অপ্রতিম: ফেসবুক ম্যাসেনজারে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে সাতক্ষীরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক ও একই সাথে টাউন গার্লস স্কুলের সভাপতি আলমগীর হোসেন (৫০) কে আটক করে পুলিশ। পরবর্তীতে ঐ গুহবধুকে ম্যানেজ করে অভিযোগ তুলে নিয়ে গত রাতেই আলমগীর হোসেনকে ছেড়ে দেয়া হয়। তিনি সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার প্রিন্সিপাল আব্দুস সোবহানের ছেলে। শহরের একটি গার্লস স্কুলের সভাপতি এবং একটি কলেজের প্রভাষক হয়েও তার এমন কাণ্ডে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকায় আলমগীর হোসেন বসে থাকা অবস্থায় গৃহবধূ এসে হঠাৎ তাকে মারধর শুরু করেন। পরে পুলিশ ওই প্রভাষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন ওই গৃহবধূর ফেসবুকে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি ওই গৃহবধূর ফেসবুক ম্যাসেনজারে তিনি আপত্তিকর ছবি পাঠান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা আজ সকালে ডেইলি সাতক্ষীরাকে জানান, অভিযোগকারীণি গৃহবধু নিজেই আপোষের মাধ্যমে অভিযোগ তুলে নেয়ার ঐ শিক্ষককে গতকাল গভীর রাতে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

সেলিম হায়দার, তালা: তালায় ডাচ্-বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে তালার জনতা ব্যাংকের নিচ তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন।
সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালাস্থ শাহাপুর অফিসে উত্তরণের আই,টি সাপোর্ট সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পিকেএসএফ এর সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম (এস,ই,আই,পি) এর আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, উপ-মহাব্যবস্থাপক ও এস,ই,আই,পি প্রকল্প সমন্বয়কারী মোঃ আবুল কাশেম এবং ভিয়েতনামের একটি সংস্থার নির্বাহী পরিচালক পাম থাই হং। এ সময় বিভিন্ন এনজিও পরিচালক,সাংবাদিক, শিক্ষক, উত্তরণের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।
সেলিম হায়দার, তালা: তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়া দরিদ্র, হত-দরিদ্র ও দলিত সম্প্রদায়ের ১২০ ছাত্রীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান এবং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে দলিত সংস্থার টিপস্ িপ্রকল্পের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। দলিতের টিপস্ িপ্রকল্পের প্রকল্প কর্মকর্তা দেবব্রত বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। দলিতের গোপীনাথ দাসের পরিচালনায় সভায় হিসাব রক্ষক রিনা দাস, কম্পিউটার প্রশিক্ষক শাওন সাহা এবং সমীর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ১২০ দলিত ছাত্রীর মাঝে ৪৮ হাজার টাকা প্রদান করা হয়।
সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাজমনি ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষক এসএম লিয়াকত হোসেন কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘বিশ্ব শান্তি সম্মাননা-২০১৬’ পদকে ভূষিত হয়েছেন।
মাহফিজুল ইসলাম আককাজ: মহান স্বাধীনতার স্থপতি, শতাব্দীর মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা শ্রমিকলীগের আয়োজনে এ আলোচনা সভায় জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম স. ম. লুৎফর রহমান সড়কের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে শহরের মিল বাজার সংলগ্ন কোল্ড স্টোরেজ মোড়ে পৌর সভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সড়কের নাম ফলক উন্মোচন করেন সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।