিয়ম কানুন। এর ফলে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তাদের নিজেদের মতো করে আদালত চালাতে ও পারিবারিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।
ফলে ইমাম, যাজক ও র‍্যাবাইরা বিয়ে ও বিবাহবিচ্ছেদের বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন। তাদের মতে সৃষ্টিকর্তাই এসব নিয়ন্ত্রণ করেন।
ইসরায়েলি এক দম্পতি সাইপ্রাসে এসেছিলো বিয়ে করতে। কারণ তারা সেক্যুলার এবং সিভিল ম্যারেজকেই তারা অগ্রাধিকার দিয়েছেন।
“ইসরায়েলে শুধু ধর্মীয়ভাবেই বিয়ে হতে পারে। যারা এভাবে বিয়ে করতে চান না তাদের সেখানে বিয়ে করার উপায় নেই,” বলছিলেন বর রাজ।
নববিবাহিত এই দম্পতি এখন আশা করছেন যে ইসরায়েলে বিবাহ সংক্রান্ত আইনের পরিবর্তন ঘটবে। না হলে এই দম্পতিরা বলছেন, তাদের সন্তান সন্ততিকেও হয়তো শুধু বিয়ে করার জন্যে বিদেশে চলে যেতে হবে।
তবে এ ফলে যে সাইপ্রাস অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।
একই সাথে এই দেশটি পরিচিত হয়ে উঠছে ‘প্রেমের এক দ্বীপ’ হিসেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_20160913_1821052জি.এম আবুল হোসাইন : সদর উপজলার মাধবকাটি ফুটবল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পঞ্চগ্রাম ক্লাব, মাধবকাটি বাজার কমিটি ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ (সনাস) এর যৌথ আয়োজনে এবং মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা’র সার্বিক সহযোগীতায় আসন্ন ১৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. ফারুক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা পারভিন, জেলা জাতীয় পার্টি’র সভাপতি শেখ আজাহার হোসেন, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ও সচেতন নাগরিক সমাজ (সনাস) এর সমন্বয়কারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.  আজিজুল হক (ডেভিড)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest