সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আলোচনা সভা ও দুস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড ওসমান গনী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্লা,আসাদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, দেবহাটা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা সাধারণ সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় স্বাগত বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্র্রেস বিজ্ঞপ্তি : দেশের অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য সংহতি কামনা করে জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ঠিকাদার আশরাফ আলীর বাসভবন সংলগ্ন চত্ত্বরে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া এলাকার প্রত্যেকটি মসজিদে এ উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টি পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, জাপা নেতা আকরামুল ইসলাম বাপ্পী, সুজন হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানসহ স্থানীয় মুসুল্লীরা। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ খেত মজুর ইউনিয়ন সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বিনেরপোতা আব্দুর রহমান কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অজিত কুমার রাজবংশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেত মজুর ইউনিয়নের কার্যকরি সভাপতি কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিপদ মন্ডল, আব্দুল করিম, হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ, সদস্য সংগ্রহের লক্ষ্য মাত্রাসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির সম্মেলনের তারিখ নির্ধারনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বক্তারা অবিলম্বে চাঁদা বিহিন পেনশন স্কীম ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, খেত মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, বেঁচে থাকার জন্য ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানান এবং সম্মেলনকে সফল করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, খেত মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল সরকার। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ল স্টুডেন্ট ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল স্টুডেন্ট ফোরামের সভাপতি মো: সালাউদ্দিন রানা।

ল স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: ফিরোজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ল কলেজের সিনিয়র প্রভাষক এড. সিরাজুল ইসলাম, প্রভাষক এড. মুনির উদ্দীন, প্রভাষক এড. হোসনেয়ারা, প্রভাষক এড. নাজমুন নাহার, প্রভাষক এড. লাকী ইয়াসমিন, ল স্টুডেন্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সীমা সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) স্বপ্না খাতুন, সাংগঠনিক সম্পাদক সানজিদা অহিদ, সহকারী অধ্যাপক সদানন্দ সরকার, আন্না বৃষ্টি, আসাদুজ্জামান আসাদ, জাকিয়া রহমান জবা, এস এম ওয়াসীম হায়দার, শরিফুল রাহি, হুমায়ুন কবির রায়হান, হাসান, মুনমুন প্রমুখ।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন আলহাজ¦ হাফেজ মাও: আবুল হোসেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ল স্টুডেন্টস ফোরামের সভাপতি বলেন, ল স্টুডেন্ট ফোরামের সকল কার্যক্রম এভাবে ঐক্যবদ্ধভাবে আমরা সফল করবো। এছাড়া আগামী ২৬ রমজানে অসহায়দের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের উদ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়েদ ইফতেখার আলী।

উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি নেতা এ্যাডঃ আশেক ইলাহী মুন্না, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : স্বামীর সম্পত্তির অংশ বুঝে পাওয়া এবং নিরাপত্তার দাবিতে পুলিশের হস্তক্ষেপ চেয়ে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছেন সাহিদা আনছারী রুমি নামের এক বিধবা নারী। শনিবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এসময় তার সাথে তার একমাত্র কন্যা হুমায়রা আফিয়া রুহিও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনকারী সাহিদা আনছারী রুমি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রামের মৃত এম.এ.কে হেলাল উদ্দিনের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামী হেলাল উদ্দিনের মৃত্যুর পর আমি এবং অমার একমাত্র কন্যা হুমায়রা আফিয়া রুহি আমার স্বামীর ওয়ারেশ। জেলা পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের সামনে আমার কন্যার সম্পত্তি ভাগ করে সীমানা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে আমার একটি ঘরও রয়েছে। কিন্তু স্বামীর ওয়ারেশ হিসেবে আমার এবং আমার কন্যার সম্পত্তির ভাগ না দিয়ে তালবাহানা করে যাচ্ছেন দেবর নাছির উদ্দিন ও শ^াশুড়ি তাহেরা বানু।

