আসাদুজ্জামান: কালিগঞ্জে শিক্ষকের ফরমায়েস মতো পাম্প থেকে পেট্রোল আনতে না পারায় মারপিটের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্র। একইভাবে ওই শিক্ষকের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রটির সহপাঠি ফুফাতো ভাইও। এ ঘটনা জানিয়ে একজন অভিভাবক উপজেলা শিক্ষা অফিসে অভিযোগও দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
তবে নির্যাতনকারী শিক্ষক কামরুল ইসলাম মারপিটের কথা স্বীকার করে বলেন ‘ঘটনাটি মিটমাট করে নেওয়া হয়েছে। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম হেড স্যারকে সাথে নিয়ে’।
অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক পরিমল রায় বলেন ‘ পেট্রোল কেনার কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া বুধবার আমার স্কুলে সংরক্ষিত ছুটি ছিল। কি ঘটেছে জানিনা । তবে ছেলেটির অভিভাবক বলেছেন শনিবার স্কুলে এসে সব মিটিয়ে নেবো’।
কালিগঞ্জের নারায়নপুর গ্রামের অভিভাবক আবদুল হান্নান জানান তার ছেলে হাসিবুল হোসেন পলক ও ভাগনে আল যুবায়ের রাকিব উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তিনি অভিযোগ করে বলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল ইসলাম মঙ্গলবার তার ছেলেকে এক লিটারের দুটি বোতল দিয়ে এক কিলোমিটার দুরে কালিগঞ্জ পেট্রোল পাম্প থেকে তার মোটর সাইকেলের জন্য পেট্রোল আনতে পাঠান। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছেলেটি সাইকেলে পাম্পে গেলে সে শিশু হওয়ায় পাম্প কর্তৃপক্ষ তাকে পেট্রোল দেয়নি। পরে সে বাজারের একটি দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসে। এতে ওই শিক্ষক প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বুধবার তাকে মারপিট করেন। তার দেহের বিভিন্ন স্থানে কাটা ও ফোলা দাগ হয়ে যায়। এতে তার ছেলে জ্বরে আক্রান্ত হয়। আবদুল হান্নান আরও অভিযোগ করেন যে এ বিষয়ে জানতে চেয়ে শিক্ষক কামরুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন ‘ প্রয়োজনে আপনার ছেলেকে ওষুধ কেনার টাকা দিয়ে দেবো ’ । তিনি জানান পরে বিষয়টি লিখিত অভিযোগ হিসাবে কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দেওয়া হয়েছে । ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফারুক হোসেন বিষয়টি তদন্তের জন্য দিন নির্ধারন করেছেন।
আবদুল হান্নান আরও বলেন শুধু তার ছেলে নয় তার ভাগনে একই শ্রেণির ছাত্র আল যুবায়ের রাকিবকেও বেধড়ক মারপিট করেছেন ওই শিক্ষক। রাকিবের মা রোকেয়া খাতুন জানান তার ছেলে রাকিব শিক্ষকের মারের যন্ত্রনা লাঘবে রোজই দুটি করে মোটা কপড়ের প্যান্ট পরে স্কুলে যায়। তিনি জানান বিষয়টি সম্পর্কে তার কাছে জানতে গিয়েই তিনি তার ওপর দৈনিক দৈহিক নির্যাতনের তথ্য জানতে পারেন । তার ছেলের দেহের বিভিন্ন স্থানে কাটা ও ফোলা দাগ রয়েছে। সে ভয়ে স্কুলে যেতে চায়না । আহত হাসিবুল ইসলাম পলক কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কামরুল ইসলাম বলেন ‘ আমার জন্য নয়, হেড স্যারের জন্য পেট্রোল আনতে পাঠানো হয়েছিল। তা ছাড়া ছেলে দুটি খুবই বেয়াদবি করে । তাই মারধর করেছি । কিন্তু সেতো মিটে গেছে’। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারুক হোসেন জানান তিনি এ ঘটনার দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য ক্লাস্টার কর্মকর্তা সহকারি শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়কে নির্দেশ দিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমানিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে নির্যাতিত ছাত্র হাসিবুল হোসেন পলকের মা পলি খাতুন জানান ‘ আমার বাড়িতে প্রধান শিক্ষক পরিমল কুমার ও শিক্ষক কামরুল ইসলাম এসেছিলেন। তারা বলেছেন আপনার বাড়িতে আজ দুই জন শিক্ষক আসায় আপনার বাড়ির মাটি ধন্য হয়ে গেছে । তবে একটু মার হয়তো বেশি হয়ে গেছে। আপনারা শনিবার ছেলেকে নিয়ে স্কুলে আসেন , একটা মিটমাট করে নেওয়া যাবে’।
প্রধান শিক্ষক পরিমল কুমার রায় জানান ‘ আমি এ ব্যাপারে কিছু জানিনা। তবে পেট্রোল কেনার কোনো ঘটনা নেই। মারপিটের খবর শুনে পলকদের বাড়ি গিয়েছিলাম। ওরা বলেছেন শনিবার এসে নিজেরাই মিটিয়ে নেবেন’।

সেলিম হায়দার, ডেইলি সাতক্ষীরা: চারপাশে থই থই পানি। পানিতে ডুবে গেছে স্কুল। তারপরও মাঝা (কোমর) সমান জল ঠেলে (ভেঙ্গে) স্কুলে গেছি। এখন আর যেতে পারিনে। রাস্তার পরে স্কুল করতে হয়। ডেইলি সাতক্ষীরাকে এভাবেই বলছিলো সাতক্ষীরার তালা উপজেলার খরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সবুজ ম-ল। পানিতে তলিয়ে গেছে সবুজের বাড়িসহ আশপাশের এলাকা।
