নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুখরালী আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় আট দলীয় নক আউট ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার কুখরালী ফুটবল মাঠে এ জাঁকজমকপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বাঁকাল ইসলামকাটি ডিজিটাল একাদশ বনাম আমতলা যুব সংঘ। খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে বাঁকাল ইসলামকাটি ডিজিটাল একাদশ আমতলা যুব সংঘকে ২/১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রামপদ মাস্টারের সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শেখ মাতলুব হোসেন লিয়ন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, কুখরালী আদর্শ যুব সংঘের উপদেষ্টা একেএম আনিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

ডেইলি সাতক্ষীরা : কাল শনিবার, ১২ ভাদ্র; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।
ভিন্ন স্বাদের খবর: এক ফুট চওড়া, ২.২ ফুট লম্বা, ওজন ৩৪ কেজি। শুনে কোনও মাঝারি মাপের পাথরের কথা মাথায় আসতে পারে। কিন্তু ফিলিপিন্সের এক মৎস্যজীবীর বিছানার নীচে ঠিক এই মাপেরই একটি মুক্তো রাখা ছিল। তাও দু-এক সপ্তাহ নয়, একটানা দশ বছর ধরে। কিন্তু বিছানার নীচে রাখা সাদা রংয়ের ওই বড়সড় জিনিসটি যে কতখানি মহার্ঘ, তার কোনও আন্দাজই ছিল না ওই মৎস্যজীবীর। কারণ তাঁর কাছে ওটি নিছক সৌভাগ্য বয়ে আনার একটি সামুদ্রিক পাথরের থেকে বেশি কিছু ছিল না। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ওই মুক্তোর আনুমানিক মূল্য অন্তত একশো মিলিয়ন ডলার। খবর-এবেলা
মইনুল ইসলাম, বুধহাটা: আশাশুনি উপজেলার বুহাটা বি.বি.এম করেজিয়েট স্কুল শিক্ষক ও বুধহাটা গ্রামের মৃত ডা. সন্নাসী সেনের বড় পুত্র সনাতন সেন মৃত বরণ করেছেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ মিনিটে হার্ট এ্যাটাকে তার নিজস্ব বাসবভনে মৃতবরণ করেন। মৃতকালে মা, স্ত্রী, সন্তান, ভাইসহ বহু গুনগাহী রেখেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মামলা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আশির দশকের কোনও এক সময়ে আমি আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছি। রিকশায় করে কোনও এক জায়গায় গিয়ে আমি রিকশা থেকে নেমে মানিব্যাগ থেকে একটা দশ টাকার নোট রিকশাওয়ালাকে দিয়ে হাঁটতে শুরু করেছি, তখন শুনলাম পেছন থেকে রিকশাওয়ালা আমাকে ডাকলেন। ঘুরে তাকিয়ে দেখি রিকশাওয়ালা লাল রঙের দশ টাকার নোটটা দুই হাতে ধরে সেটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমাকে বলল, স্যার, এইটা কী দিলেন? এই নোট তো বাংলাদেশে চলে না।
স্বাভাবিক খাবার না খেলেই মানুষ সাধারণত বাঁচে না। তবে এবার ঘটেছে অন্যরকম এক ঘটনা। ভারতের বেঙ্গালুরুর এক যুবক কিন্তু এই অদ্ভুত দাবিই করছেন। তিনি বলছেন, ১৫ বছর ধরে স্রেফ পোড়া ইঞ্জিন অয়েল এবং কাগজের ছাই খেয়ে বেঁচে আছেন তিনি।
খেলাধুলো: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তাঁরা। তখনই অনিশ্চয়তা তৈরি হয় ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কিনা।