স্পোর্টস ডেস্ক: নবাগত আলাভেসের কাছে ২-১ গোলে হেরে গেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে কাতালানরা।
নিজের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসের পক্ষে খেলার ৩৯ মিনিটে কিকোর ক্রসে বার্সেলোনার গোলরক্ষক ইয়াসপার সিলেনেকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দেইভারসন। দ্বিতীয়ার্ধের প্রথমেই নেইমারের কর্নার থেকে নেয়া শটকে হেডে আলাভেসের জালে পাঠিয়ে দেন জেরেমি ম্যাথিউ।
খেলার ৬০ মিনিটে পর পর মাঠে নামেন মেসি এবং ইনিয়েস্তা। কিন্তু ৬৫ মিনিটে ইবাই গমেজের কোনাকুনি শট বার্সেলোনার জালে জড়ালে বার্সেলোনা পিছিয়ে পড়ে ২-১ গোলে। বার্সেলোনার হয়ে শততম ম্যাচ খেলেও লুইস সুয়ারেজ, মেসি-ইনিয়েস্তাসহ খেলায় আর সমতা আনতে পারেনি বার্সা।
এদিন ওসাসুনাকে ৫-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। তিন মাস পরে মাঠে ফিরেই গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ছয় মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন সিআর সেভেন। ৪০ মিনিটে দ্বিতীয় গোল দানিলো দ্য সিলভার। তৃতীয় গোল সার্জিও র্যামোসের। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলে রিয়াল। ৫৬ মিনিটে চতুর্থ গোল করেন পেপে। ছয় মিনিটের মধ্যেই গোল লুকা মড্রিচের।
৬২ মিনিটে ওসাসুনার ওরিওল হিয়েরা গোল করে ব্যবধান কমান। এই গোলের পর রোনালদোকে তুলে নেন জিনেদিন জিদান। ৭৮ মিনিটে ওসাসুনার হয়ে দ্বিতীয় গোল করেন ডেভিড গার্সিয়া। এর পাঁচ মিনিট আগে একটি পেনাল্টি মিস করে ওসাসুনা।
অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। জোড়া গোল করেছেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।

ডেস্ক রিপোর্ট: ঈদ-উল-আযহায় বাড়ি ফেরা মানুষ নিয়ে যাওয়া যানবাহনের ভীড়ে যানজট রয়েছে এখনো চরমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রোববারও টানা চতুর্থ দিনের মতো যানজট রয়েছে। তীব্র জ্যামের কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
মীর খায়রুল আলম: ২য় দফায় নওয়াপাড়া ইউনিয়নের ৮ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে নলতা বাজারের আশরাফুলের চাউল দোকান থেকে উক্ত চাউল উদ্ধার হয়।
রাজধানীর আজিমপুরে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন এক ‘জঙ্গি’ নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে সন্দেহভাজন তিন নারী জঙ্গিকে। জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মীর খায়রুল আলম: দেবহাটায় গরিব অসহায় মানুষের চাউল আত্মসাত করায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিআরডিপির চেয়ারম্যান আবুল কাশেমকে প্রধান অসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। দৈনিক আজকের সাতক্ষীরায় একের পর এক সংবাদ প্রকাশের পর অবশেষে শনিবার সরকারি সম্পত্তি আত্মসাত অত:পর বিক্রয় করার অপরাধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। গত মঙ্গলবার দেবহাটার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভিজিএফ’র ৫৫ বস্তা চাউল আত্মসাত করে বিক্রয়কারী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জনসম্মূখে একাধিক চ্যালেঞ্জ করে মিথ্যা সংবাদ সম্মেলন ও প্রতিবাদ করলে শুক্রবার বেরিয়ে আসে ভিজিএফে’র চাউলের রহস্য। জনসাধারণের উপস্থিতিতে উদ্ধার ১৪ বস্তা চাউল জব্দ করে দেবহাটা থানা নিয়ে আসে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে বিষটিতে জড়িত থাকা ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে আসল রহস্য উৎঘটন শেষে শনিবার দুপুর ১টায় উক্ত চাউল ক্রেতাদের প্রাথমিক জিজ্ঞাসা শেষে ছেড়ে দেওয়া হয়। সরকারি সম্পত্তি আত্মসাত ও বিক্রয় করার ঘটনায় ও চাউল ক্রেতাদের জবানবন্দীর ভিত্তিতে চাল চোর চাঁদপুর গ্রামের মৃত দারবক সরদারের পুত্র উপজেলা বিআরডিপি’র চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমকে প্রধান অসামি করে,রামনাথপুর গ্রামের বশির সরদারের পুত্র ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদারকে ২য় আসামি, বেজরআটি গ্রামের কামাল উদ্দীন গাজীর পুত্র ৫নং ওয়ার্ডের আসমোতুল্ল আসমানকে ৩ নং আসামি, হাদিপুর গ্রামের ৫৫ বস্তা চাল ক্রেতা আজগর আলীকে ৪নং আসামি এবং একই গ্রামের অপর চাউল ক্রেতা ফজলু ও ভ্যানচালক মাসুমকে ৫,৬ নং আসামি করে ৪০৯/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪, ১০/০৯/১৬। এঘটনার পর থেকে অপরাধীরা এলাকা ছেড়ে বাইরে আত্মগোপন করে আছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আতœসাতকারীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছে। অপরাধীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সাধারন মানুষ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