মাহফিজুল ইসলাম আককাজ: হিন্দু ধর্মের প্রবর্তক ও মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃেষ্ণর শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন সাতক্ষীরাস্থ জেলা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মনোরঞ্জন মুখার্জী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তার বক্তব্যে বলেন, শ্রীকৃষ্ণ বিশৃঙ্খল ও অবক্ষয়ীত মূল্যবোধের সময়ে পৃথিবীতে মানব প্রেমের অমিত বাণী প্রচার ও প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রীকৃষ্ণ সৃষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাই ভগবানের আসনে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন সকল ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে ভালবেসে বাঙালি জাতির অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তাকে যারা হত্যা করেছে তাদের প্রেতাত্মরা আজো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের অগ্রযাত্রা কোন ষড়যন্ত্র রুখতে পারবেনা। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা মন্দির কামটি’র সভাপতি মঙ্গল কুমার পাল, জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক লিটন শিকদার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, পূজা উদ্যাপন কমিটির আহবায়ক নয়ন কুমার সানা ও প্রাণনাথ দাস প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে প্রস্তাবিত ভূমি অধিকরণ প্রসঙ্গে একটি স্বারকলিপি পেশ করা হয়। স্বারকলিপিতে উল্লেখ আছে, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃক বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভূমি অধিগ্রহণের কর্ম পরিকল্পনা হয়েছে এবং ম্যাপও করা হয়েছে। প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। আলোচনা সভা শেষে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃেষ্ণর শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কাটিয়া সদর সার্বজনীন মন্দিরে গিয়ে শেষ হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী।
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪২তম শুভ আবির্ভাব তিথী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট,সাতক্ষীরা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র্যালিটি বাদ্য-বাজনা সহকারে মায়ের বাড়ী মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলতলাস্থ পুজা মন্দিরে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে উক্ত র্যালিতে অংশ নেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জি, সাধারণ সম্পাদক এড. অনীত মুখার্জী, যুগ্ন সম্পাদক অসীম চক্রবর্তীসহ সহ¯্রাধিক ভক্ত।
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে জাকজমকপূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আজ থেকে সাড়ে পাচঁ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্ম রক্ষায় ভগবান রূপে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার মর্মবাণী গ্রহণ করার আহবান জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। একই সাথে দেশে ধর্মীয় সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তারা। আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষদিকে খ্রিষ্টপূর্বে ১৫০৬ অব্দে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বসুদেব ও দেবকীর গর্ভের সাতটি সন্তান হত্যার পর চারদিকে আলোয় উদ্ভাসিত করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের অষ্টম সন্তান জন্মগ্রহণ করে। যিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় মন্দীরগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ঝাউডাঙ্গা ডেস্ক : সদর উপজেলার ঝাউডাঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ’র ৫২৪৩ তম শুভ আবির্ভাব উপলক্ষে শোভা যাত্রা ও জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছাত্র যুব ঐক্য পরিষদ, ঝাউডাঙ্গা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঝাউডাঙ্গা জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্তোষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ হতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যদি এক সাথে কাজ করি তাহলে জঙ্গিরা কোন ভাবেই মাথা উচু করতে পারবে না। আপনারা নির্ভয়ে নিবির্ঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পার্বণ পালন করুন। প্রশাসন আপনাদের ধর্ম পালনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাষ, সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্র নাথ ঘোষ, সাতক্ষীরা বীজ ব্যাংক ও প্রস্তাবিত কৃষি হাসপাতালের পরিচালক সাংবাদিক মো. ইয়ারব হোসেন, ছাত্র যুব ঐক্যের ঝাউডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক রাজু ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সুবীর ঘোষ প্রমুখ।
ডি. এম. আব্দুল্লাহ আল মামুন: পরমেশ্বর ভগবান ‘শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি’ অর্থাৎ ‘শুভ জন্মষ্টমী’ উৎসব পালন উপলক্ষ্যে অাজ বৃহস্পতিবার পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে শ্যামনগর উপজেলার নকিপুর হরিতলা রাধাগোবিন্দ সার্বজনীন মন্দীর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ অাসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নকিপুর হরিতলা সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির থেকে বেরিয়ে গোপালপুল সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে সারা দিন ব্যাপি কৃষ্ণ নাম সংকৃর্তন অনুষ্ঠিত হয়।