সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি : ঈদের কেনাকাটা করতে আসার পথে বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী নিহত ও স্বামীকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দি‌কে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও থানা সূত্রে জানাযায়, শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুর গ্রামের মিজানুর রহমানের জামাতা, সাতক্ষীরার কামাননগরের শেখ শাহিনের ছেলে শেখ নয়ন (৩৫) ও তার স্ত্রী রেহানা পারভীন (২৫) একটি নতুন পালসার মটর সাইকেলে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ সরকারি কলেজ রোডে পৌছালে বিপরীত দিক থেকে আসা (যশোর-ট ১১-৩৩১৮) বালু ভর্তি ট্রাক তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীনের মৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থ‌লে পৌছে স্বামী স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভা‌গে কর্তব্যরত চিকিৎসক রেহানা পারভীনকে মৃত্যু ঘোষনা করেন। এবং স্বামী শেখ নয়নের অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) এবাদ আলী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাক ড্রাইভারকে এখনো আটক করা যায়নি। পরিবারের পক্ষ অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

যা আগামী ৪-৫ দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস, এমনকি বেশিও বিরাজ করতে পারে। তাই, বোরো ধানে চাষে নিম্মলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে….
হিটশক বা হিট ইনজুরি: বৃষ্টিহীন গরম ঝড়ো বাতাসে দেশের অনেক জায়গায়ই ফুল আসা ধান হিট শক/হিট ইনজুরিতে পড়ে চিটা বা শিষ সাদা হয়ে যেতে পারে। এ সময় বোরো ধানের যে সকল জাত ফুল ফোটা পর্যায়ে আছে বা এখন ফুল ফুটছে বা সামনে ফুল ফুটবে সে সকল জমিতে পানি ধরে রেখে ধানের ফুল ফোটা পর্যায়ে হিট শক/ হিট ইনজুরি থেকে রক্ষার পরামর্শ দেওয়া হলো।

গরম বা উচ্চ তাপমাত্রা : দিনের তাপমাত্রা হলো ৩৫ক্ক সেলসিয়াস বা তার বেশি। ফুল ফোটার সময় (সকাল ৭.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত) যদি ১-২ ঘণ্টা ঐ তাপমাত্রা বিরাজ করে তাহলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
গরম বাতাস বা লু হাওয়া : প্রচন্ড ঝড়ো বাতাস বা গরম বাতাসের কারণে গাছ থেকে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। এতে ফুলের অঙ্গগুলোর গঠন বাধাগ্রস্ত হয়। আবার ঝড়ো বাতাস পরাগায়ন, গর্ভধারণ ও ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত করে। এতে ধানের সবুজ খোসা খয়েরি বা কালো রঙ ধারণ করে। ফলে ধান চিটা হয়ে যেতে পারে।
খরা বা অনাবৃষ্টি : খরার কারণে শিষের শাখা বৃদ্ধি ব্যাহত হয় এবং বিকৃত ও বন্ধ্যা ধানের জন্ম দেয়ায় চিটা হয়ে যায়।
করণীয়ঃ প্রচন্ড গরম ও ঝড়ো বাতাসের কারণে কোথাও ধান চিটা হতে দেখা গেলে- হিটশক থেকে বোরো ধান রক্ষা করতে জমিতে ৫-৭ সে.মি. বা ২-৩ ইঞ্চি পানি কাইচ থোড় থেকে ফুল ফোঁটা পর্যন্ত ধরে রাখুন। এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করুন অথবা বিঘা প্রতি ৫ কেজি হিসেবে দানাদার এমওপি সার উপরিপ্রয়োগ করুন।

পরামর্শক: : মো: ইয়াছির আরাফাত , উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাতক্ষীরা পৌরসভা,সদর, সাতক্ষীরা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ২ হাজার কেজি চিংড়ি বিনষ্ট ও ১২ জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী আদালত পরিচালনা করে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত সাজা প্রদান করেন।

বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্তরা হলেন, মাসুম বিল্লাহ, মহিন হোসেন, মিজানুর রহমান, সুরুজ আলী, মন্টু সরকার, বাবু হোসেন, রফিক গাজীসহ ১২ জনকে এ সাজা প্রদান করা হয়। এর আগে সাতক্ষীরার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কেজি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন, জেলার নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

এসময় সেখানে র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী এ প্রতিনিধিকে জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১২ জন চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিন থেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা প্রতিদিন চিংড়িতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এমনিভাবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় দরদাম নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ক্রেতাদের ধরে মারধরের অভিযোগ উঠেছে পলাশপোল পাওয়ার হাউজ সড়ক মোল্লা মার্কেটে অবস্থিত এলিট ফ্যাশান এর কর্মচারীদের বিরুদ্ধে।
সোমবার (১০ এপ্রিল) বেলা ১টা ৩০ মিনিটে শহরের পলাশপোল পাওয়ার হাউজ সড়ক মোল্লা মার্কেটে অবস্থিত এলিট ফ্যাশান এর কর্মচারী মোঃ শামিম দরদাম নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে উত্তেজিত হয়ে মোল্লা মার্কেটের আরও অজ্ঞাতনামা ১০/১৫ জন মিলে দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও ভিবিডি সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভিবিডি সাতক্ষীরা’র সদস্য নাজমুল হাসান, নাজমুস সাকিব ও অর্পন বসু কে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ফোলা জখম করেছে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী ইব্রাহিম খলিল বলেন, আমি সোমবার বেলা ১টা ৩০ মিনিটে শহরের পলাশপোল পাওয়ার হাউজ সড়ক মোল্লা মার্কেটে অবস্থিত এলিট ফ্যাশানে পায়জামা কেনার জন্য গিলে দরদাম নিয়ে কথা বলার সময় শামিম নামের ওই দোকানের কর্মচারী আমার সঙ্গে আরও চড়া গলায় অশ্রাব্য গালি দিয়ে আমার দিকে ধেয়ে আসেন। একপর্যায়ে ওই মার্কেটের ১০/১২ জন আমাদের ৪ জনকে ধরে এলোপাতাড়ি মারপিট করে ফোলা জখম করে।
এসব বিষয়ে তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ নিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ এর কাছে গিলে তিনি বলেন তদন্ত করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
প্রতি বছ‌রের ন‌্যায় এ বছরও কালিগঞ্জ প্রেসক্লাবে উ‌দ্যো‌গে উৎসবমুখর প‌রি‌বে‌শে আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র প‌রিচালনায় আ‌লোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) এবাদ আলী,

দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল,হিলা ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, সোহরাওয়ার্দী পার্ক ক‌মি‌টির সদস‌্য স‌চিব এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রা‌হিম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন,

ইউ‌পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউ‌পি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউ‌পি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউ‌পি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপ‌জেলা দূর্নী‌তি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম মামুন হাসান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল প্রমুখ। ইফতার ও দোয়া অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ব্যাংকের ব্যাবস্থাপকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঠিকাদার ও ব্যবসায়ীবৃন্দ, প্রেসক্লাবসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জা‌মে মসজিদের পেশ ইমাম মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের বালাপোতা বাবার ধাম থেকে দুটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় দুই মহিলা আটক হয়েছে স্থানীয়রা। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আটক দুই মহিলাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে কালিগঞ্জের বালাপোতা বাবার ধামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, সোমবার সকাল ১০ টায় শ্যামনগরের কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনারানী গাইন (৩৮) এর নিকট থেকে ১৪ আনা ও ৯ আনা ৩ রতি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই হয়ে যায়। পরে উপজেলার বাঁশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের ভার্সিটি পড়ুয়া মেয়ে জিতা মজুমদার (২২) এর চেইন কেটে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই মহিলা সদস্যকে আটক করে স্থানীয়রা।

তবে তাদের নিকট থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে চোর চক্রের সদস্য একাধিক হওয়ায় চেইন অন্য কারো হাতে দিয়ে দেয়। আটক সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫)। তাদের দুজনের বাড়ি সিলেট জেলায় কিন্তু তারা রংপুর বস্তিতে থাকে। তারা দুজনেই স্বামী পরিত্যক্তা এবং দুইজনের একটি করে মেয়ে আছে বলে তারা জানিয়েছে।

বাবার ধাম কর্তৃপক্ষ ছিনতাই চক্রের সদস্যদের আটক করে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আনলে তাদের কালিগঞ্জ থানায় পুলিশে সোপর্দ করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান দুই মহিলা আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও সরকারি অর্থ তছরুপের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউপি মেম্বর হুমায়ূন কবির। এসময় উপস্থিত ছিলেন, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামসহ মোট পাঁচজন ইউপি সদস্য।

সোমবার কলারোয়া উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
লিখিত অভিযোগে তিনি বলেন,বর্তমান চেয়ারম্যান ডালিম হোসেন হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা। মাত্র তার বাবার নামে ১০ টাকা কেজি দরের চাউল কার্ড আছে। তার পিতা আব্দুল হামিদ, কার্ড নং-৮৬৯, মোঃ আব্দুল রফিক গাজী, কার্ড নং-৯০৫, আরেক ভাই মোঃ মাসুদ রানা, কার্ড নং-৮৩০ এমনকি তার মায়ের নামেও ২ বৎসরের ভিজিডি কার্ডও ছিলো। চেয়ারম্যান হওয়ার মাত্র ৬ মাসের মধ্যে ১টি ৩ তলা বাড়ী, ১টি ২য় তলা বাড়ী, বাড়ীর সীমানা প্রাচীর, ১টি ১তলা বিশিষ্ট রান্নাঘর ও গোয়াল ঘর এবং আর একটি বাড়ী উত্তর পাশে^র্র গভীর পুকুরের মধ্য হইতে কলম পিলার দ্বারা বাড়ী নির্মাণ কাজ চলমান। যার আনুমানিক ব্যয় ২কোটি টাকা। ইউপি সদস্যদের সহি জাল করে ইউপি সচিব, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান-১ মোছাঃ গফুরোন নেছা(৭,৮,৯), প্যানেল চেয়ারম্যান-২ মোঃ আবু জাফর ০৮ নং ওয়ার্ডদের সমন্বয়ে বিভিন্ন প্রকল্পের সরকারি অর্থের তছরুপ করে চেয়ারম্যান।

হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের স্বঘোষিত সভাপতি মোঃ নূরুল ইসলাম কে চেয়ারম্যান সভাপতি বানিয়ে ৩ জন ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে জন প্রতি ১০ লক্ষ টাকা সর্বমোট ৩০ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকসহ ৩ জন ৪র্থ শ্রেণির কর্মচারীর নিকট হতে ৩০ লক্ষ টাকা নিয়ে দুর্নীতির মাধ্যমে নামহস্তে নিয়োগ বোর্ড দেখিয়ে ৩০ লক্ষ টাকা দুর্নীতি করেছে। চন্দনপুর দাখিল মাদ্রাসার চেয়ারম্যান ও সুপার মাসুম বিল্লাহ যোগসাজসে সভাপতি বানিয়ে ২টি ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চেয়ারম্যান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গয়ড়া জিআর দাখিল মাদ্রাসার সভাপতি,গয়ড়া বালিকা বিদ্যালয়ের সভাপতি, চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও মাদরাসা নিয়োগ আছে সেখানেই তিনি ক্ষমতাবলে সভাপতি হচ্ছেন।