তিনি আরও বলেন, এতিমের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে আদালতে নাছির উদ্দিন মামলা দায়ের করে রিসিভার নিয়োগ করেন। আমি আদালতের দারস্ত হলে আদালত স্টে অর্ডার দিয়ে উভয় পক্ষকে স্ব-স্ব স্থানে ভোগ দখলের নির্দেশ দেন কিন্তু আদালতের স্টে অর্ডার না মেনে আমার দেবর ও শ^াশুড়ি বাগানের লক্ষ লক্ষ টাকার আম পেড়ে বিক্রি করে আত্মসাৎ করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সাহিদা আনছারী রুমি আরও বলেন, গত ৪ এপ্রিল ভোরে আমি, বড় বাজার কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রজব আলী ও ভূমিহীন নেতা রিয়াজুলসহ কয়েকজন বাগান দেখতে গিয়েছিলাম। এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ৬০ মন আম পেড়েছি মর্মে কাল্পনিক সংবাদ পরিবেশন করেছেন দেবর ও শ^াশুড়ি।

সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে এসময় তিনি আরও বলেন, এতিম কন্যাকে নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। অথচ আমার দেবর নাছির উদ্দিন ও শ^াশুড়ি তাহেরা বানু আমার এতিম কন্যার সম্পত্তির অংশ না দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি বাজারে দক্ষিণ গোবিন্দপুর প্রভাতী সংঘ কার্যালয়ে এসজিআই-এসএফ এর উদ্যোগে এবং সুনীড় কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও সুনীড় যুব উন্নয়ন সংগঠনের সার্বিক সহযোগিতায় দুঃস্থ পরিবারের মাঝে শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় সুনীড় সংগঠনের পরিচালক আরাফাত হোসাইনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ সমশের আলী ঢালী, প্রভাতী সংঘের সভাপতি আরাফাত হোসেন, সুনীড় সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, শোয়াইব ইসলাম সবুজ, সোহাগ হোসেন, আবির হোসেন সহ সংগঠনের অন্যতম পরামর্শক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় অত্র এলাকার অর্ধ শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : দূর্ভোগ যেন পিছু ছাড়ছেনা সাতক্ষীরার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা মানুষের। আবারো গাবুরায় ৯ নং সোরার দৃষ্টিনন্দন এলাকায় নতুন করে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গন নিয়ে আতঙ্কে রয়েছে গাবুরাবাসী। গত ২৬ মার্চ রবিবার সকালে স্থানীয়রা এ ভাঙন দেখতে পায়। সকাল থেকে ভাঙ্গন বড় হতে হতে প্রায় ৩০০ ফুটের মত চওড়া নদীর চর সহ রাস্তা ভেঙে যায়।

ভাঙ্গনটি সংস্কার না করায় আজ ৭ এপ্রিল শুক্রবার সকালে পুনরায় শুরু হয় নদী ভাঙ্গন। মুহুর্তের মধ্যে প্রায় ৫০০ ফুট নদীর চর সহ রাস্তা ভাঙ্গন ধরেছে।

স্থানীয়রা জানান ভয়াবহ এই নদী ভাঙ্গন প্রতিরোধ করা শুধু এলাকাবাসির পক্ষে সম্ভব নয়। স্থানীয় সরকার, উপজেলা প্রশাসনের সাহায্য খুবই জরুরী।

৯নং সোরা এলকার ইউ,পি সদস্য মুঞ্জুর হোসেন জানান, এই মুহূর্তে ভাঙ্গন রোধে এগিয়ে না এলে প্লাবিত হতে পারে গাবুরার প্রধান খাবার পানির পুকুরটি সহ মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও বহু শিক্ষা প্রতিষ্ঠান

ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম বলেন অতি দ্রুত ভাঙ্গনটি সংস্কার না করলে ৯নং সোরার প্রায় ৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। যদি ভাঙ্গন সংস্কারের কাজ শুরু করা না যায়। তাহলে গাবুরার মানুষকে আবার নদীর পানিতে ভাসতে হবে।
তিনি আরও বলেন ৯নং সোরা দৃষ্টিনন্দনের রাস্তা প্লাবিত হলে সমগ্র গাবুরা প্লাবিত হতে পারে। কারণ ভিতরের পাউবোর ওয়াব্দার রাস্তাটি সংস্কারহীন থাকায় অনেক নিচু হয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest