বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে তিনি মারা যান। এর আগে তিনি গত ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকায় এই হামলায় আহত হন।
এঘটনায় গত ৫ এপ্রিল শুক্রবার কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন নিহতের স্বজন আফসার আলী গাজী (মামলা নং-৬)। ঘটনার পর থেকে হামলাকারী মোঃ আমিনুর সরদার পলাতক রয়েছে। সে কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক মোঃ আলমগীর কবির জানান, মোঃ আমিনুর সরদারের সাথে মোঃ শাহীনের চাচী মোছাঃ শাহানারা খাতুনের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এসময় আমিনুর সরদার শাহানারা খাতুনকে পেটাতে থাকেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলে

