মাহফিজুল ইসলাম আককাজ: “শেখ হাসিনার মমতা- বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র প্রদান করা হয়েছে। সোমবার সকালে ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো.শামছুর রহমানের সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক হিসেবে পরিচয় পত্র বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি সাধারণ ও অসহায় মানুষদের ভালবাসতেন তেমনি তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণ ও অসহায় মানুষদের ভালবাসেন। তাই এ সকল ভাতা প্রদান করছেন। বি
শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, রাম প্রসাদ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন বয়স্ক বিধবা ২২ জন ভোগীদের প্রত্যেক কে এককালীন ৪৮০০/- এবং ৫৫ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৬০০০/- টাকা করে ভাতা প্রদান করা হবে। এছাড়া ৪৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।
অন্যদিকে, ধুলিহর ইউনিয়নে মাটিয়াডাঙ্গা, নেহালপুর ও তেঁতুলডাঙ্গা ৩টি গ্রামে একযোগে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ধুলিহর ইউনিয়নের পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস. এম. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে একযোগে ৩টি গ্রামের ১শ’ ৯৪টি পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়। বাস্তবে রুপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, দেশের উন্নয়নে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধ পরিকর। আগামী দেড় বছরের মধ্যে সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গোবিন্দ আগার ওয়ালা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রাম প্রসাদ মন্ডল, ভৈরব সরকার, মহাদেব কুমার ঘোষ ও এনামুল হক খোকনসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আসাদুজ্জামান: সাতক্ষীরায় জলাবদ্ধ ও লবণাক্ত জমিতে বারি উদ্ভাবিত পানি ও মুখি কচু চাষের উপর কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের অর্থায়নে ও সাতক্ষীরা কৃষি গবেষনা কেন্দ্রের আয়োজনে সোমবার সকালে শহরের অদূরে বিনেরপোতাস্থ কৃষি গবেষনা কেন্দ্রে উক্ত কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি গবেষনা কেন্দ্র বারির বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্র বারির সাইন্টিফিক এ্যাসিসট্যান্ট অফিসার মশিউর রহমান, মতিয়ার রহমানসহ ৮০ জন প্রান্তিক চাষী।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে দুই’শ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল ৯ টার দিকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার পথে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
ডেইলি স্বাস্থ্য: বলা হয়, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আর রোগ প্রতিরোধের জন্য কিছু বিশেষ ঘরোয়া উপাদান কিন্তু খুব কাজ করে। এমন একটি ঘরোয়া উপাদান হলো গাজর ও আদার জুস। একটি গাজর কেটে টুকরো করে, এর মধ্যে কয়েক টুকরো আদা মিশিয়ে ব্ল্যান্ড করেই বানানো যায় এই জুস। বিশেষজ্ঞরা বলেন, অন্তত সাতটি রোগপ্রতিরোধ করার ক্ষমতা রাখে গাজর ও আদার জুস।
স্বদেশ: পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টা বেঁধে দেওয়া সময়ে রিশা হত্যার আসামিকে গ্রেফতার করতে না পারায় ফের কাকরাইল মোড় অবরোধ করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সোয়া বারোটার দিকে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্বদেশ: বুধবার অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা আজ সকালে মারা যাবার পর পরিবার অভিযোগ করছে উত্ত্যক্তকারীর হামলাতেই মারা গেছে সে। নিহত ছাত্রীর বাবা ঢাকার সিদ্দিকবাজারের বাসিন্দা রমজান আলী বলেছেন, তিনি ও তার পরিবার বিশ্বাস করে, উত্ত্যক্তকারীই ছুরি নিয়ে তার মেয়ের ওপর হামলা চালিয়েছে।
ডেইলি স্বাস্থ্য: লেবু যে বেশ স্বাস্থ্যকর এতে কোনো সন্দেহ নেই। গলা ব্যথা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, দাঁতের সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সমাধানে লেবু খুব উপকারী। এ ছাড়া শ্বাসতন্ত্রের সমস্যা, জ্বর ইত্যাদি সমাধানেও লেবু অনন্য। এটি ত্বক ও চুলকেও ভালো রাখতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত পরিশোধিত করে।
খেলাধুলো: ইংল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এতদিন তা ছিল আলোচনাধীন। এবার সিরিজটি চূড়ান্ত হয়েছে।