কাবিখা, কাবিটা, খাবিখা, টিআর,এডিবি রাজস্ব উদ্বৃত্ত এমপির বিশেষ বরাদ্দ উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের দুর্নীতি অনিয়ম ও সরকারী অর্থ তছরুপ করেছে চেয়ারম্যান। গয়ড়া কলেজ মোড় হতে হিজলদী বাজার অভিমুখে রাস্তার দুইধারের আমগাছের দুই মৌসুমে আনুমানিক ১০ লক্ষ টাকা আম গাছের ফল বিক্রয়ের টাকা চেয়ারম্যান একক ভাবে আত্মসাৎ করিয়াছে দুর্নীতির মাধ্যমে। অথচ দুই মৌসুমের আমগাছের আম বিক্রির ১০ লক্ষ টাকা চন্দনপুর ইউনিয়নের অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করার জন্য একটি এ্যাম্বুলেন্স ক্রয় করার কথা বলেছিলো চেয়ারম্যান। সেই এ্যাম্বুলেন্স ক্রয়ের নামে দুর্নীতির মাধ্যমে ১০ লক্ষ টাকা একক আত্মসাৎ করেন তিনি। আমরা নির্বাচিত হওয়ার পর দুই অর্থ বছরের ট্যাক্সের টাকা যা গ্রাম পুলিশ দ্বারা ওয়ার্ড পর্যায়ের আদায়কৃত আনুমানিক ১১ লক্ষ টাকা চেয়ারম্যান সাহেব এককভাবে আত্মসাৎ করেছে। মাতৃত্বকালিন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলে ভাতাসহ বিভিন্ন ভাতার বরাদ্দ আমাদেরকে না জানিয়ে রেজুলেশনে জ¦াল স্বাক্ষর করে ইউপি সচিব এবং চেয়ারম্যান ইচ্ছামত স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন করিয়াছে। ইউনিয়ন পরিষদের দুই অর্থ বছরের ট্রেড লাইসেন্স এর টাকা আনুমানিক ৫ লক্ষাধিক টাকা চেয়ারম্যান সাহেব এককভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে আত্মসাৎ করেছে। (২০২২-২০২৩) অর্থ বছরে ভিজিডি কার্ডের যথেষ্ট পরিমানে অনিয়ম আছে, অনেক কার্ডধারী ব্যক্তির নাম থাকলেও অন্যরা মাল উত্তোলন করে নিচ্ছে চেয়ারম্যান এর স্বজন প্রীতির কারণে। এলজিএসপি প্রকল্পের আমরা ইউপি সদস্যরা সভাপতি হইলেও আমরা কাজ করতে পারি না জবাবদিহিতা করতে পারি না বরাদ্দকৃত টাকার পরিমাণও জানতে পারি না। ১২ ইউপি সদস্যের নিকট হইতে ১ লক্ষ ২০ হাজার টাকা এককালিন গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের শপথ অনুষ্ঠানের পরে চেয়ারম্যান সাহেব প্রকল্প দিবে বলে ২য় দফায় আবারও ৭ হাজার টাকা গ্রহণ করে মোট ৮৪ হাজার টাকা গ্রহণ করে। এসব অনিয়ম এর বিরুদ্ধে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু বর্তমান চেয়ারম্যান ডালিম হোসেন ক্ষমতাধর হওয়ায় কোন দরখাস্তের তদন্ত না করতে দিয়ে তদন্তের মোড় অন্য দিকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা সকলেই আশংখায় আছি। যে কোন সময় চেয়ারম্যান তাদের ক্ষতিগ্রস্থ করতে পারে সে কারনে সাতক্ষীরা পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের রায়পুর বাসস্ট্যান্ডে  ট্রাকের ধাক্কায় কলেজ পড়ুয়া অলিউর রহমান সজিব (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় শ্যামনগর কালিগঞ্জ মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সজিব ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের বাবর আলী গাজীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অলিউল রহমান রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে শ্যামনগর থেকে আম বোঝায় একটি ট্রাক (যশোর ড ১১-১৩১২) বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অলিউল রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৈয়েবুর রহমান তাকে মৃত্যু ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest